ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের আশার বিষয় যে, ছয়টি হাদীস গ্রস্থকে আমরা 'সিয়াহ সিতা' বলে গ্রহণ করেছি। এগুলো অনেক পরীক্া-নিরীক্ষার মাধ্যমে গ্রহণযোগ্য হয়েছে। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এগুলোতে সংকলিত হাদীসকে সঠিক বলে গণ্য করতে পারি। এক্ষেত্রে দেখা যায় যে, নিউ টেস্টমেন্ট ব্রা ইন্ত্রীল শরীফ হিসেবে যে কিতাবধানি আজ আমরা পাই বাজারে তার বিভিন্ন সংস্করণ রয়েছে। খৃস্টান এতিহাসিকগণের মতে বরিস্টের বা ঈসা'র মৃত্যুর তিন শত বছর পর এই কিভাবটি প্রথম লিপিবন্ধ করা হয়। আমাদের কাছে এমন কোন তথ্য নেই যে, হযরত ঈসা আ.-এর মৃত্যুর পর তিন শত বছর কিভাবে প্রজন্ম থেকে প্রজন্যাস্তরে ইন্ত্রীল-এর বাণী প্রচারিত হয়েছিল। বিপরীতে হাদীসের প্রতিটি বাণীর বর্ণনাকারীর নাম ও পরিচয় এবং মহানবী স.-এর সঙ্ধে ভার যোগাযোগের বিষয়টিরও উল্লেখ রয়েছে। যেসব হাদীস গ্রন্থকে দুর্বল হাদীস গ্রন্থ বলে গণ্য করা হয় সেসব হাদীসেরও সূত্র পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। ফলে বিশ্বস্ততা এবং বিশুদ্ধতা বিচারে অন্যান্য জাতির উঁচুমানের গ্রস্থসমূহের চেয়ে উক্ত হাদীসগ্রস্গুলো অনেক উন্নত। আমরা জানি যে, হাদীসের প্রতিটি নির্দেশ সমান গুরুত্ব বহন করে না। এগুলোর কোনটি অবশ্য পালনীয়, কোনটি আবার উপদেশমূলক, আবার কোনটি নিষেধাজ্ঞা হিসেবে বিবেচনা করা হয়। কোন কোন বিষয় আবার আমাদের বিবেক-বিবেচনার ওপর ছেড়ে দেয়া হয়েছে। সেক্ষেত্রে যা কিছু আমাদের জন্য কল্যাণকর তা অবশ্য পালনীয়, যা আমাদের জন্য অকল্যাণকর তা অবশ্যই বর্জনীয়। যেসব বিষয় আবার আপাতদৃষ্টিতে মঙ্গলজনক মনে হলেও এর ভিতর ক্ষতিকর দিক লুকিয়ে আছে সেক্ষেত্রে তা পালন করা বাধ্যতামূলক নয়। তবে যে ক্ষেত্রে ভাল ও মন্দ দিক সমান সমান সে ক্ষেত্র নিজের বিচার-বুদ্ধির প্রতি গুরুত্ব দিতে হবে। ভাই বলা যায়, যেসব বিষয় মানবজাতির জন্যে উপকারী বলে বিবেচিত তাই আমাদের পালন করতে হবে এবং যেসব বিষয় ক্ষতিকর বলে বিবেচ্য তা পরিত্যাগ করতে হবে। হিজরী দ্বিতীয় শতকে হাদীসের নির্দেশাবলীকে পাচভাগে ভাগ করার কাজ শুরু হয়। ইমাম গাযালী র. এই বিষয়ে দৃষ্টিপাত করেন। মু'তাযিলা সম্প্রদায়ের পণ্ডিতদের মানবিক আইনের দর্শন সংক্রান্ত বইগুলোতে বিষয়টি প্রথম দেখা যায়। এখানে এই বিষয়টি বলা প্রাসঙ্গিক যে, কুরআনে ভাল ও মন্দ উভয় দিক নিয়েই আলোচনা করা হয়েছে। ভাল দিকটিকে বলা হয় 'মা'রফ' এবং মন্দ দিকটিকে বলা হয় “মুনকার' । “খায়ের' এবং 'শার' শব্দ দু'টিও ভাল ও মন্দ বুঝাতে ব্যবহার করা হয়। কিন্তু সাধারণত মা'রূফ শব্দটি ব্যবহার করা হয় ভাল অর্থে এবং মুনকার শব্দটি ব্যবহার করা হয় মন্দ অর্থে। মাফ ও মুনকার-এর শাব্দিক অর্থ সবারই জানা রয়েছে। জনসাধারণের কাছে যা কিছু গ্রহণযোগ্য এবং তাদের কাছে ভাল বলে যুক্তিসংগত মনে হয় তা বাধ্যতামূলকভাবে পালন করার নির্দেশ দেয়া হয়েছে। আর সকলে যে বিষয়টিকে মন্দ বলে গণ্য করে তা নিষিদ্ধ করা হয়েছে। এটাই হচ্ছে মা'রূফ ও মুনকার-এর ব্যাখ্যা । সর্বশক্তিমান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং প্রভু। তিনি মন্দের ৬২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।