হত্যাকারীর ছিল না তবুও তার কাজটি হত্যাকাণ্ডের পরিণতি লাভ করে। এ ধরনের হত্যাকাণ্ডে কর্ম ও হত্যার মধ্যে কোন ধরনের যোগসূত্র থাকে না। হানাফীগণ এ ধরনের হত্যাকাণ্ডকে 'কারণগত হত্যা' বলে অভিহিত করেন। কারণ একদিকে এটি ভুল হত্যার সংগায় পড়ে অপরদিকে এটি ভুল হত্যার পর্যায়ে গড়ে না। যদি অন্য দৃষ্টিতে দেখা হয় যে, হত্যাকারীর মনে কর্মের এই পরিণতির কোন আকাঙ্ছা ছিল না যা বৈধ কর্মটি সীমা লংঘন করার কারণে সৃষ্টি হলো। এতে মনে হয় ঘটনাটি ভুল হত্যাকা কিন্তু ভিন্ন দৃষ্টিতে দেখলে ভুল হত্যা আর এই হত্যার মধ্যে পার্থক্য দেখা যায়। পার্থক্য হলো, ভুল হত্যাকাণ্ডে সাধারণত কর্মের পরিণতিতে কর্তা অপরাধী বিবেচিত হয় কিন্তু কারণগত এ হত্যাকাণ্ডে কর্মের পরিণতি নয় এ ক্ষেত্রে কর্তার আয়োজিত কারণে সে অপরাধী বিবেচিত হয়।৩৪ শাফেয়ী ও হাম্বলী মতাবলম্বীগণ হত্যার এ প্রকারটিকে ভুল হত্যারই একটি ধরন মনে করেন। তারা এটিকে ভুল হত্যাকাণ্ডের অন্তর্ভুক্ত করছেন। কেননা এক্ষেত্রে হত্যাকারী বৈধ কর্মের সীমা লংঘন করে নিহতের মৃত্যুর কারণ ঘটায় যদিও তার মধ্যে হত্যার কোন ইচ্ছায়ই ছিল না।৩৫ আর এটিই ভুল হত্যাকাণ্ডের মর্মকথা। হাইওয়ে তথা সড়ক মহাসড়কে কেউ কোন জিনিস নিয়ে আসার কারণে যেসব হত্যাকাণ্ড ঘটে সেগুলোও কারণগত হত্যার অন্তর্ভূক্ত। যেমন কেউ যদি কোন সড়ক পথে গর্ত খুঁড়ে রাখে, আর সেই গর্তে পড়ে কেউ মারা যায়। অথবা মহাসড়কে কেউ কোন পাথর বা গাছ রেখে দিল কেউ সেটিতে হৌচট খেলো আর সেই হৌচট তার মৃত্যুর কারণ হলো। উল্লেখিত দুটি অবস্থায়ই সেই ব্যক্তির জন্যে নাজায়েষ। কারণ সড়ক বা মহাসড়কে এমন কোন জিনিস রাখা যার ছ্বারা গণমানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তা মোটেও জায়েয নয়। অতএব দুর্ঘটনায় যেসব হত্যাকাণ্ড ঘটে সবগুলোই কারণগত হত্যাকাণ্ড। কেননা সড়কে গর্ত খুঁড়ার কিংবা পাথর বা গাছ রাখার মতো নাজায়েয কাজের জন্যই সে কারণগত হত্যাকাণ্ডের অপরাধী সাব্যস্ত হবে।৩৬ যেমন, কেউ যদি তার ঘরের সীমানা তার সীমা থকে বেশি বাড়িয়ে ফেলে আর অতিরিক্ত জায়গাটিতে হোচট খেয়ে কোন লোক মারা যায়, এক্ষেত্রেও অপরাধী তার সীমা লংঘন করে অবৈধ কাজ করেছে। কোন বৈধ কারণ ছাড়াই সে জনসাধারণের ব্যবহার্য সড়ককে সংকীর্ণ করে দিয়েছে। এর ফলে তাকে কারণগত অপরাধী সাব্যস্ত করা হবে।৩৭ কোন লোক যদি সড়ক পথে কোন জানোয়ার তাড়িয়ে নিতে থাকে আর তার তাড়িয়ে নেয়া জন্ত যদি কাউকে পিষে ফেলে আর পিষ্ট লোকটি মারা যায় তবে এটিও কারণগত হত্যাকাণ্ডের অন্তর্ভুক্ত হবে। কারণ তার হাকানো জানোয়ারের কারণেই তো হত্যাকাণ্ড ঘটেছে যদিও লোকটি সরাসরি হত্যাকাণ্ড ঘটায়নি।৩৮ (অবশ্য এই অবস্থাটা সড়ক পথে কোন জন্তর উপর আরোহণকারীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। কেননা এই অবস্থায় সওয়ারীটাকে আরোহণকারীর হাতের অস্ত্র মনে করা হয়।) এ ধরনের হত্যাকাণ্ডের অবস্থা এমনও হতে পারে যে, কোন লোক সড়ক পথে মালবাহী জানোয়ার নিয়ে যাচ্ছিল। মালবাহী জানোয়ারের উপর থেকে কিছু পড়ে গিয়ে কোন পথিক মারা গেল।৩৯ ইসলামী আইন ও বিচার ৪৫ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।