ইসলামী আইনের উৎস কুরআন এবং হাদীস ইসলামী আইনের মৌলিক উৎস হলেও এ দুয়ের ভিতর একটি মৌলিক খার্থক্য রয়েছে। অর্থাৎ কুরআন হচ্ছে সরাসরি আল্লাহর আইন। আর বিভিন্ন কারণে হাদীসের অবস্থান এর পরবর্তী স্তর। যদি আমরা মহানবী স.-এর জীরদ্বশায় তার কাছ থেকে কোন আইন পেয়ে থাকি তাহলে সেই আইনটির মর্যাদা কুরআনী আইনের সমতুল্য। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোন ব্যক্তি মহানবী স.-এর জামানায় এমন একটি বিতর্কে জড়িয়ে পড়ে যে, সে শুধু আল্লাহর আইন অর্থাৎ কুরআনের আইন মেনে চলবে, কোন মানুষের তৈরি আইন মানবে না, তাহলে সে মুসলিম উম্মাহ থেকে বিতাড়িত হয়ে যাবে। যে কারণে হাদীসের অবস্থান কুরআনের পরে অবস্থিত। তা হল মহানবী স. যখন ব্যক্তিগতভাবে কুরআনের কিক্ষিপ্তভাবে থাকা আয়াতগুলো সংগ্রহ করে সংরক্ষণের তদারকি করছিলেন তখন তিনি হাদীস সংরক্ষণের জন্য তদনুরূপ কোন ব্যবস্থা নেননি। তাই হাদীসসমূহ সংবদ্ধভাবে গরস্থাকারে সংগৃহীত হয়েছিল তার ইন্তিকালের পরে তার অনুসারীদের ব্যক্তিগত উদ্যোগে । তাই পরবতী্তে সাহাবীগণ হাদীসসমূহের উপর কাজ করতে গিয়ে দেখেন, এক ব্যক্তি একটি . হাদীস যেভাবে ব্যক্ত করছেন অন্য ব্যক্তি তা সেভাবে ব্যক্ত করছেন না। এর অনেক কারণ থাকতে পারে। সেই লোকটি হয়ত কোন বিদ্যান বা জ্ঞানীব্যক্তি নন অথবা একজন সাধারণ বেদুঈন হতে পারেন। এমনও হতে পারে যে, তিনি হাদীসটি শুনার সময় পরিষ্কারভাবে এর প্রতিটি শব্দ শুনতে পাননি। হাদীসটির মূল বাণীটিই হয়ত তিনি অনুধাবন করতে পারেননি। ফলে তিনি যখন এই ধরনের হাদীস অন্য একজনের কাছে ব্যক্ত করবেন তখন তার বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে। এখানেই হাদীস এবং কুরআনের বিশুদ্ধতার মৌলিক পার্থক্য। কুরআন সংরক্ষিত হয়েছে মহানবী স.-এর প্রত্যক্ষ তদারকির মাধ্যমে, আর হাদীসপ্তলো সংরক্ষিত হয়েছে সাহাবীগণের ব্যক্তিগত উদ্যোগে । পরবর্তী কালে একটি হাদীস নিয়ে কাজ করার আগেই অনেক প্রশ্্রের সম্মুখীন হতে হয়েছিল। এমন প্রশ্নুও উঠেছিল যে, হাদীসগ্ুলোতে কি কোন প্রাথমিক দিকনির্দেশনা ছিল অথবা এগুলোর কার্যকারিতা কি শুধুমাত্র মহানবী স.-এর জীবনকালের ভিতর সীমাবদ্ধ? মহানবী স. কি এই হুকুমণ্ডলো দেয়ার পর পরবর্তীতে তা রহিত করেছিলেন? এগুলো কি কোন ব্যক্তিবিশেষের ক্ষেত্র প্রযোজ্য, নাকি সর্বজনীন? এই হাদীসগুলো লেখার সময় কোন পরিবর্তন হয়নি তো? অথবা মহানবী স.-এর পরবর্তী কালের প্রভাব হাদীসসমূহের ওপর পড়েছিল কিনা ইত্যাদি । হাদীসের অবস্থান এসব কারণেই হাদীসের অবস্থান কুরআনের পরে। তবে মনে রাখতে হবে, মহানবী স.-এর কোন আদেশ তিনিই যদি পরবর্তী কালে রহিত করে থাকেন তাহলে তা রহিত বলেই গণ্য হবে। এই রহিতকরণ বা কোনরূপ পরিবর্তনের অধিকার অন্য কোন ব্যক্তির নেই। বরং আমরা বিভিন্নভাবে হাদীসগুলোর সত্যতা যাচাই করতে পারি, এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে আসতে পারি যে, কোন হাদীসকে বেশি গুরুত্ব দেব। ইসলামী আইন ও বিচার ৬১ ///.10907079071.00])
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.