্রত্যুত্তরে বললেন, যদি আমর সঠিকভাবে বিচার করতে পারে তাহলে সে অনেক সওয়াব পাবে। পক্ষান্তরে, যদি সে সঠিক রায় দিতে না পারে, অথচ যদি দেখা যায় যে, তার উদ্দেশ্য ভাল ছিল তাহলেও সে সওয়াব পাবে। কেননা সে ন্যায়বিচারের চেষ্টা করেছিল। বিচারকদের মতপার্থক্য এই পরিপ্রেক্ষিতে আমরা বিচারকদের পারস্পরিক মতপার্থক্যগুলো লক্ষ করতে পারি। এই মতপার্থক্য মহানবী স.-এর সময়কালেও ছিল, তবে পরবর্তীতে তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এটি এত ব্যাপক আকার ধারণ করেছিল যার ফলে ইমাম আবু হানীফা র. ইসলামী আইন সঙ্কলন করার জন্য চন্নিশ জন সদস্য নিয়ে একটি নতুন একাডেমি গঠন করেন। সেই সময় দেখা গেল, একজন বিচারপতি একটি রায় দিলে অন্য একজন বিচারপতি একই বিষয়ে তার থেকে একেবারে ভিন্ন একটি রায় দিচ্ছেন। ইবনুল মুকাফফা খলিফা আল মনসুর-কে লেখা তার “আর-রিসালাহ ফিস সাহাবাহ' নামক একটি চিঠিতে অভিযোগ করে বলেন, এইসব মতপার্থক্য বিচারকদের ভিতর ভীষণ সমস্যা সৃষ্টি করছে। একই বিষয়ের ওপর দুইজন বিচারক দু'টি পরম্পর বিরোধী রায় প্রদান করছেন। একজন যদি মৃত্যুদণ্ড দান করেন তাহলে অপরজন তাকে মুক্তি প্রদান করছেন। এক কথায় বলা যায় যে এর ফলে নাগরিক জীবনে কোন নিরাপত্তাই আর থাকল না। অনেক বিষয়ে লোকজন ধারণাই করতে পারতেন না যে, সঠিক রায় কি হতে পারে। ইবনুল মুকাফফা খলিফা আল মনসুর-এর কাছে একটি প্রস্তাব দিয়ে বললেন যে, তিনি যেন বিচারকদের নির্দেশ দেন যে, তারা যেন তাদের বিচারের রায়ের একটি অনুলিপি খলিফার কাছে প্রেরণ করেন। তিনি যদি বিচারে কোন রকম অসামগ্রস্যতা পান তাহলে তিনি সে বিষয়ে প্রবল প্রতিবাদ করেন। খলিফার নির্দেশ বিচার ব্যবস্থায় এই মত-পার্থক্য দূর করতে সহায়ক হবে বলে তিনি মনে করতেন। বিচারকগণ যদি তাদের বিচারের রায় খলিফার কাছে বাধ্যতামূলকভাবে পাঠান তাহলে খলিফা একটি নির্দিষ্ট মামলার ওপর সমস্ত অঞ্চলে একটি অভিন্ন রায় বাস্তবায়ন করতে পারবেন। খলিফা আল-মনসূর তখন ইবনুল মুকাফফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। মহানবী স.-এর জীবনকাল থেকে আজ পর্যন্ত ইসলামী আইন ব্যবস্থায় এই এঁহিত্য বিদ্যমান রয়েছে যে, বিচার ব্যবস্থা এবং আইন প্রণয়ন কখনও সরকার বা রাজনৈতিক ব্যক্তিদের অধীন নয়। খলিফা আল-মনসুর যদি ইবনে আল মুকাফফার প্রস্তাব মেনে নিতেন তাহলে বিচারব্যবস্থা এবং আইন প্রণয়নের এই ব্যবস্থাটি আইন প্রয়োগকারী সংস্থা বা খলিফার অধীনে চলে যেত। খলিফাদের ভিতর ভাল লোকও ছিলেন আবার খারাপ লোকও ছিলেন। ফলে আইন প্রণয়ন কার্যক্রমটি ব্যক্তিবিশেষের মর্জিমাফিক হয়ে যেত। দেখা যেত একজন নতুন খলিফা তাঁর পূর্ববর্তী খলিফার প্রবর্তিত বিষয়গুলো পরিবর্তন করে দিচ্ছেন। আমরা আশা করতে পারি, এই দৃষ্টিভঙ্গি মহানবী স.-এর যুগ থেকে আইন প্রণয়ন এবং বিচারে প্রয়োগ হত। বিচারপতিদের নিয়োগপত্র সংক্রান্ত চিঠিগুলোতে এ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো ৬৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।