এই কবিতায় মক্কা নগরীর বিরুদ্ধে কিছু মন্তব্যও ছিল। আৰু জাহেল বিষয়টি গায়েই লাগাল না, কিন্ত মক্কার লোকজন এই ঘটনায় ভীষণ কষ্ট গেল। এই ঘটনার পর মক্কার সবাই মিলে স্বতস্ূর্তভাবে নগরীর স্থানীয় ও অস্থানীয় নির্বিশেষে সকল মজলুমকে সহযোগিতা করার জন্য একটি আইনসম্মত চুক্তিপত্র স্বাক্ষর করার সিদ্ধান্ত নিলেন। অথচ মদীনায় এই ধরনের বিচার ব্যবস্থা স্থাপনের কোন সুযোগ ছিল না। সবাই সবাইকে সহযোগিতা করত। ইসলামী আইন প্রণয়ন ব্যবস্থা মদীনায় হিজরতের পর মহানবী স. একটি নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি লিখিত সংবিধান প্রণয়ন করেন। তখন ন্যায়বিচারের দায়িত্ব ন্যস্ত হয় রাষ্ট্রের ওপর। ফলে মজলুম জনতা তাদের ন্যায়বিচারের ভার নিজেরা না নিয়ে রাষ্ট্রের কেন্দ্রীয় বিচার ব্যবস্থার ওপর অর্পণ করে। পরিপূর্ণভাবে নিরপেক্ষ একজন বিচারক নিয়োগের মাধ্যমে বিচার কাজ পরিচালনা করা হয়। তিনি উভয় পক্ষের কথা শুনে কোনরকম ভয় ও পক্ষপাতিত্ব ছাড়া রায় দিতেন। এখানে আরেকটি বিষয় ছিল। তা হল, কোন ব্যক্তি কোন অপরাধীকে সমর্থন করতে পারত না, যদিও সে তার নিজের সন্তান হত। যদি কারো সন্তান কাউকে হত্যা করত তাহলে তার পিতা তার নিজের সন্তানের পক্ষ নিতে পারত না অথবা তার সন্তানকে পুলিশের হাত থেকে রক্ষা করার কোন কৌশল নিতে পারত না। বিপরীতে এই ন্যায়বিচারকে ইলাহী বিধান বলেই গণ্য করা হত। তাই সবাই ন্যায় প্রতিষ্ঠার জন্য সমবেতভাবে সহযোগিতা করতেন। মদীনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার এই উদাহরণ একটি বৈপ্লবিক পদক্ষেপ ছিল তাতে কোন সন্দেহ নেই। সেখানে ব্যক্তিগত প্রচেষ্টার পরিবর্তে বিষয়টি সম্মিলিতভাবে রাষ্ট্রের অধীন হয়ে গেল। এই উন্নয়নের ফলে মদীনায় আরো দু'টি প্রতিষ্ঠান গড়ে উঠল এবং ধীরে ধীরে তা সারা দেশে বিস্তার লাভ করল। একটি প্রতিষ্ঠান হল মুফতী অপরটি কাজী । মুফতীর কাজ হল, বিভিন্ন আইনগত দিক বিবেচনা করে তার মতামত দান। তিনি আইনগত বিষয়ে দিকনির্দেশনা দিতেন, কিন্ত আইন প্রয়োগের দায়িত্ব তার অধীন ছিল না। কাজী পালন করতেন একজন বিচারকের ভূমিকা । মহানবী স.-এর জীবদ্দশায় অনেক কাজী নিয়োজিত ছিলেন, তবে মদীনায় কোন স্থায়ী কাজী ছিলো না। এ বিষয়ে আমরা কোন লিখিত দলিল দেখতে পাই না। এমন অনেক উদাহরণ রয়েছে যে, মহানবী স. তার কোন একজন সাহাবীকে নিয়োগ দিতেন। তিনি বিষয়কে ভালভাবে জেনে, দুই পক্ষের যুক্তি-তর্ক ভালভাবে শুনে তীর সিদ্ধান্ত দিতেন। ফলে যখন সেই সাহাবী বিচারের রায় দিতেন তখন সেই রায়কে মহানবী স.-এর নিজের দেয়া রায় বলে সম্মান করা হত। এই সূত্রে আমরা একটি ছোট ঘটনার কথা উল্লেখ করতে পারি, যার বিশাল গুরুত্ব রয়েছে। বিষয়টি আমর ইবনুল আস রা.-এর সঙ্গে সম্পর্কিত। একজন আইন বিশেষজ্ঞ হিসেবে তার সুখ্যাতি ছিল। মহানবী স. তাকে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে ভালভাবে জেনে রায় দিতে বললেন। “কিন্তু কিসের ভিত্তিতে?', সাহাবী জিজ্ঞাসা করলেন। বিষয়টি মহানবী স. তৎক্ষণাত বুঝতে পারলেন এবং ইসলামী আইন ও বিচার ৬৭ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।