একজন ফরাসী নাগরিক এই আইনের অধীন। কিন্তু এর একটি সমাধান রয়েছে। ফরাসি আইনে দান বা উপহার দেয়ার সুযোগ রয়েছে। যদি আমি উত্তরাধিকারের ক্ষেত্রে কুরআনের নির্দেশ মেনে চলতে চাই তাহলে আত্বীয়দের ভিতর, যেমন স্ত্রী, পুত্র, ভাই ইত্যাদি, এদের ভিতর ইসলামী আইন মোতাবেক দান বা উপহার হিসেবে সম্পদের বন্টন করতে পারি। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। রশন : অনুগ্রহ করে ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন আইনজীবীর দায়িত্ ব্যাখ্যা করুন। উত্তর : মহানবী স.-এর যুগে কোন পেশাদার আইনজীবী (উকীল) ছিলেন না। কিন্তু কুরআনে এ প্রসঙ্গে একটি আভাস রয়েছে, “সাবধান! তোমরা তাদের জন্য আবেদন করেছিলে; কে অবিশ্বাসীদের জন্য পুনরুথানের দিন আল্লাহর কাছে আবেদন করবে অথবা কে তাদের রক্ষাকারী হবে?'। সততই আমি মনে করি না যে, আইন ব্যবসা বর্তমান যুগে নিষিদ্ধের তালিকাভুক্ত হবে। কেননা সাধারণ আইন হলো এমন একটি বিষয় যেখানে কোন নিষিদ্ধ জিনিসকে অনুমোদিত বলে ঘোষণা দেয়া হয়নি। আর যদি আইনজীবী হওয়া নিষিদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য একটি নির্দেশ থাকত, যদিও মহানবী স.-এর আমলে এরকম কোন প্রতিষ্ঠানের অস্তিত্ ছিল না। প্রশ্ন : অপরাধী (ক্রিমিনাল) এবং সাধারণ (সিভিল) ক্ষেত্রে একজন আইনজীবীর দায়িত্ব কতটুকু আইনসম্মত? উত্তর : একজন আইনজীবীর দায়িত্ব নয় যে, সে একজন চোর বা ডাকাতকে সহায়তা করবে। তার দায়িত্ব হলো তার লব জ্ঞান ব্যবহার করে একজন গ্রাহককে সেবা দেবে। তার গ্রাহকের অধিকারের সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত করবে। একজন আইনজীবী বিচার সভার সামনে আইনের বিভিন্ন " কৌশলগত দিকের ব্যাখ্যা দেবে। তার কাজ হবে সত্যকে উদঘাটন করা, গোপন করা নয়। ভাই সে অপরাধী বা অত্যাচারীকে সহায়তা দেবে না। প্রশ্ন : যাকাত ও উশর ব্যবস্থা থাকা সত্ত্বেও বিভিন্ন রকম কর আরোপের ব্যবস্থাটা কতটুকু অনুমোদনযোগ্য, বিশেষ করে গ্রামাঞ্চলে? উত্তর : যদি একটি দেশের প্রয়োজন যাকাত এবং উশর দিয়ে না মেটানো যায় তাহলে কর দিয়ে আমরা আমাদেরকেই সহযোগিতা করছি এবং আমাদের বিশ্বাসকে টিকিয়ে রাখছি। অন্যথায় তা আমাদের জন্যই আত্মঘাতি হবে। মহান আল্লাহ কুরআনে বলেন, 'তোমার নিজের হাতকে তোমার মৃত্যুর জন্য প্রসারিত করো না' (২ : ১৯৭)। প্রশ্ন : ইসলামে কি নির্বাচন এবং বর্তমান যুগের গণতন্ত্রের গ্রহণযোগ্যতা রয়েছে, যে গণতন্ত্র মগজ নয় মাথা গুণে? উত্তর : যে বিষয়টি নিষিদ্ধ নয় তারে সাধারণত সবাই আইনসম্মত বলে মনে করে এবং গ্রহণ করে নেয়। মহানবী স.-এর যুগে মানুষ গণনার কোন রেওয়াজ ছিল না। কিন্তু তা আবার নিষিদ্ধও করা হয়নি। এটা আমাদের দায়িত্ব একজন ভাল লোককে নির্বাচিত করা । যদি আমরা এমন একজনকে ইসলামী আইন ও বিচার ৭১ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।