ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

অবিকৃত অবস্থায় পাওয়া যায়। এক্ষেত্রে আবু মূসা আল-আশ'আরী' রা.-র কথা উল্লেখ করা যেতে পারে। একই বিষয়ের ওপর বিভিন্ন বিচারকের বিভিন্ন মতামতের দলিলগুলোও এখনো অনেকাংশে অবিকৃত রয়েছে। এইসব বিচারকদের বিচার ব্যবস্থা থেকে অনেক তথ্য আমরা পেতে পারি। তারা কিভাবে আইন এবং বিচারব্যবস্থার মত দু'টি ভিন্ন বিভাগের ভিতর সমন্বয় ঘটিয়েছিলেন, সেগুলো থেকে কিভাবে সহায়তা পেয়েছেন এবং প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেছেন সে সম্পর্কেও একটা সম্যক ধারণা পেতে পারি। এই বিষয়গুলো শুধু মদীনায় সীমাবদ্ধ ছিল না, বরং তিনটি মহাদেশে প্রসারিত মুসলিম জাহানে পরিব্যপ্ত ছিল। আপনাদের প্রশ্নের জবাৰ প্র : যদি আইন প্রণয়ন একটি ব্যক্তিগত ব্যবস্থা হয় তাহলে একটি ইসলামী রাষ্ট্রে এইসব আইন কিভাবে ব্যবহৃত হবে? আইন প্রণয়নকারী হবেন কারা এবং কিভাবে তিনি এঁকমত্য প্রয়োগ করবেন? উত্তর : এটা আমাদের এঁতিহ্য যে, আইন প্রণয়নে রাষ্ট্রের বিশেষ ভূমিকা থাকে না। তা সংসদ বা সরকারের কর্তৃত্বেও সংরক্ষিত থাকে না। প্রত্যেক বিচারপতি যে কোন বিষয়ে তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন। আইন প্রণয়নের ক্ষেত্রে শাসকদের দূরে সরিয়ে রাখলে মুসলিম সমাজে কোন জটিলতার সৃষ্টি হবে না। কদাচিৎ এমন হতে পারে যে, একজন খলিফা একটি আইনকে অবজ্ঞা করছেন। উদাহরণস্বরূপ বলা যায়, উমর রা. একটি অধ্যাদেশ জারি করেছিলেন যে, বিজিত রাষ্ট্রের দখলকৃত সম্পত্তি কেবল বিজয়ী সৈন্যবাহিনীর একক সম্পত্তি না ভেবে বরং পুরো জাতির সম্পত্তি হিসেবে সম্মান করা উচিত। এই অধ্যাদেশ, হঠাৎ সরকার কর্তৃক জারি করা হয়েছিল কিন্তু সাধারণভাবে আইন প্রণয়ন করা হয় বিচারকদের দ্বারা আলাদা আলাদা বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে। আমরা আগেই বলেছি, যদি সম-পর্যায়ের একজন ব্যক্তি একটি মতামত প্রকাশ করেন, আমাদের পক্ষে তার সমালোচনা করা সহজ এবং তার পক্ষে বা বিপক্ষে মতামত দেয়াও সহজ । পক্ষান্তরে, একজন স্বৈরাচারী শাসকের কোন মতের বিপক্ষে মত দিতে অনেকেই দ্বিধান্থিত হবেন। ইসলামের প্রথমদিকে কাজীগণ কুরআন ও হাদীসের ভিত্তিতে কোন বিষয়ের ওপর নির্ঘিধায় ব্যক্তিগত মত ব্যক্ত করতে পারতেন। যদি তারা নির্দিষ্ট কোন বিষয়ে কোন সুনির্দিষ্ট দিক-নিদের্শনা না পেতেন তখন তাঁরা অন্য কোন সম্মানিত বিচারকের মতাতের দিকে দৃষ্টিপাত করতেন। যদি তাতেও তীরা সন্ষ্ট না হতেন তবে তীরা তীদের বিবেক-বুদ্ধি মোতাবেক স্বাধীনভাবে সিদ্ধান্ত প্রকাশ করতেন। আইন প্রয়োগের ব্যাপারে সাধারণত আমাদের বিচারক বা বিচারকার্ষে নিয়োজিত কর্মকর্তাগণ তাদের বিচার সংক্রান্ত সিদ্ধান্তগুলো পুলিশের মাধ্যমে বাস্তবায়িত করেন। এই ব্যবস্থাটি কি এখনও সম্ভব এবং মানানসই? এই প্রসঙ্গে আমরা সবাই হয়ত বলব, আমাদের আইন ব্যবস্থা ইসলামী আইনের সঙ্কলক ইমাম আবু হানীফা র.-র যুগের চেয়ে অনেক প্রসারিত এবং প্রাতিষ্ঠানিক। ইসলামী আইন ও বিচার ৬৯ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।