ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

৫. কেন্দ্রীয় সাহারা পানি সরবরাহ ব্যবস্থার মাধ্যমে প্রাপ্ত পানির ব্যবহার । পানি বিশেষজ্ঞ রোল্যাশু নদী, সাধারণ কৃপ, খননকৃত কৃপ এবং আর্টসান কৃপের পানি ব্যবহারের পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছেন। হাইনেলও উপত্যকা, পাহাড়, নদী, পাতকুয়া বা মানুষের খননকৃত খাল ও নালার পানিকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ ও ব্যবস্থাপনার আওতায় এনেছেন। উপরের উদাহরণগুলো থেকে প্রতীয়মান হয় যে, পানির ব্যবহার পরিকল্পনা ও নিয়ন্ত্রণে ভৌগোলিক অবস্থা ও আবহাওয়া গুরুতুপূর্ণ ভূমিকা পালন করে এবং ইসলামের পানি আইন ও বিধিবিধান প্রণয়নে এ দিকটির প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করা হয়েছে। অবশ্য এখানে একটি বিষয় প্রণিধানযোগ্য। পানি যত দুষ্প্রাপ্য পানির নিয়ন্ত্রণ তত বেশি এবং বিধি বিধান তত পুজবানুপুজ্থ হয়। যেখানে পানির প্রাচুর্য রয়েছে সেখানে নিয়ন্ত্রণ থাকে শিথিল এবং বিতরণে নিল্নম কানুন অনসুরণ করা হয় না বললেই চলে। পানির স্বত্ব ইসলামের পানি আইন তৈরির বেলায় শরীআ আইনের প্রতি যথাযথভাবে গুরুত্ব দেয়া হয়েছে। এতে মালিকানা স্বতৃ, তৃষ্ণা নিবারণের অধিকার, সেচের অধিকার, খাল ও নালা পরিষ্কারকরণ, পরিদর্শন ও তদারকি এবং হারীম সংক্রান্ত আইন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও স্থানীয় প্রথা-পদ্ধতিকে ভিত্তি করে আরো কিছু আইন ও বিধিবিধান প্রণয়ন করা হয়েছে যেগুলো পানি স্বত্ব ও তার ক্রয়- বিক্রয়, ভাড়ার লেনদেন, পরিদর্শন ও তদারক জলাশয়ের আওতা প্রভতিকে নিয়ন্ত্রণ করে এবং এগুলো শরিআ'র সাথে সাংঘর্ষিক নয়। এক সময় এই আইনগুলো সংশিষ্ট দেশসমূহে অত্যন্ত কঠোরতার সাথে পালন করা হতো। পানির মালিকানা শুষ্ক ও অনুর্বর অঞ্চলে পানির মালিকানার প্রথাপদ্ধতি কতগুলো সাধারণ নীতিমালাকে ভিত্তি করে গড়ে উঠেছে। মরু-এলাকায় পানি হচ্ছে অন্যতম প্রধান সম্পদ । পানি দুষ্প্রাপ্য হবার সাথে সাথে জমি আনুপাতিক হারে আনুষঙ্গিক উপকরণে পরিণত হয়, পাশ্চাত্য আইনে যা অনুপস্থিত। এই ধরনের এলাকায় জমি প্রধান গুরুত্ব বহন করে না, এর গুরুত্ব নির্ভর করে উৎপাদনশীলতার উপর যা আবার সেচ স্বত্ের উপর নির্ভরশীল। পানির অভাব যত বেশি হবে উর্বরতার জন্য তার চাহিদা তত বাড়বে এবং এভাবে জমির তুলনায় পানির মালিকানা প্রধান হয়ে ওঠে। মুসলমানরা দীর্ঘদিন স্পেন শাসন করেছে। এই দেশটি নাতিশীতোষ্ ও শুষ্ক অঞ্চলের মাঝামাঝি অবস্থিত। ইসলামী পানি আইনের সুন্দর একটা বিবর্তন এখানে লক্ষ করার মতো। ভ্যালেঙ্গিয়া অঞ্চলে এখনো পানি স্বতৃ ভূমি স্বত্বের সাথে সম্পৃক্ত । আইন অনুযায়ী এখানে ভূমি মালিক একটা নির্দিষ্ট পরিমাণ পানি ব্যবহার করতে পারেন, মুসলিম আইন অনুযায়ী এখনো স্পেনে বেসরকারি ৫৪ ইসলামী আইন ও বিচার. ///.10907079071.00])

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।