ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাখ্যা দিয়ে ইমাম আবু হানিফা'র. একজন অনুসারী ইমাম মুহাম্মদ আশ-শায়বানী বলেন, এই নীতি বিভিন্নভাবে বাস্তবায়িত করা হয়৷ এক্ষেত্রে যদি কোন রাষ্ট্র মুসলমান ব্যবসায়ীদের কাছ থেকে কোনরূপ শুন্ক আদায় না করে তাহলে মুসলমান রাষ্ট্রের তরফ থেকেও কোনরূপ শুষ্ক আদায় করা হবে না। এই আইন ততক্ষণই বলবৎ থাকবে যতক্ষণ সংশিষ্ট রাষট্র্য় পারম্পরিকভাবে তা মেনে চলবে। এই উৎসগুলো ছাড়াও সবচেয়ে গুরুতৃপূর্ণ বিষয় হল ইজতিহাদ । আমাদের বিচারকদের মতে ইসলামী আইনের চারটি মূল স্তত্ত রয়েছে, যেমন- কুরআন, হাদীস, ইজমা (এঁকমত্য) এবং কিয়াস। মহানবী স.-এর জীবদ্দশায় ইজমার বিষয়টি ছিল.না। কিয়াস বা সাদৃশ্যকেও ইজতিহাদ বলা যায়। কিয়াসের ব্যবহার মহানবী স.-এর জীবাদশাতেও প্রচলিত ছিল। হিজরী নরম সনে, মহানবী স.-এর ইন্তেকালের দেড় বছর আগে তিনি তীর প্রিয় সাহাৰী মুয়াষ ইবনে জাবালকে ইয়েমেন-এর বিচারপতি করে পাঠাবার প্রাক্কালে জিজ্ঞেস করলেন, তোমার সামনে কোন একটি বিষয় এলে তুমি তা কিভাবে সমাধান করবে? উত্তরে মুয়ায বললেন, তিনি কুরআনের নির্দেশানুযায়ী তার সমাধান করবেন। এরপর মহানবী তাঁকে আবার প্রশ্ন করলেন, যদি কুরআনে সে বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করা না থাকে তখন কি করবে? তিনি উত্তরে বললেন, এক্ষেত্রে সুন্নাহর আশ্রয় নেৰ। তারপর মহানবী স. তাকে আবার প্রশ্ন করলেন, যদি সুন্নাহতেও কোন পরিষ্কার দিকনির্দেশনা না থাকে তাহলে কি করবে? তখন মুয়াষ উত্তর দিলেন, তিনি তার নিজের বিচার-বুদ্ধির ওপর ভর করবেন। মহানবী স. এই উত্তরে অত্যন্ত খুশি হলেন এবং আকাশের দিকে হাত তুলে বললেন, “হে মহান প্রতিপালক, তুমি তোমার দৃূতকে যে দায়ি দিয়ে পাঠিয়েছো সে খুশি।' এ থেকে প্রতীয়মান হয়.যে, কুরআন ও সুন্নাহতে পরিষ্কার কোন নির্দেশ না পেলে একজন মানুষ তার নিজস্ব জ্ঞান-বৃদ্ধির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন। ইজতিহাদ-এর মাধ্যমে একটি আইন তৈরির প্রাক্কালে বিভিন্ন পন্থা অবলম্বন করা যায়। অনেক সময় দেখা যায়, একটি সমস্যার নির্দিষ্ট সমাধান সম্পর্কে কোন দিকনির্দেশনা পরিষ্কারভাবে দেয়া নেই। অথচ সেই সমস্যার কাছাকাছি একটি সমস্যার সমাধান দেয়া আছে। যেমন কুরআনে চুরির বিষয়ে একটি আইন দেয়া রয়েছে, কিন্তু কাফন চুরির বিষয়ে কিছু বলা নেই। সেক্ষেত্রে বিচারক কি করবেন? একজন জ্ানী ব্যক্তি এই চুরির কারণ দেখে হয় চুরির অপরাধের শাস্তি সরাসরি প্রয়োগ করবেন নতুবা আইনটিকে প্রয়োজনমত সংশোধন করে পরিস্থিতির মোকাবেলা করবেন। এই পদ্ধতিকে ইসতিহসান বলে। কেননা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একটি নতুন আইন লাভ করি যা পরিস্থিতির বিবেচনায় ভাল অর্থাৎ মুসতাহসান। জাতির মঙ্গলের বিষয়টিও এই নীতিমালার ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে। এইসব সূক্ষ্ম পার্থক্যের কারণে ইজতিহাদ বিভিন্ন রকমের হয়ে থাকে। হযরত মুহাম্মদ স.-এর যুগেই এর সূচনা হয়। এই নীতিমালার পরিপ্রেক্ষিতে আমরা আইন প্রণয়নের একটি নতুন মাধ্যম ৬৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।