ঠিক অনুরূপ বিধান হবে কেউ যদি মহাসড়কে কোন জানোয়ার ছেড়ে দেয় আর সেই জন্ত্র কাউকে মেরে ফেলে তবে সেও কারণগত হত্যার অপরাধে অপরাধী সাব্যস্ত হবে।৪০ কেউ যদি জনপথের উপর কোন জানোয়ার বেঁধে রাখে এবং সেই জানোয়ারের আঘাতে কোন লোকের মৃত্যু ঘটে এক্ষেত্রেও একই বিধান হবে।৪১ কারণ বর্ণিত সব কয়টি অবস্থায় অপরাধী কোন ধরনের নিয়ন্ত্রণ ও তদারকি ছাড়াই জনপথে জন্তরকে ছেড়ে দিয়ে অবৈধ কাজ করেছে। তার এই নাজায়েয কাজের কারণে সাধারণ পথিক আহত হয়েছে। আহত হওয়ার ফলে মৃত্যু হয়েছে। যেহেতু এই হত্যা জন্তর মালিকের সরবরাহকৃত উপাদানের কারণে সংঘটিত হয়েছে, সরাসরি মালিক হত্যাকাণ্ডে জড়িত নয়) এজন্য এ ধরনের হত্যাকে কারণগত হত্যাকাণ্ড বলে অভিহিত করা হয়। কারণগত হত্যাকাণ্ড ও ভুল হত্যাকাণ্ডের মধ্যে পার্থক্য যেসব ফকীহ কারণগত হত্যাকাণ্ডে ভুল হত্যাকাণ্ড থেকে ভিন্ন করে এটিকে হত্যার. একটি প্রকার মনে করেন, তাদের অভিমত হলো, এক্ষেত্রে হত্যাকারী সরাসরি হত্যাকাণ্ড ঘটায়নি। তবে হত্যার কারণ অবশ্যই হয়েছে। এর বিপরীতে ভুল হত্যাকাণ্ডে হত্যাকারীর কর্মই সরাসরি হত্যকাণ ঘটিয়েছে। অনুরূপ ভুলহত্যা সদৃশ হত্যাকাণ্ডে হত্যাকারীর কর্মই সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে এবং সেটিই হত্যার কারণ ঘটায়। অনুরূপ ভুল হত্যার পর্যায়তুক্ত হত্যাকাণ্ডের ক্ষেত্রেও হত্যাকারীর কর্ম সরাসরি হত্যার সাথে সম্পৃক্ত থাকে। যেমন কোন ব্যক্তি ঘুমের মধ্যে পার্ম বদল করতে গিয়ে কারো উপরে পড়ে গেল। এমতাবস্থায় চাপা পড়ে মৃত্যুবরণকারী মূলত পতিত ব্যক্তির শরীরের চাপের কারণেই মারা গেছে। অথবা কারো যানবাহনের চাপায় পড়ে কেউ মারা গেল। এমতাবস্থায় চালক বাহনেই সওয়ার থাকে এবং সেই বাহন চালায়। এমতাবস্থায় সাধারণত বলা হয়, চালকের কার্ষের কারণেই লোকটি নিহত হয়েছে। মূল অপরাধীর কর্ম আর নিহতের মৃত্যুর মধ্যে তৃতীয় অন্য কোন কর্মের দখল নেই। কিন্তু কারণগত হত্যার অবস্থা সম্পূর্ণ ভিন্ন। এ ক্ষেত্রে অপরাধীর কর্মের সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সরাসরি কোন সম্পর্ক থাকে না। এতে অন্য কোন জিনিসের সম্পৃক্ততা থাকে। যেমন কুয়া খননের কর্মাট যমীনের সাথে সম্পৃক্ত। কোন ধরনের স্থাপত্য কর্মে সীমা লংঘনের ক্ষেত্রে কর্মটি স্থাপত্যের সাথে সম্পৃক্ত থাকে, উল্লেখিত অবস্থায় যমীনের কোন গঠনগত কারণে সৃষ্ট দুর্ঘটনা কিংবা স্থাপত্য কর্মে সীমা লংঘনের কারণে সৃষ্ট দুর্ঘটনায় মৃত্যুর দায় সরাসরি অপরাধীর কর্মের উপর বর্তায় না। এক্ষেত্রে অপরাধী আসলে হত্যার কারণ বা অনুঘটক হয় মাত্র। যারা এমত ব্যক্ত করেন, তাদের কথা হলো, উল্লেখিত অবস্থায় অপরাধীর কর্ম এবং কর্মের কারণে সংঘটিত হত্যাকাণ্ডের মধ্যে সম্পর্ক অন্য জিনিসের সংশ্লিষ্টতার ফলে হয়ে থাকে ।৪২ ভুল হত্যাকাণ্ড আর ভুল হত্যাকাণ্ডের পর্যায়তুক্ত হত্যাকাণ্ডের মধ্যে এ পার্থক্যের কারণে এই পার্থক্য নির্ণয়কারী ফকীহগণ বলেন, ভুল হত্যার পর্যায়তুক্ত হত্যাকাণ্ডে হত্যাকারী প্রকৃতপক্ষে হন্তারক নয়। হত্যার কারণ বা উপকরণ সরবরাহের কারণে সে হত্যাকারী হয়ে যায় না। কেননা, হত্যার উপকরণ বিদ্যমান থাকার কারণে হত্যাকাণ্ড ঘটার পূর্ব পর্যন্ত আমরা নিহতকে মৃত বলতে পারি না। উপরোক্ত কথার সমর্থনে বলা যায়, মনে করুন- কুয়া খননকারী কিংবা সীমা লংঘন করে ৪৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।