স্থাপত্যকর্ম নির্মাণকারী মারা গেল। এরপর কুয়া কিংবা স্থাপনায় আঘাত খেয়ে কেউ মারা গেল, তাহলে আগেই মৃত্যুবরণকারী ব্যক্তিকে আমরা কি হত্যাকারী বলবো?8৩ যারা হত্যার এই পার্থক্য স্বীকার করেন না, বরং এ ধরনের হত্যাকাণ্ডে ভুল হত্যকাণ্ডের অন্ত্ুক্ত মনে করেন, তাদের মত হলো, উল্লেখিত অবস্থায়ও যেহেতু অপরাধী তার বৈধ সীমা লংঘন করে অর্থাৎ হত্যার ইচ্ছা না থাকলেও এমন ভুলকর্ম করে বসে যার পরিণতিতে হত্যাকাণ্ড ঘটে ফলে এই হত্যাকাণ্ডকে ভুল হত্যা বলেই অভিহিত করা হবে। ভুল হত্যাকাণ্ডের যে পরিণতি ঘটে এতেও একই পরিণতি ঘটবে। তুলনামূলক পর্যালোচনা শেষোক্ত মতটি আধুনিক মিসরীয় তািরী আইনের অনুরূপ । মিসরীয় তাযিরী আইনের ২৩৮ দফায় বলা হয়েছে, কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে কাউকে ভুলবশত হত্যা করে কিংবা হত্যার কারণ হয়ে বসে। এক্ষেত্রে 'অথবা' শব্দটি হানাফীগণ যেগুলোকে কারণগত হত্যাকাণ্ডের অন্তর্ভুক্ত মনে করেন, সবগুলো অবস্থাতেই বোঝায় অনিচ্ছাকৃতভাবে কোন হত্যাকাণ্ডের কারণ হওয়াটা ভুল হত্যারই অন্ত তুক্ত। এ ব্যাপারে মিসরের সবগুলো আদালতের রায়েই রয়েছে একমত্য। ভুল হত্যা যেভাবে সরাসরি অপরাধীর কর্মের পরিণতি হয় অনুরূপ সংগ্িষ্টতার মাধ্যমেও তা হতে পারে। উপরে উল্লেখিত মিসরীয় আইনের যে দফার কথা বলা হয়েছে তাতে নিম্নোক্ত অবস্থাগুলোর উল্লেখ রয়েছে 'যেমন- বেপরোয়া, অসতর্কতা, অবহেলা, ত্রুটি, অমনোযোগিতা, অসচেতনতা, অনিরাপত্তা এবং আইন ও শৃঙ্খলা ভংগ করার কারণে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়।' আসলে বর্ণিত গোটা বাক্য একটি মর্মার্থকেই বিভিন্নভাবে প্রকাশ করেছে মাত্র। অর্থাৎ অপরাধীর কর্মের মধ্যে এমন কোন ক্রটি থাকা যার অবশ্যন্তাবী পরিণতি হয় ক্ষতিকর ফলে সে শান্তির উপযুক্ত হয়ে পড়ে। কিন্তু অপরাধীর নিজে এই সংকল্প কখনো করেনি, কর্মের দ্বারা যে পরিণতি প্রতিফলিত হয়েছে। এই কর্মটিকেই ফকীহগণ কর্মে কিংবা সংকল্লে ভুল বলে অভিহিত করেছেন। অথবা বলেন, “কোন কর্ম করার ক্ষেত্রে বৈধ সীমা এভাবে লংঘন করা যার ফলে হত্যাকাণ্ডের কারণ ঘটে উপরের বিশদ আলোচনা থেকে এ জিনিসটাই প্রতিভাত হলো, ভুল হত্যা ও কারণগত হত্যার মধ্যে ফকীহগণের দৃষ্টিতে দুটি জিনিসের মিশ্রণ রয়েছে। এক, কর্মে ভুল দুই, উগ্রতা বা সীমা লংঘন। সেই সাথে হত্যার ইচ্ছা থেকে কর্মটি মুক্ত থাকা।88 গ্রন্থকার বলেন, হানাফীদের মতের ব্যাপারে যারা ভিন্নমত পোষণ করেন আমি তাদের সাথে একমত পোষণ করি। আমার দৃষ্টিতে কারণগত হত্যাকাণডও ভুল হত্যা । কেননা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ছাড়া অনিচ্ছাকৃতভাবে যতো ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেগুলোতে অপরাধীর কর্মে কোন না কোন তুল অবশ্যই থাকে । সেই সাথে তার মধ্যে হত্যার সংকল্পও থাকে না। কারণগত হত্যাকাণ্ডের বিধান যেসব ফকীহ কারণগত হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড বলেন, তারা বলেন, এক্ষেত্রে অপরাধীর শাস্তি হলো, তার দিয়্যত (রক্তপণ) আদায় করতে হবে। কেননা সেই তো হত্যার কারণ ঘটিয়েছে এবং ইসলামী আইন ও বিচার ৪৭ ///.10907079091.00)
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।