পরিবর্তিত হবে এটাই স্বাভাবিক। ইমাম আল-রাজী এই মতের সঙ্গে একমত। এটি ইসলামী আইনের বিশাল উপকার করেছিল। তবে এঁকমত্যের ভিত্তিতে তৈরীকৃত আইন কুরআন এবং রাসূলুল্লাহ স. এর নির্দেশিত আইনের সমকক্ষ হতে পারে না। কেননা এই আইন তৈরি হয় মানুষের মতামতের ভিত্তিতে। তাই তা পালনে আমরা পুরোপুরিভাবে বাধ্য নই। একটি মানব রচিত আইন ভিন্ন পরিস্থিতির ভিত্তিতে অন্য একজন মানুষ দ্বারা পরিবর্তিত হতে পারে। তাই দেখা যাবে যে, পুরোনো মতামত নতুন আলেমদের দ্বারা পরিবর্তিত হয়ে যাচ্ছে। ইসলাম-পূর্ব আইন ব্যবস্থা আইন প্রণয়ন সম্পর্কিত এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা বিচার ব্যবস্থা সম্পর্কে খানিক আলোচনা করতে পারি, যা আমাদের আলোচ্য বিষয়েরই আরেকটি দিক। আমরা মহানবী স.-এর যুগের বিচার ব্যবস্থা বিষয়ে আলোচনার আগে ইসলাম-পূর্ব যুগে বা আইয়ামে জাহিলিয়াতে আরবে কিভাবে এই ব্যবস্থা বহাল ছিল সে বিষয়টির প্রতিও দৃকপাত করতে পারি। এক্ষেত্রে দেখা যাবে কিভাবে মহানবী স. এই ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন । আরবের অন্ধকার যুগে বেদুঈন গোত্রগুলোর কোন শাসক বা গভর্নর ছিল না। এমনকি তাদের কোন বিচার ব্যবস্থা ছিল না। ফলে কোন অপরাধীর বিরুদ্ধে সুবিচার পাওয়ার সম্ভাবনাও ছিল না। তাই অধিকাংশ ক্ষেত্রে লোকজন প্রতিশোধমূলক ব্যবস্থা নিত। প্রতিপক্ষ দুর্বল হলে প্রতিশোধ নেয়া সহজ হত, তবে, প্রতিপক্ষ শক্তিশালী হলে সেক্ষেত্রে প্রতিশোধের সম্ভাবনাও ক্ষীণ হত। যেসব ক্ষেত্রে উভয়ে শক্তিশালী হত সেসব ক্ষেত্রে অনেক সময় তৃতীয় পক্ষের মাধ্যমে মধ্যন্থ্তার ব্যবস্থা করা হত। এক্ষেত্রে মধ্যস্থৃতাকারী সমস্ত বিষয়টি ভালভাবে জেনে-শুনে যে রায় দিতেন তাই সবাইকে মেনে নিতে হত। ইসলাম-পূর্ব যুগের একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। তায়েফের সন্নিকটে উকায-এর মেলা বসত। দেশ-বিদেশের অনেক লোক এখানে অংশগ্রহণ করত। মেলা চলাকালীন তারা কয়েক দিন সেখানে অবস্থান করত। সে সময়ের জন্য কিছু লোককে বিচার কাজের জন্য ্বল্নকালীন নিয়োগ দেয়া হত। কেননা ব্যবসা-বাণিজ্য বিষয়ে অনেক সময় গণ্ডগোল সৃষ্টির আশঙ্কা থাকত। সবাই জানত বিচার কাজের সেই ব্যক্তিগণ কারা। অনেকেই আবার তাদের পূর্ববর্তী ঘটনাগুলোর সুবিচার পাওয়ার আশায় উকাযের মেলার সময় পর্যন্ত অপেক্ষা করত। ফলে আমরা দেখতে পাচ্ছি, আরবের অন্ধকার যুগেও বিচার ব্যবস্থার কিছু ক্ষীণ আলোকরশ্যি বিদ্যমান ছিল। ইসলাম-পূর্ব যুগে, মক্কার বিষয়টি বিশেষ করে বলা যায়, এখানে নাগরিকদের বিভিন্ন কিবাদ মীমাং- সা করার জন্য তিনটি বিচার প্রতিষ্ঠান ছিল। একটি ছিল সিভিল কোর্ট যা পরিচালনা করতেন আবু বকর। আরেকটি ছিল ক্রিমিনাল কোর্ট । এছাড়াও অপর একটি প্রতিষ্ঠান ছিল যার নাম হিল্ফ আল- ফুযুল। এই সংগঠনটি মক্কার স্থানীয় ও অস্থানীয় নির্বিচারে সকল মজলুমের পক্ষে কাজ করত। একসময় মন্কার লোকজন দেখল যে, মক্কায় আগত বিদেশীদের অসম্বাচরণের ফলে শহরটির দুর্নাম বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে একজন আবু জাহেলের আচরণের ওপর একটি কবিতা লিখে ফেলেছিল। ৬৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।