ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

নির্দেশ দিতে পারেন না। তার প্রতিটি নির্দেশ ভাল দিকের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে, যদিও আমরা তার অনেক নির্দেশের মর্মার্থ বুঝতে সক্ষম নই। কুরআন ও হাদীস হচ্ছে আইনের স্থায়ী উতস। যেহেতু হযরত মুহাম্মদ স.-এর ওফাতের পর আর কোন নবী আসবেন না তাই কিয়ামত পর্যন্ত এই আইন বহাল থাকবে। কেবলমাত্র একজন নবীই পারেন তীর পূর্ববর্তী কোন নবীর আইন রহিত করতে। যেহেতু মহানবী স.-ই শেষ নবী তাই শেষ বিচারের দিন পর্যন্ত তীর সুন্নাহ বলবত থাকবে এবং তার নির্দেশগুলো আমাদের জন্যে অবশ্য পালনীয় হয়ে থাকবে। কুরআন ও সুন্নাহ- র কিছু বিষয় রয়েছে যা পালন করা বাধ্যতামূলক, কিছু বিষয়ের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে এবং বাকিগুলো সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলা নেই। কিন্তু এই বিষয়গুলোকে সমান গুরুত্ব দিয়ে বিচার করা যাবে না। যেমন যাকাত সম্পর্কে কুরজানে যে নির্দেশ দেয়া আছে তা পালন করা বাধ্যতামূলক। তবে দান-খয়রাত সম্পর্কে অনেক আয়াত রয়েছে কিন্তু সেগুলো অবশ্য পালনীয় নয়। সেগুলো পালন করতে উৎসাহ দেয়া হয়েছে। মহানবী স.-এর সময়কালে আইন তৈরির কৌশল আমরা মহানবী স.-এর সময়কালে আইন তৈরির অন্যান্য কৌশল নিয়ে আলোচনা করতে পারি। তবে সেই আইনগুলো ছিল ক্ষণস্থায়ী । এগুলো মূলত ছিল বিভিন্ন ধরনের চুক্তি। মুসলমানগণ যখন বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে চুক্তি করতেন এবং কোন কোন শর্ত মেনে নিতেন তখন সেগুলো সমস্ত মুসলিম জাহানের উপর বর্তাত। এসব চুক্তি মেয়াদ ফুরিয়ে যাবার পর মৃল্যহীন হয়ে যেত। শর্তগুলো যখন একটি নির্দিষ্ট সময়ের জন্য মুসলিম আইনের অংশ হত তখন তা সেই সময়ের পর অকার্যকর হয়ে যেত। কিন্তু যখন কার্যকর থাকত তখন তা কুরআন ও সুন্নাহ'র নির্দেশের মতই অবশ্যপালনীয় আইন হিসেবেই গণ্য হত। উদাহরণস্বরূপ ছুদাইবিয়ার সন্ধির কথা বলা যেতে পারে। এই চুক্তির ভিতর ছিল, মক্কার কোন মুসলমানকে মদীনার মুসলমানদের কাছে কোনভাবেই হস্তান্তর করা হবে না, যদিও সেই মুসলমান স্বেচ্ছায় মদীনায় গিয়ে আশ্রয় প্রার্থনা করে তবুও না। অধিকন্তু যদি কেউ ইসলাম গ্রহণ করে মদীনায় গিয়ে আশ্রয় নেন তাহলে মদীনার মুসলমানগণ তাকে মন্ধায় ফিরিয়ে দিতে বাধ্য থাকবেন। যদিও এর শর্তগুলো একপাক্ষিক ছিল তবুও এগুলো মুসলিম আইনের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু দুই বছর পর যখন চুক্তিটি রহিত হয়ে যায় তখন মক্কার মুসলমানদের ফিরিয়ে দেয়ার আইনটিও রহিত হয়ে যায়। আইন তৈরির আরেকটি উৎস ছিল। তা হল, একটি নতুন আইন তৈরির সময় ইসলামী সরকার . কখনও কখনও অন্যান্য দেশের চলমান আইনগুলো দেখে নিতেন। যেমন খলিফা ওমরের সময় সিরিয়ার গভর্নর সীমান্ত-বাণিজ্যের শুক্কহার নির্ধারণের ব্যাপারে খলিফার দিকনির্দেশনা চেয়েছিলেন। তখন খলিফা গভর্নরকে নির্দেশ দিয়েছিলেন যে, অন্যান্য দেশের প্রধানগণ মুসলমান ব্যবসায়ীদের কাছ থেকে কি হারে সীমান্ত শুন্ক আদায় করেন তা অনুসরণ করার জন্য। এই নীতির ইসলামী আইন ও বিচার ৬৩ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।