ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

আধুনিক আইনের সাথে শরয়ী আইনের পার্থক্য আমরা আগেই বলেছি, ইমাম শাফেয়ী র. এর দৃষ্টিতে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সদৃশ হত্যাকাণ্ড সেটিই যাতে হত্যাকারীর নিহতকে আঘাতের ইচ্ছা ছিল বটে কিন্তু হত্যার কোন ইচ্ছা ছিল না। ইমাম যাইলাঈ র. কানযুদ্দাকায়েক এর ভাষ্যগ্রহ্থে বলেন, এ ধরনের হত্যাকাণ্ডে যে আঘাতের ছারা মৃত্যু ঘটে সেই কর্মটি করার ইচ্ছা থাকে বটে কিন্তু ভাতে হত্যা করার ইচ্ছা থাকে না। এই হত্যাকাণ্ডটি আধুনিক আইনের সেসব ধারার অনুরূপ যেসব ধারাতে এ ধরনের আঘাতের অপরাধের কথা বলা হয়েছে যে আঘাতে হত্যার ইচ্ছা না থাকলেও মৃত্যুর কারণ ঘটে । মিসরীয় আইনে এটি দণ্ডবিধির ২৩৬ দফা হিসেবে চিহিত।১৫ ভুল হত্যাকা কোন কোন সময় লোকজন কোন বৈধ কাজে লিপ্ত থাকে কিন্ত জরুরী সতর্কতা অবলম্বন না করার কারণে অসতর্কতাবশত লোকজনের মৃত্যু ঘটে যদিও এতে কাউকে হত্যা করার আদৌ কোন ইচ্ছা থাকে না। এ ধরনের হত্যাকাণ্ডকে ভূল হত্যাকাণ্ড বলে ।১৬ ভুল হত্যাকাণ্ড তিন প্রকার। যথা- ১. কাজের মধ্যেই ভুল হওয়া। যেমন কোন ব্যক্তি পাখি মারার জন্যে বন্দুক চালাল, কিন্তু ল্্যত্রষ্ট হয়ে গুলীতে কোন লোক নিহত হল। এ ধরনের হত্যাকাণ্ডে অপরাধী কাজের মধ্যেই ভুল করে। ফলে এটিকে কর্মে ভুল বলে অভিহিত করা হয়।১৭ ২. সংকল্লে ভুল : যেমন ভুলবশত কোন মানুষকেই শিকার মন করে গুলী চালিয়ে দিল অথবা কোন মুসলমান নাগরিককে শক্রপক্ষের লোক মনে করে ভুলবশত হত্যা করে ফেলল। এমতাবস্থায় অপরাধীর ভুল কাজে হয়নি। কারণ সে যাকে মারতে চেয়েছিল মে তাকেই আঘাত করেছে কিন্তু হারার রাজান্নাজা হাহ নগর রা টড রা হয়।১৮ ৩. উপরে উল্লেখিত দুটি ভুলের সমন্বয়ে তৃতীয় যে ভুলটি হয় তা হলো সংকল্প ও কর্ম উভয়টিতেই ভুল। যেমন শিকারী কাউকে হত্যা করার জন্যে গুলী চালাল। কিন্তু গুলী গিয়ে লাগল অপর কোন ব্যক্তির গায়ে, এমতাবস্থায় কর্ম ও সংকল্প উভয়টিতেই ভুল হয়েছে। কেননা সে একজন মানুষকে লক্ষ্য করে গুলী চালিয়েছে এটি সংকল্পলের ভুল, সেই সাথে যাকে লক্ষ করে গুলী চালাল গুলী তাকে না লেগে আঘাত হানলো অন্য কোন ব্যক্তিকে, এটি কর্মের ভুল। এ প্রকারের ভুলের মূল ভিত্তি হল মানুষ একই সাথে অঙ্গ ও বিবেকের দ্বারা কাজ করে, তাই এই দুটির মধ্যে বা কোন একটির মধ্যে ভুল করার সমূহ সম্ভাবনা থাকে।১৯ ভুল হত্যার বিধান ভুল হত্যায় কিসাস ওয়াজিব হয় না, কারণ এটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড নয়।২০ কিন্তু ৪1০০ 12,01)95 রক্তপণ ও কাফফারা ৫5091795 [2:%319:0010) ওয়াজিব।২১ সেই সাথে হত্যাকারী নিহতের মীরাস ও অসীয়ত থেকেও বঞ্চিত হয়।২২ ইসলামী আইন ও বিচার ৪৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।