ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١١٠
📝 نص 📖 PDF

আমাদের সমস্যাগুলো নিয়ে মাথা ঘামাই। বিচার বিশ্লেষণ করি। সৃক্সাতিসূন্ষ্ পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে তার গভীরতম প্রদেশে প্রবেশ করে ভুবুরীর মতো সেখান থেকে মূল্যবান তথ্য সংগ্রহ করে আনি। আমরা নিজের অধিকার আদায় করতে চাই। আবার অন্যেরা যাতে আমার অধিকার হরণ করতে না পারে সেদিকেও কড়া নজর রাখি। এভাবে সবদিক ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আমরা আইন তৈরি করি। আইনের অক্টোপাশে নিজেদের বেঁধে ফেলি। আইন ও নিয়ম শৃখলার আওতাধীনে থাকাতেই আমরা নিরাপদ মনে করি। তাই আইন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ আইনগুলো আমরা তৈরি করেছি আমাদের জন্য। এগুলো প্রাকৃতিক আইন নয় যে ইচ্ছায় অনিচ্ছায় এর অধীনে আমাদের থাকতেই হবে। অথবা আল্লাহর আইনও নয় যে চাইলে মানতে পারি আবার চাইলে না মানতেও পারি। বরং এগুলো আমরা তৈরি করেছি আমাদের নিজেদের জন্য । আমরা যদি এগুলো অন্যের ওপর চাপিয়ে দেই কিন্তু নিজেরা না মানি তাহলে এর সুফল আসলে আমরা পাবো না। কারণ আইনের সুফল এর মেনে চলার মধ্যে রয়েছে। সবার মেনে চলার মধ্যে। একজন মানবে এবং আর একজন মানবে না তাহলে আসলে আইনের উদ্দেশ্যই সফল হবে না। কারণ সবার সম্মিলিত মানার ফলেই শৃংখলার সৃষ্টি হয়। একজন না মানলে শৃংখলা ব্যাহত হয়। আর এজন্যই শাস্তির বিধান। না মানার ফলে শৃংখলা ভংগ হলো, একজনের শৃংখলা ভংগ সবাইকে স্পর্শ করলো, সবাই ক্ষতিগ্রস্ত হলো তাই শাস্তি। তাই আইন ভংগ একটা অপরাধ। মস্ত বড় অপরাধ । বিশেষ করে যারা আইন তৈরি করেছে এবং যারা আইনের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তাকে প্রতিষ্ঠিত করাকে পেশা হিসাবে গ্রহণ করেছে তাদের জন্য এটা একটা মারাত্বক ও ভয়াবহ অপরাধ। গত ৩০ নভেম্বর সুপ্রীমকোর্ট আঙিনায় একদল আইনজীবীর যে নজিরবিহীন কর্মকাণ্ড আমরা দেখলাম তা মূলত আইন ও আদালতের অভিভাবকের পবিত্র দায়িভ্বকে কলংকিত করেছে। ঘটনাটা ছিল, তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যে তিনটে রীট পিটিশান দায়ের করা হয়েছিল তার শুনানীর পর রায় ঘোষণার অপেক্ষা চলছিল। এমন সময় মাননীয় প্রধান বিচারপতি রায়ের ঘোষণা স্থগিত রেখে বৃহত্তর বেঞ্চ গঠন করার আদেশ দেন। আর এ আদেশ দেবার অধিকার প্রধান বিচারপতির আছে বলে গ্যাটর্নি জেনারেল দাবী করেছেন। তাছাড়া প্রধান বিচারপতির স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগও রয়েছে। এই আইনী পন্থা গ্রহণ না করে রীট পিটিশনকারী আইনজীবীরা এবং তাদের অনুগত ক্যাডাররা প্রধান বিচারপতি ও গ্যাটর্নি জেনারেলের কক্ষ ভাঙচুর, গাড়ি জ্বালানো এবং প্রতিপক্ষ আইনজীবীদের ওপর হামলা করে সু্রীমকোর্ট অংগনে যে নজিরবিহীন গুপ্তামি ও পেশী শক্তি প্রদর্শন করেন তা মোটেই আইনের ভাষা নয়। বিশেষ করে দেশের পনের কোটি জনগণের সর্বোচ্চ আইনগত আশ্রয়স্থলের এহেন অবমাননা জাতির কপালে একটা কলংকের টীকা হয়ে বিরাজ করবে। দেশের সর্বোচ্চ আদালতের এ অবমাননা আমাদের জাতীয় ইতিহাসের একটা ///.10907079071.001)

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.