ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ব্যক্তিদের ভূমিন্বত প্রদান করা হয়, তবে পানি যৌথ মালিকানার সম্পত্তি হিসেবে এখনো বিবেচিত হয়। দক্ষিণ-পূর্ব অঞ্চলের এলাচি ও লারকা উপদ্বীপের সেচ এলাকাসমূহে এই ব্যবধান আরো স্পষ্ট, যেখানে স্বত্‌ প্রভাবে ভূমি এবং পানির বিরোধ মিটানো হয়। প্রতিদিন প্রকাশ্য নিলামে পানি বিক্রি করা হয়। আফ্রিকা ও এশিয়ার শুষ্ক এলাকাসমূহের অবস্থাও একই রকম। এসব এলাকায় পানি ছাড়া জমি গুরুতৃহীন এবং এ প্রেক্ষিতে পানিই মালিকানার মুখ্য বন্ততে পরিণত হয়। সেখানে পানি বেচাকেনা হয়, কখনো ওয়াক্ফ স্টেটের অন্তর্ভুক্ত হয়। এই অন্তর্ভুক্তি কখনো জমি ছাড়া, কখনো জমিশ্ুন্ধ। পানি মালিকানার উৎস পানি স্বত্ব ও পানি মালিকানার বিভিনুমুখী উৎস রয়েছে। কেউ কেউ অনাবাদী জমি আবাদ করে পরে তার মধ্যে পানি পেয়ে এর মালিক হয়েছেন। আবার কেউ কেউ জলাধার নির্মাণ ব্যয়ে অংশগ্রহণ করে কিংবা ভূগর্ভস্থ পানি উত্তোলনে শরীক হয়ে পানির মালিকানা হাসিল করেছেন। অধিকাংশ ক্ষেত্রে এ সমস্ত নদী-নালা-কুয়া, জলাধার প্রভৃতি তৈরির আনুপাতিক খরচ প্রদানের উপর মালিকানার পরিমাণ ও পরিসর নির্ভর করে। এই মালিকানার ধরনও বিভিন্ন; এটা ব্যক্তি কিংবা যৌথ মালিকানা যেমন হতে পারে তেমনি বিশেষ গোষ্ঠী, শহর নগর অথবা ওয়াকফ বা হেবানামার মাধ্যমে সামাজিক মালিকানাও হতে পারে। এই মালিকানা বেশির ভাগ ক্ষেত্রে হস্তান্তরযোগ্য। কালপরিক্রমায় হয়ত দেখা গেছে, ব্যক্তি মালিকানা যৌথ মালিকানায় অথবা যৌথ মালিকানা সামাজিক মালিকানায় রূপান্তরিত হয়েছে। পুরাতন মালিকরা তাদের মালিকানা হস্তান্তর করেছেন। ক্রয়-বিক্রয়, উত্তরাধিকার, দানপত্র প্রভৃতির মাধ্যমে মুসলিম সমাজে মালিকানার এই হাত বদল হয়। তবে সাধারণভাবে ধর্মীয় কাজে ব্যবহারের জন্য দলিলযূলে প্রদত্ত সম্পত্তির সম্পূর্ণ বা অংশবিশেষ, দাতব্য প্রতিষ্ঠানের ওয়াক্ফ বা হেবাভুক্ত সম্পত্তির মালিকানা হস্তান্তরযোগ্য নয়। সাধারণত সম্পত্তি অর্জন, হস্তান্তর বা দানপত্রের প্রাথমিক অবস্থাতেই লিখিতভাবে পানি মালিকানার স্বত নিত হয়। স্থানীয় কর্তৃপক্ষ কিংবা পানি অথবা ভূমির লেনদেন তদারকের জন্য নির্ধারিত সরকারি কর্মকর্তার সামনে (যেমন ভূমি অফিসার, সাবরেজিস্ট্রার কিংবা আমীন) নির্ধারিত নিয়মে এই দলিল সম্পাদন করা হয়, এর একটা কপি তাদের কাছে সংরক্ষিত থাকে। পানি বা জমি সংক্রান্ত পরবর্তী লেনদেন রেকর্ডভূক্ত করে তারা এর হালনাগাদ অবস্থা সংরক্ষণ করেন। পানি ব্বত্বের ক্রয়-বিক্রয় ও ভাড়া মুসলিম বিশ্বের সর্বত্র পানি ক্রয়-বিক্রয় এবং পানি ব্যবহারকারীদের কাছ থেকে ভাড়া আদায়ের প্রথা প্রচলিত রয়েছে। তবুও অবস্থা ও অবস্থার উপর ভিত্তি করে কোন কোন দেশে ক্রয়-বিক্রয় ও ভাড়ার কোন কোন পদ্ধতি বা সবগুলো পদ্ধতির উপর নিষেধাজ্ঞা জারী করা হয়ে থাকে, বাংলাদেশের অনেক জেলায় ব্যক্তি বা সমবায় সমিতির মালিকানাভুক্ত গভীর ও অগভীর নলকৃপ ইসলাষী আইন ও বিচার ৫৫ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।