ইসলামী আইন ও বিচার অক্টোবর-ভিসেম্বর ২০০৬ বর্ধ ২, সংখ্যা ৮, পৃষ্ঠা : ৫৩-৫৭ ইসলামে পানি আইন ও বিধিবিধান মোহাম্মদ নূরুল আমিন ॥ পাচ আগেই বলা হয়েছে যে, পানির অনুসন্ধান এবং বিতরণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট মানুষের প্রতিটি তৎপরতা এবং স্থানীয় প্রথা-পদ্ধতি সর্বদা ভৌগোলিক অবস্থা ও অবস্থান দ্বারা প্রভাবিত হয়ে এসেছে। এ প্রেক্ষিতে ইসলামের পানি নীতি ও বিধিবিধান সম্পদ ও চাহিদার মধ্যে সামগ্রস্য বিধানের লক্ষকে সামনে রেখেই প্রণীত হয়েছে। এ কারণেই সম্ভবত যেখানেই পানির সংকট দেখা দেয় সেখানেই তার ব্যবহার নিয়ন্ত্রণ জটিল এবং পুঙ্খানুপুঙ্ঞ ও বিস্তারিত বলে মনে হয়। এই আইন ও বিধিবিধান প্রণয়নের প্রাক্কালে বাধ্যতামূলকভাবে ইসলামী নীতিমালা যেমন ব্যবহৃত হয়েছে তেমনি মালিকানা ও ব্যবহার বিধি প্রণয়নের সময় বাস্তব চাহিদাকেও সবিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এ প্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষজ্ঞ কর্তৃক ভৌগোলিক বৈশিষ্টের ভিত্তিতে মালিকানা ও ব্যবহার বিধি বিভিন্নভাবে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। 352) [31917176595 একে তিন ভাগে বিভক্ত করেছেন* (১) অনিয়মিত পানি প্রবাহ সংক্রান্ত বিষয়াবলী । এক্ষেত্রে পানি আইনের জটিলতা লক্ষণীয়। (২) নিয়মিত সরবরাহ সম্পন্ন বিষয়াবলী । এক্ষেত্রে একটি দক্ষ বিতরণ ব্যবস্থার আওতায় পানির ন্যা্য কটন নিশ্চিত করাই হচ্ছে নিয়ন্ত্রণ বিধির মূল লক্ষ । (৩) প্রয়োজনাতিরিক্ত সরবরাহ সম্পন্ন পানির বিষয়াবলী । এক্ষেত্রে নিয়ন্ত্রণ বিধি প্রায়ই অকেজো থাকে। কেননা পানির অভাব না থাকায় সংশ্লিষ্ট অনেকেই নিয়ন্ত্রণ বিধি সঠিকভাবে পালন করে না এবং এ কারণে এ ক্ষেত্রে বিতরণ পদ্ধতিও শিথিল থাকে। বিশেষজ্গণ সাহারা মরুভূমির মরদ্যানের পানির অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে তাকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন২, যা নিয়রূপ : ১. ধারাবাহিক অথবা পর্যায় ক্রমিক প্রবাহবিশিষ্ট ভূ-উপরিস্থ পানির ব্যবহার ও ব্যবস্থাপনা । ২. আর্টিগান কুয়ার পানি ব্যবহার ও ব্যবস্থাপনা । ৩. বন্ধ পানির ব্যবহার। 8. ঝরনার বা খালের মুখে বীধ দিয়ে প্রবাহ সৃষ্টির মাধ্যমে প্রাপ্ত পানির ব্যবহার এবং লেখক : সাংবাদিক, প্রাবন্ধিক এবং গবেষক। ///.109070790791.00])
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।