ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ভুল হত্যাকাণ্ডের পর্যায়তুক্ত হত্যা ভুল হত্যার সংগায় আমরা বলেছি যে, অপরাধী সেক্ষেত্রে যে কাজটি করতে চায় সেই কাজ বা সংকল্পে সে ভুল করে। এই ভুলের কারণে তার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে যায় কিন্তু এ ক্ষেত্রে অপরাধীর মধ্যে কর্মের ইচ্ছা পাওয়া যায় বটে কিন্ত্র তার ইচ্ছার মধ্যে হত্যার কোন সংকল্প আদৌ থাকে না, তবুও তার কর্মের দ্বারা অপরাধ ঘটে যায়। এ ক্ষেত্রে যদি অপরাধ কর্ম ও কৃত অপরাধের মধ্যে একটা কারণগত যোগসূত্র 0২০181101 ০৫ ০৪052 2174 ০০) বিদ্যমান থাকে তাহলে এটি ভুল হত্যাকাণ্ডের সমতুল্য হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে।২৩ এ ধরনের হত্যাকাণ্ড সব দিক বিবেচনায় ভুল হত্যাকাণ্ডের পর্যায়ভুক্ত হবে। কেননা এটিও কোন ধরনের ইচ্ছা ও সংকল্প ছাড়াই সংঘটিত হয়েছে।২৪ যেমন এক লোক ঘুমন্ত অবস্থায় পার্্ব বদল করল আর কেউ তার শরীরে চাপা পড়ে মারা গেল।২৫ অথবা ছাদের উপর থেকে একজন পড়ে গেল। পড়তে গিয়ে অপরজনের উপরে পড়ায় একজন মারা গেল।২৬ অথবা একলোক মাথায় করে বোঝা বহন করছিল, বোঝা কারো উপরে পড়ে মারা গেল। অথবা পতিত বোঝায় হৌচট খেয়ে কেউ মারা গেল। শেষ অবস্থায় বোঝা নিয়ে রাস্তায় চলাচল করা যদিও বৈধ কিন্তু রাস্তায় নামার আগেই অন্যদের ক্ষতি-দুর্ভোগ না হওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। যেমন লক্ষ স্থির করা কিংবা ০5 হবে। এ প্রকার হত্যাকাণ্ড ভুল হত্যার পর্যায়জুক্ত, কারণ হত্যাকারী যে বোঝা বহন করছিল সেই বোঝা পতিত হয়ে কিংবা তাতে হৌচট খেয়েই লোকটি মারা গেছে। ফলে হত্যাকারীর কর্ম এবং নিহতের ৃত্যুর মধ্যে একটা কারণগত যোগসূত্র সৃষ্টি হয়েছে।২৮ গাড়ি চাপা পড়ে মৃত্যুর ব্যাপারটিও এই প্রকার হত্যাকাণ্ডের অন্তর্ভুক্ত, কেউ গাড়ি চালানো অবস্থায় যদি তাতে চাপা পড়ে কেউ মারা যায়। কেননা গাড়িটি একটি যন্ত্রের মতো, যার নিয়ন্ত্রের ভার ছিল আরোহী বা চালকের উপর, যাতে হৌচট খেয়ে কিংবা চাপা পড়ে লোকটি মারা গেছে। এর ফলে অভিযুক্তের কর্ম এবং লোকটির মৃত্যুর মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি হয়। তাছাড়া অভিযুক্ত ব্যক্তি যদি পূর্ণ সতর্ক থাকতো তাহলে হয়তো সে এই হত্যাকাণ্ড রোধ করতে পারতো ।২৯ যে হত্যাকাণ্ড ভুল হত্যাকাণ্ডের স্থলাভিষিক্ত তাও যে কোনদিক বিবেচনায় ভুল হত্যাকাণ্ডের পর্যায়তুক্ত। এর বিধানও ভুল হত্যাকাণ্ডের বিধান তথা অপরাধীকে এই হত্যার অপরাধে দিয়্যত ও কাফফারা দিতে হবে এবং নিহতের উত্তরাধিকার ও অসীয়ত থেকে হত্যাকারী বঞ্চিত হবে।৩০ ভুল হত্যার কারণে দিয়্যত ওয়াজিব,৩১ আর হত্যাকারী ও হত্যাকণ্ডের মধ্যে কারণগত যোগসূত্র থাকার কারণে হত্যাকারী নিহতের মীরাস ও অসীয়ত থেকে বঞ্চিত হবে।৩২ কারণগত হত্যাকাণ্ড৩৩ কারণগত হত্যাকান্ডের মধ্যে যে কর্মটি সম্পাদিত হয় সেটি বৈধ হয় কিন্তু বৈধতার সীমা লঙ্ঘিত হওয়ার কারণে সেখানে অপরাধের অনুপ্রবেশ ঘটে । যদিও এ ক্ষেত্রে হত্যা করার কোন সংকল্পই 88৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।