নির্বাচিত করি যিনি কাজ না করে বাকচাতুর্য দিয়ে সংসদে সময় কাটান তাহলে সেই লোকটিকে দোষ না দিয়ে আমাদের নিজেদেরকেই দোষী ভাবা উচিত। সচেতনভাবেই আমাদের নিজেদের দায়িত্ব পালন করা উচিত এবং একজন ভাল লোককে নির্বাচিত করা উচিত, যিনি সত্যিকার অর্থেই দেশের সেবা করবেন এবং বিশ্বস্ততার সঙ্গে আমাদের চেতনার প্রতিফলন ঘটাবেন। প্রশ্ন : একটি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে কি খলিফা বা আমীরুল-মু'মিনীন বলা যায়? যদি তিনি মুসলমান শাসকের গুণাবলী না ধারণ করেন তাহলেও কি তার অনুগত থাকা বাধ্যতামূলক? উত্তর : আমি মনে করি, আমাদের নিজস্ব বিষয়গুলোর প্রতিই আমাদের বেশি সচেতন হওয়া প্রয়োজন; অন্যদের বিষয় নিয়ে নয়, বিশেষ করে যখন তারা আমাদের পদ থেকে অনেক ওপরে। যখন একজন রাষ্ট্রপ্রধান একটি নির্দিষ্ট পথ অবলম্বন করেন তখন আমরা কি করতে পারি? আমাদের উচিত আমাদের নিজস্ব দায়িত্ব ও কর্তব্যগুলোর প্রতি বেশি মনযোগী হওয়া । রাষট্রপ্রধানকে কি উপাধিতে ডাকা হবে সে বিষয়ে কুরআন এবং হাদীসে কোন কিছু নির্দিষ্ট করে দেয়া হয়নি। এটা পরিষ্কার যে, সমস্ত জাতির যিনি প্রধান হবেন তাকে খলিফা বা আমীরুল-মুমেনিন বলে ডাকা যায়। একটি ছোট অঞ্চলের স্বাধীন শাসককে এতিহ্যগতভাবে খলিফা বা আমীরুল-মু*মেনিন বলা হয় না। যদি কোন রাষ্ট্রপ্রধান তার নাগরিকদের এইসব উপাধিতে তাকে ডাকতে বাধ্য করেন তাহলে তো কিছু করার নেই। এরকম অনেক দাবিদার তো থাকতেই পারে। এক দশক বা তারও আগে ইয়েমেন-এ যখন গণতন্ত্র চালু হয়নি তখন সেখানকার রাষ্ট্প্রধানকে ইমাম উপাধিতে ডাকা হয় এবং ইয়েমেনবাসীগণ তাকে খলিফা এবং আমীরুল-মু'মেনিন বলেই সষ্বোধন করত । মরকৌ'র বাদশাহ এখনো এইসব খেতাবই ব্যবহার করেন যদিও তা তাদের দেশের বাইরে স্বীকৃত নয়। প্রশ্ন : আধুনিক গণতন্ত্র কি ইসলামের মানদণ্ড পূরণ করতে পারে? যদি তা ইসলামী ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয় তাহলে এই ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনা যেতে পারে, যেহেতু ইসলাম একজন শিক্ষিত এবং অশিক্ষিত মানুষকে একইভাবে মূল্যায়ন করে না? উত্তর : ইসলামে সরকার গঠনের কোন বীধাধরা ঝপরেখা নেই। আমার মতে, মহানবী স. সুচিস্তি তভাবেই তীর উত্তরসুরিদের এই বিষয়ে একটি পরিষ্কার ব্যাখ্যা দেয়া থেকে বিরত ছিলেন। সরকার গঠনের বিষয়ে ইসলাম প্রতিটি জনগোষ্ঠী ও দেশকে স্বাধীনতা দিয়েছে এবং তাদের নিজস্ব চিন্তা-চেতনা ও সময়ের চাহিদার ওপর ন্যস্ত করেছে। জনগণের পসন্দের ওপর সরকারের রূপরেখা নির্ভর করবে। যখন তা ফলপ্রসূ হবে তখন তারা তা পরিবর্তন করবে। বিপরীতে এটাও বলা যায়, মহানবী যদি স. রাজতন্ত্র অথবা অন্য কোন রকম সরকার পদ্ধতির পক্ষে মতামত দিতেন তাহলে তা পালন করা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যেত। তাই মহানবী স. তার লোকজনের ওপর কোনরূপ সীমারেখা টেনে দেননি। এই পরিপ্রেক্ষিতে আমরা রাজতন্ত্র, গণতন্ত্র অথবা অন্য যে কোন রকম সরকার পদ্ধতি মেনে নিতে পারি যেখানে শাসকগণ আল্লাহতীরু হবেন এবং এটা শুধু তাদেরই কর্তব্য নয়, আমাদেরও কর্তব্য। একদিন খলিফা মামুনকে এক লোক জটিল প্রশ্ন ৭২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।