রাজা, বিচারপতি অথবা কোন সমাজ সংস্কারক কোন ইলাহী আইনের পরিবর্তন করতে পারেন না। কেবলমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহই তার প্রেরিত নবী-রসূল-এর মাধ্যমে এর পরিবর্তন জানার ক্ষমতা রাখেন। একটি আইনের পরিবর্তন নির্দেশিত হতে পারে আরেকটি আইনের মাধ্যমে । উদাহরণ দিয়ে বলা যায়, তাওরাতের বিধি-নিষেধপুলো ইন্ত্রীল শরীফে অথবা কুরআনের যুগে এসে পরিবর্তিত হতে পারে। কেননা ইন্ত্রীল ও কুরআন উভয়ই আসমানী গ্রন্থ। তাই মৃসা ও ঈসা আ.-এর যুগে প্রবর্তিত আইনগুলো মুহাম্মদ স. এর সময়ে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ কেবলমাত্র আল্লাহই তীর প্রবর্তিত আইনগুলো তীর প্রেরিত নবী বা রসূলদের মাধ্যমে পরিবর্তন করতে পারেন। এই প্রেক্ষাপটেই আমরা বিচার করব ইসলামী আইন কিভাবে তৈরি হল। হেরা গুহায় প্রত্যাদেশ প্রাপ্তির মধ্য দিয়ে ইলাহী আইনের যে আগমন শুরু হয়েছিল তা শেষ হয় মহানবী স.-এর ইস্তিকালের মাধ্যমে । এর মাঝে থাকে তেইশ বছর। ইসলামী আইনের প্রধান গ্রন্থ আল-কুরআন কোন একটি স্থানে একই সময়ে পরিপূর্ণ গ্রস্থাকারে নাধিল হয়নি বরং সুদীর্ঘ তেইশ বছরে মানবজাতির জন্য খন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্রত্যাদেশরূপে প্রেরিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে ইসলামী আইন এই পরিস্থিতিতে দেখা যায়, সর্বপ্রথম সূরা আল-আলাক-এর যে পাঁচটি আয়াত (৯৬: ১-৫) তা পড়ে কেউ প্রশ্ন করতে পারেন, এখানে আইন কোথায়? কুরআন এবং হাদীসের প্রতিটি নির্দেশ এসেছিল পর্যায়ক্রমে। এমনকি এমনও প্রশ্ন করতে পারেন যে, ইসূলামের প্রাথমিক যুগে ইসলামী আইনগুলো কি কি ছিল? কুরআন এবং মহানবীর জীবন ইতিহাস পাঠ করলে দেখা যাবে, মন্কার মুসলমানগণের ইসলামের প্রাথমিক যুগে মক্কায় প্রচলিত নিয়মাচার মেনে চলতে কোন বাধা ছিল না। তাই দেখা যায়, যতদিন পর্যন্ত মদ্যপান নিষিদ্ধ করা হয়নি ততদিন তা গ্রহণযোগ্য ছিল। ফলে এমনও হল যে, একজন সাহাবী মদ্যপান করা অবস্থায় নামায আদায় করতেন এবং সূরা তেলাওয়াত করতেন। কিন্তু তার মদ্যপ অবস্থায় তেলাওয়াতের ফলে সুরার শাব্দিক বিন্যাসের হেরফের হয়ে যেত। মদ্যপান ততদিনই গ্রহণযোগ্য ছিল যতদিন সে সম্পর্কে কোন প্রত্যাদেশ আসেনি। যদিও মহানবী স. জীবনে কখনও মদ্যপান করেননি তবুও তার কোন কোন সাহাবী মাঝে মাঝে মদ্যপান করতেন। কিন্ত এই ঘটনার পর থেকে মদ্যপান নিষিদ্ধ হয়ে গেল। এই একই নীতিমালা সমস্ত বিধি-নিষেধের ক্ষেত্রে প্রযোজ্য । প্রথম প্রত্যাদেশে মূর্তিপৃজা নিষিদ্ধ করা হয়। আর এইসব তো সাধারণ জ্ঞানের বিষয় যে, চুরি করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কারো সঙ্গে প্রতারণা করা যাবে না ইত্যাদি। সকল সমাজেই এই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে। কিন্ত মদ্যপান, শূকরের গোশত খাওয়ার ক্ষেত্রে মুসলমানগণ মক্কায় প্রচলিত নিয়মই মেনে চলতেন যতদিন না ইসলাম এগুলোকে নিষিদ্ধ বলে ঘোষণা দেয়। ইসলামী আইন ও বিচার ৫৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।