ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

যদিও সুসংহত বিধিবদ্ধ আইনের সঙ্কলনের প্রয়োজনীয়তা এখনও বিদ্যমান, তবে স্বচ্ছ আইন- ব্যবস্থা গ্রহণের প্রবণতা অনেকটাই কমে গেছে। হানাফী আইন কি? উদাহরণন্বরূপ বলা যেতে পারে যে, যখন আমরা হিদায়া, কুদুরী এবং মাবসূত নামক বইগুলো দেখি, আমরা হানাফী এবং অন্যান্য পণ্ডিতদের ভিতর বিরাজমান পার্থক্যগুলো অনুধাবন করতে পারি। এটাও সম্ভব ছিল যে একটি দেশের কাজীগণ বিচার-কার্য সংক্রান্ত রায়গুলো দেয়ার সময় তাদের ব্যক্তিগত জ্ঞান-বুদ্ধি কাজে লাগানোর পাশাপাশি তাদের পসন্দের মাযহাব, তথা হানাফী, শাফিয়ী ও মালিকী মাযহাবের দেয়া ব্যাখ্যাুলোর সঙ্গে সঙ্গতি রাখতেন। আব্বাসী খিলাফতের সময় ইমাম আবু ইউসুফ র.-কে বলা হয়েছিল, কাজীদের কাছে এই নির্দেশনা দিয়ে দেয়ার জন্য যে, তারা যেন হানাফী আইন মোতাবেক বিচারের রায় দেন। ইয়াকুত-এর নথি থেকে জানা যায়, যেসব কাজী হয়ত মুতাজিলা মতবাদে বিশ্বাস করতেন, হানাফী মাযহাব মানতেন না তারাও এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে বিচারের রায় দিতেন। প্রশ্ন : যদি ইসলামী আইন একটি ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের জন্যও প্রযোজ্য হয় তাহলে কি অমুসলিম আইন একটি অমুসলিম রাষ্ট্রে বসবাসরত একজন মুসলমানের জন্যও প্রযোজ্য হবে? উত্তর : প্রশ্নটির প্রথম অংশ সঠিক নয়। কেননা একটি ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলিম নাগরিকদের জন্য ইসলামী আইন প্রয়োগ করা হয় না। মহানবী স.-এর যুগে কুরআনের নীতি- মালা অনুযায়ী প্রতিটি ধর্মীয় সম্প্রদায় (ইহুদি, খৃষ্টান এবং অন্যান্য) স্বশাসন উপভোগ করতেন। তাদের এই স্বাধীনতা যে শুধুমাত্র তাদের নিজ নিজ ধর্ম পালনের ভিতর সীমাবদ্ধ ছিল তা নয়, ' তাদের আইন ও বিচার ব্যবস্থাও এর সঙ্গে জড়িত ছিল। একটি অমুসলিম দেশে বসবাসরত একজন মুসলমান সেই দেশের প্রচলিত আইনের অধীন থাকবেন। যদি সেই রাষ্ট্র ইসলামের উদারতা ও সহনশীলতা গ্রহণ না করে এবং অন্য কোন ধর্মীয় সম্প্রদায়কে স্বশাসনের সুযোগ না দেয় তাহলে আমাদেরকেই সজাগ থাকতে হবে আমাদের উপর সন্ভাব্য আরোপিত নিষেধাজ্ঞাগুলো মোকাবেলা করার জন্য- যদি আমরা সেই দেশে থাকতে চাই। কিন্ত প্রশ্ন হল, একজন জার্মান অথবা ফরাসী নাগরিক কি করবেন, যদি তিনি ইসলাম কবুল করেন? এটাই চরম বাস্তবতা যে, কোন দেশ তার নিজস্ব ভূমিতে অবাধ অভিবাসনের সুযোগ দেবে না। এর কোন সদুত্তর নেই। এসব জটিলতা গ্রহণ করে কুরআনে বলা হয়েছে, “আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেন না' (২ : ২৮৬)। একজনের উচিত যতদূর সম্ভব ইসলামের অনুশাসন মেনে চলা । যদি অসাধ্য কিছু হয় তাহলে আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন। একইভাবে একজন মুসলমানের উচিত যতদূর সম্ভব ইসলামী আইন মোতাবেক জীবন যাপন করা। যেমন ফ্রাঙ্সে উত্তরাধিকার আইন সবার জন্য সমান। এই আইন বাইবেল, তাওরাত বা কুরআন কোনটারই অধীন নয়। এটি একটি মানব রচিত আইন, যা নির্বিশেষে একজন খৃস্টান, কম্যুনিস্ট, ইহুদি অথবা একজন মুসলমানের জন্য সমভাবে প্রযোজ্য । জন্মগত বা অনুমোদনসূত্রে ৭০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।