ইসলামী জাইন ও বিচার অক্্লোবর-ডিসে্বর ২০০৬ বর্ষ ২ সংখ্যা ৮, পৃষ্ঠা : €৮-৭৪ আইন প্রণয়ন ও বিচার ব্যবস্থা ড. মুহাম্মদ হামীদুল্লাহ আইন প্রধানত দুপ্ভাবে তৈরি হয়। একটি তৈরি হয় প্রথাগতভাবে এবং অপরটি হয় কোন বৈধ কর্তৃপক্ষের নির্দেশাবলীর মাধ্যমে । প্রথাগত আইনের ইতিহাস, সময় এবং আইনের রচয়িতা সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায় না। তবে যখন কোন বৈধ কর্তৃপক্ষ, যেমন রাজা-ৰাদশাহ অথবা কোন শাসক রাষ্ট্রকার্য পরিচালনা বা প্রজা পালনের জন্য কোন আদেশ-নিষেধ জারী করেন তখন সেগুলোর কিছু প্রমাণ রয়ে যায়। জাবার ইলাহী আইনও রয়েছে, যা আসে ভিন্নভাবে। অর্থাৎ এটি আসে একজন প্রত্যাদেশপ্রাপ্ত নবীর মাধ্যমে, ধিনি ঘোষণা দেন আল্লাহ প্রদত্ত আইন সম্পর্কে কিন্তু এই আইনগুলো তার নিজের প্রণীত আইন হিসেবে গণ্য হয় না। এখানে একটি মৌলিক পার্থক্য রয়েছে। আমরা নিশ্চিত করে জানি না প্রথাগত আইনগুলো কিভাবে এসেছে। তবে এমনটি হওয়া অসম্ভব নয় যে, এইসব প্রথাগত আইনের কিছু কিছু অংশ একসময় ইলাহী আইন হিসেবেই গৃহীত হয়েছিল। তাই সবদিক দিয়ে বিচার করলে দেখা যায়, আমরা প্রকৃতপক্ষে দু'টি উৎস থেকে আইন পেয়ে থাকি। একটি মানব রচিত, অপরটি আল্লাহ প্রদণ্ত। মানব রচিত আইনগুলো পরিবর্তনযোগ্য। যেমন একটি আইন কারো দ্বারা প্রণীত হওয়ার পর তার সমকক্ষ বা কোন একটি শক্তিশালী কর্তৃপক্ষ সেই আইনটি পরিবর্তন করে দিতে পারেন। যেমন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যদি তার শ্রেণীকক্ষে কোন বিষয়ে কোন নির্দেশ দেন তাহলে কোন ছাত্র বা সাধারণ স্তরের কোন কর্মচারী সেই নির্দেশ বদলানোর এখতিয়ার রাখে না। কেবলমাত্র এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অথবা কোন উচ্চ ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ, যেমন শিক্ষামন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান সেই নির্দেশটি পরিবর্তন করতে পারেন। এই নিয়ম-নীতির একটি সুদূরপ্রসারী ফলাফল রয়েছে। আর এই কারণেই আল্লাহ প্রদত্ত আইনগুলো কোনভাবেই পরিবর্তনশীল নয়। কেবলমাত্র মহান আল্লাহই তার আইনের পরিবর্তন করতে পারেন। যদি কোন মানুষ তা করার দুঃসাহস দেখায় তাহলে সে আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হয়ে যায়। কেবলমাত্র একজন প্রত্যাদেশপ্রাপ্ত নবী তার পূর্ববর্তী নবীর আদেশ-নিষেধগুলো আল্লাহর নির্দেশ মোতাবেক পরিবর্তন বা সংশোধন করতে পারেন। কোন মানুষ এমনকি কোন লেখক : জন্ম হায়দারাবাদ, ভারত । বিশ্ববরেণ্য মুসলিম মনীষী ও গবেষক এবং কয়েকটি কালজরী গ্রন্থের লেখক । ///.10907079071.00])
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।