ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

পাই। অর্থাৎ কিয়াসের ভিত্তিতে একটি বিচার ব্যবস্থা। যেমন একজন কাজী তাঁর ব্যক্তিগত জ্ঞান- বুদ্ধিতে একটি বিষয়ে সিদ্ধান্ত নিলেন। কারণ তিনি হয়ত কুরআন অথবা হাদীস থেকে কোন সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাননি। যেহেতু তিনি একজন বিচারক তাই তিনি একটি সিদ্ধান্ত নিতেই পারেন। তিনি নবীজীর সঙ্গে পরামর্শ করার সুযোগ নাও পেতে পারেন। এমনটি হতেই পারে। এমনকি সেই বিচারক তীর নিজের বিচার সম্পর্কে সন্দেহও করতে পারেন। এক্ষেত্রে তিনি কেন্দ্র থেকে সিদ্ধান্তও নিতে পারেন। মহানবী স.-এর জামানায় কেন্দ্র থেকে যে উত্তর আসবে সেটাও আইনের একটি অংশ হয়ে যাবে, কেননা এটি তখন সুন্নাহ বলে বিবেচিত হবে এবং তখন সেই বিচারের জন্য ইজতিহাদের প্রয়োজন পড়বে না। আরেকটি সম্ভাবনা রয়েছে যে, সেই বিচারক সিদ্ধান্তের জন্যে মহানবী স.-এর কাছে বিষয়টি উপস্থাপন নাও করতে পারেন। কিন্ত্ব মহানবী স. হলেন। তিনি আইন প্রণেতা হিসেবে বিষয়টি নিয়ে আলোচনা করলেন কিন্তু সর্বোচ্চ অধিকর্তা হিসেবে নয়, এবং নির্দেশ দিলেন, বিচারক অথবা গভর্নর একটি নির্দিষ্ট পন্থায় এগিয়ে যেতে পারেন। এমন অনেক উদাহরণ রয়েছে যে, মহানবী স. বিচারক এবং গভর্নর উভয়ের জন্যই বিভিন্ন বিষয়ে তীর নির্দেশ পাঠিয়েছেন। একটি অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ ছিল এবং এক্ষেত্রে রক্তের অর্থ পরিশোধ করার নির্দেশ দেয়া হল। প্রচলিত প্রাচীন নীতি অনুযায়ী রক্তের অর্থ-মূল্য (দিয়াত) শুধু দেয়া হত নিহতের পুরুষ আত্মীয়কেই। নতুন আইনে মহানবী স. নিহত ব্যক্তির বিধবাকে তার অংশ পরিশোধ করার আদেশ দিলেন। কুরআনের নির্দেশনা মোতাবেক রক্তের অর্থ-মূল্যের অংশ দেয়া হল উত্তরাধিকারদের। যেমন স্ত্রী, পুত্র কন্যা, মাতা-পিতা এবং অন্য নিকটাত্ীদের ৷ রক্তের অর্থ-মূল্যের এই নির্দেশনা একইভাবে প্রযোজ্য থাকবে। এই উদাহরণগুলো এই কৌশলের দিকনির্দেশনা দেয় যার মাধ্যমে মহানবী স.-এর যুগে আইন প্রণীত হত। ইজমা ইজমা, তথা একমত্য আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে এটি মহানবী স.-এর পরবর্তী সময়ে সৃষ্টি হয়। ইজমার অর্থ হল যদি কুরআন ও হাদীসে সমস্যার সরাসরি কোন সমাধান উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে ইসলামী প্ডিতগণ সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা সকলের কাছে গ্রহণীয় হবে। তাই একমত্যের বিশেষ গুরুত্ রয়েছে। অধিক্ত, হানাফী মাযহাবমতে, এটি একদিকে যেমন চিরস্থারী ব্যবস্থা নয় অপরদিকে তেমনি কোন অপরিবর্তনীয় সিদ্ধান্তও নয়। তারা মনে করেন, একটি পুরোনো সিদ্ধান্তকে নতুন একটি সময়োপযোগী সিদ্ধান্তও খারিজ করে দিতে পারে। ইমাম আল রাজী-ও এই মত পোষণ করেন। খ্যাতিমান বিচারপতি আবুল ইয়াসির আল্‌ বাযদাবি তার আইন বিষয়ক বিখ্যাত বইয়ে একই মত প্রকাশ করেছেন। একজন মানুষের রচিত জাইন অবস্থার পরিপ্রেক্ষিতে আরেকজন মানুষ ছারা ইসলামী আইন ও বিচার ৬৫ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।