সম্পাদকীয় আইন তৈরি করা হয় মেনে চলার জন্য দুনিয়ায় বাস করে আমরা কয়েক প্রকার আইন দেখছি উপলব্ধি করছি এবং তার সাথে পরিচিত হচ্ছি। এর মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে প্রকৃতির আইন। এ আইন একেবারে অমোঘ অপরিবর্তনীয়। এর মধ্যে কোনো ব্যতিক্রম বিশৃংখলা নেই। উঠতে বসতে চলতে ফিরতে পথে ঘাটে প্রতিনিয়ত আমরা এ আইন প্রত্যক্ষ করছি। প্রকৃতির সবকিছু যথানিয়মে চলছে, আবর্তিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। চন্দ্র সূর্য পাহাড় নদী গাছপালা ইত্যাদি বড় বড় দৃশ্যমানরাই শুধু নয় ্ষদ্রাতিক্ষুদ্র কীটানুকীট শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না এমন সব ব্যাকটেরিয়াও অদৃশ্য নিয়মের শূংখলে আবদ্ধ। মানুষের শরীরটাও সম্পূর্ণ প্রাকৃতিক আইনের অধীন। শরীরের ভেতরের রক্ত প্রবাহ প্রাকৃতিক বিধান মেনে চলে। আমরা যে খাই প্রকৃতি সে চাহিদা সৃষ্টি করে দেয়। তাই খাওয়ার ইচ্ছাকে দ্বধা বলা হয়। এই ইচ্ছা প্রকৃতি তৈরি করে দেয়। আমাদের কারণে এর মধ্যে কোনো ব্যতিক্রম বা অনিয়ম দেখা দিলে চিকিৎসার মাধ্যমে আবার সেই অনিয়ম দূর করার জন্য প্রকৃতির আইন ও নিয়মের সাথে সাম্য সৃষ্টি করা হয়। কিন্ত প্রকৃতির আইনকে টপকে যাবার কোনো ক্ষমতা আমাদের নেই। প্রকৃতির এ আইন যে মহান সর্বশক্তিমান সত্তার অধীন তিনি আবার আমাদের জন্য কিছু আইন তৈরি করে দিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। প্রাকৃতিক আইনের সাথে এ আইনের একটা মৌলিক পার্থক্য হচ্ছে এই যে, আমরা চাই বা না চাই প্রাকৃতিক আইন আমাদের মেনে চলতেই হবে। কিন্তু এই মহান সর্বশক্তিমান সত্তার আইন আমরা মানতেও পারি আবার না মানতেও পারি এ ক্ষমতা ও ইখতিয়ার আমাদের আছে। মানলে আমাদের লাভ, না মানলে ক্ষতি এটাও একটা অবধারিত সত্য। তৃতীয় একটা আইন আমরা নিজেরাই তৈরি করছি নিজেদের জন্য। এ সিলসিলা সুদীর্ঘ কাল থেকে চলে আসছে। আমরা বুদ্ধিমান জীব। ভালোভাবে দুনিয়ায় বাচতে চাই। সুখে শান্তিতে আরামে আয়েশে জীবন যাপন করতে চাই। জীবনকে উপভোগ করতে চই। তাই আমরা ///.10907079071.00])
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.