ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

এবং শক্তিচালিত পাম্পসমূহ কর্তৃক উত্তোলিত পানি কৃষকদের কাছে বিক্রি করা হয়ে থাকে। আবার বরেন্দ্র অঞ্চলে সরকারিভাবে এই পানির জন্য সেচ স্কীমের সদস্যদের কাছ থেকে ভাড়া আদায় করা হয়। মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে পানি বিক্রির প্রক্রিয়া এবং পদ্ধতিও বিভিন্ন রকমের। কোথাও কোথাও নির্দিষ্ট স্থান বা সময়ে পানির হাট বসে; যেমন সূর্যোদয় বা সূর্যাস্তের সময়, রোটেশানের শুরু বা শেষ সময় এবং যৌথ মালিকানার ক্ষেত্রে তাদের সভায় পানি ক্রয়-বিক্রয়ের শর্তাবলী নির্ধারিত হয়, আবার পানির চাহিদা, মওসুম ও মূল্যের ভিত্তিতে প্রকাশ্য নিলামেও পানি বিক্রির প্রথা চালু রয়েছে। এসব ক্ষেত্রে প্রশাসনিক কর্তৃপক্ষের এক বা একাধিক প্রতিনিধি অকুস্থুলে উপস্থিত থাকেন। পানির পরিমাণ ও গুণাগুণ, চাহিদা ও বিতরণের মওসুম, সময় প্রভৃতির উপর ভিত্তি করে পানির দাম নির্ণয় করা হয়। | পানি লেনদেনের সামগ্রিক তৎপরতা পানি স্বত্বকে প্রভাবিত করে এবং স্বতৃধারীদের মধ্যে অথবা স্বতৃধারী ও তৃতীয় পক্ষের মধ্যে সম্পাদিত দিপাক্ষিক বা বহুপাক্ষিক কোনও চুক্তি হলে পানির লেনদেনে তুলনামূলক জটিলতা বেশি পরিলক্ষিত হয়। পানির স্বতৃও যে কোন সম্পত্তির স্বত্রে ন্যায় হস্তাভ্তরযোগ্য এবং এ ক্ষেত্রে ইসলামের উত্তরাধিকার আইন গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। কেউ যদি সামাজিক বা ধর্মীয় কোনও কাজে পানি স্বত্‌ ওয়াক্ফ করেন তাহলে তাকে সুনির্দিষ্টভাবে ওয়াক্ফ-এর প্রকৃতি নির্ধারণ করে দিতে হয়। ওয়াক্ফ-এর ব্যবস্থাপনা, সৃবিধাভোগী, সুবিধাভোগের শর্তাবলী এবং শর্তভঙ্গের ফলাফল অথবা যে প্রতিষ্ঠানের নামে ওয়াক্ফ করা হয়েছে সে প্রতিষ্ঠান যদি বিলুপ্ত হয়ে যায় তাহেল ওয়াক্ফ-এর অধীন সম্পত্তির কি হবে সে সম্পর্কেও এতে পরিষ্কার দিকনির্দেশনা থাকে। বলা বাহুল্য, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না; ওয়াক্ফ-এর শর্তের ভিত্তিতে তার অবস্থান পরিবর্তন হতে পারে। যেমন সম্পত্তির মূল মালিক একটা বিশেষ সম্পত্তি বা পানির আধার একটি জনকল্যাণমূলক সংস্থার অনুকূলে ওয়াক্ফ করলেন এবং এঁ সংস্থাটি তা ভোগদখল করতে থাকলো। এক সময় দেখা গেল সংস্থাটির বিলুপ্তি ঘটেছে। এ অবস্থায় ওয়াক্ফ-এর শর্তানুযায়ী এ সম্পত্তি হয় সরকারী মালিকানায় চলে যাবে অথবা নির্ধারিত অন্য কোনও প্রতিষ্ঠাতা তা অধিগ্রহণ করবে। ব্যক্তি এবং সমষ্টি মালিকানার পাশাপাশি ইসলামে এভাবে ওয়াকৃফ ও হেবার মাধ্যমে জনকল্যাণে পানি সম্পদ ব্যবহারের অগণিত নজির রয়েছে। ফ্রা্গের প্রখ্যাত গবেষক মওলিয়াস প্রায় সাত শত বছর পূর্বে আলজেরিয়ার টলগা যহকুমায় নিবন্ধনকৃত একটি পানি স্বত্বের উল্লেখ করেছেন। এই স্বত্ব সংক্রান্ত দলিলটির ভাষা নিম্নরূপ : *4৯]] 005 ০৬৮৮915 ০: 0015 ৮৮৪1] 179৬5 25755 001১০018214 025 10910201012 55560291005 21051789810175 095 2৫101515025 15 ০১56০177281 হা 055 1555808) 08185051 ০০হাাঃ98)1)85 ০০01808- (102). 0017 075 58015025 ঢায 4৯11 কা 1৬1০1) 27217770 ৮৬1]] 10৬৪ 42 1908115-01 ৮52051 2100 28100211731 7৮155523250 9 ৫৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।