ইসলামের পূর্ববর্তী নবীদের নিদের্শিত আইনগুলোই ছিল আল্লাহর আইন যতদিন না সেগুলোকে রহিত বা পরিবর্তিত করা হয়। তবে সব আইনই যে রহিত করা হয়েছে তা নয়। যেমন তাওরাতে প্রবর্তিত আইন “চোখের বদলে চোখ' কুরআনেও বলবৎ রয়েছে। ইহুদিদের এই বিশেষ আইনটি মুসলিম আইনের অংশ হয়ে গেছে। আরেকটি উদাহরণ দেয়া যেতে পারে, সূরা আন-নূর-এ বিবাহিত নারী-পুরুষের পারস্পরিক অবৈধ যৌনসম্পর্কের বিষয়ে কিছু বলা হয়নি। কেননা এ সম্পর্কে পূর্ববর্তী আসমানী কিতাব তাওরাত ও ইন্্রীলে পাথর ছুঁড়ে হত্যা করার বিধান থাকায় তা ইসলামী আইনেও বলবৎ রাখা হয়েছে। এই আইনটি মহানবী স. ও খলিফাগণ প্রয়োগ করেছিলেন। “আমাদের আগেকার ধর্মীয় আইনগুলো' এভাবেই ইসলামী আইনের উৎস হিসাবে বিবেচিত হয়ে আসছে এবং কুরআন ও হাদীস দ্বারা সেগুলোকে রহিত করা হয়নি। ্ ইসলামী আইনের দ্বিতীয় উৎস হল হাদীস বা সুন্নাহ। যদিও হাদীসগুলো চিরন্তন তবুও প্রয়োজনে মহানবী স. এর জীবদ্দশায় এগুলোয় পরিবর্তন আনা যেত। কিন্তু মহানবীর ওফাতের পর হাদীসগুলোর কোনরকম পরিবর্তন গ্রহণযোগ্য নয়। সুন্নাহর ভিত্তিতে এই আইনগুলো দুইভাবে লাভ করা যায়। একটি হল, সেসব বিষয় যা প্রত্যাদেশের মতই মহানবী স.-এর কাছে এসেছিল কিন্ত সেগুলো পবিত্র কুরআনের অংশ হয়নি। এমনকি আমরা যা জানি, কুরআন শরীফে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মহানবী স. যা কিছু বলেছেন তা আল্লাহর নির্দেশের ওপর ভিত্তি করে বলেছেন; তার নিজের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ওপর ভিত্তি করে নয় (দ্র. ৫৩: ৩-৪)। মুসলমানগণ একথা গভীরভাবে বিশ্বাস করেন যে, মহানবী স.-এর প্রতিটি বাণী যা কুরআনের অন্ত তত নয় তা আল্লাহ রব্বুল আলামীনের নির্দেশানুষায়ী এসেছে এবং তিনি বিশ্ৃস্ততার সঙ্গে সেগুলো আমাদের কাছে পৌছে দিয়েছেন। এমনকি যেসব বিষয়ে তিনি কুরআনের কোন দিকনির্দেশনা পাননি সেসব বিষয়ে তিনি কুরআনের নির্দেশের অপেক্ষায়. ছিলেন। আর যেসব বিষয়ে কোন আসমানী নির্দেশ আসতে বিলম্ব হয়েছিল, সেসব বিষয়ে তিনি তার নিজের বিচারবুদ্ধির ভিত্তিতে কার্য সমাধা করেছিলেন । এই ধরনের বিষয়গুলো স্থৃগিত বা পরিবর্তনযোগ্য হিসেবে বিবেচিত হত। যদি আল্লাহ সেইসব সিদ্ধান্তে কোনরূপ বৈসাদৃশ্য না দেখতেন তাহলে তা নীরবতা বা দ্রুত অথবা বিলমিত প্রত্যাদেশের মাধ্যমে জানিয়ে দিতেন। এক্ষেত্রে বদর যৃদ্ধের ঘটনাটি উল্লেখ করা যেতে পারে। যুদ্ধের পর যখন যুদ্ধবন্দীদের বিষয়ে কুরআনে পরিষ্কার কোন হুকুম ছিল না তখন মহানবী স. অর্থদণ্ডের বিনিময়ে আটক বন্দীদের মুক্তির সিদ্ধান্ত নিলেন। কিন্ত আল্লাহ দ্রুত প্রত্যাদেশ পাঠিয়ে (দ্ব. ৮:৬৮) এই বিষয়ে মহানবী স.-কে সতর্ক করে দিলেন। আল্লাহ মহানবীর এই ব্যক্তিগত সিদ্ধান্তকে রহিত করলেন। যদিও এই আইনটি মৃসা'র কিতাবে ছিল কিন্তু আল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তিনি এই আইনটি পরিবর্তন করবেন এবং এ বিষয়ে তিনি মহানবী স.-কে নতুন আইন মোতাবেক চলার নির্দেশ দিয়েছিলেন। ৬০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।