হবে। কিন্তু কেউ যদি এমন অন্ত্র দিয়ে আঘাত করে যা বারা সাধারণত মৃত্যু ঘটে না, তাহলে বিষয়টি ইচ্ছাকৃত হত্যা ও ভুলক্রমে হত্যার মাঝামাঝি পর্যায়তুক্ত হবে। সে যদি ইচ্ছাকৃতভাবে আঘাতের আগে হুমকি ধমকী দিয়ে থাকে তবে সেটি ইচ্ছাকৃত হত্যা সদৃশ। যদি বিবেচনা করা হয় এভাবে যে, সে যে অস্ত্র ব্যবহার করেছে তা দিয়ে সাধারণত হত্যাকাণ্ড ঘটে না তবে সেটি ভুল হত্যাসদৃশ হবে। তখন এর ব্যাখ্যা হবে হত্যার ইচ্ছা তার ছিল না কিন্তু তার ইচ্ছা না থাকার পরও মৃত্যু ঘটে গেছে। এ মতের সমর্থনে একটি হাদীসও পাওয়া যায়। হাদীসে বলা হয়েছে, “খবরদার, ভুলবশত হত্যাকাণ্ড ইচ্ছাকৃত হত্যা সদৃশ ভুল হত্যার দিয়্যত খুবই কঠিন। অর্থাৎ দিয়্যত হিসেবে একশ এমন উটনী দিতে হবে যেপ্তলোর পেটে বাচ্চা আছে।' কিন্তু হাদীস বিশারদদের দৃষ্টিতে এই হাদীসটি মুযতারাব এবং সনদের দিক থেকেও মজবুত নয়। এ ব্যাপারে ইবনে আব্দুল বার আলোচনা করেছেন, যদিও আবু দাউদ ও অন্যরা এটি সংকলন করেছেন।৬ ইচ্ছাকৃত হত্যা সদৃশ হত্যার উদাহরণ উপরের আলোচনার পর বলা যায় যারা ভুলবশত হত্যাকে ইচ্ছাকৃত হত্যা সদৃশের সমর্থক তাদের দৃষ্টিতে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ হত্যাকাণ্ড সেটি যাতে হত্যাকারী এমন অস্ত্র দিয়ে আঘাত করেছিল যার দ্বারা সাধারণত মৃত্যু ঘটে না। যেমন হাত দ্বারা অথবা ছোট কোন ডান্ডা অথবা চাবুক দিয়ে আঘাত করেছিল কিন্তু অব্যাহত ভাবে আঘাত করেনি বরং একটি বা দুটি আঘাত করেছিল। এমন আঘাতে যদি আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে এটিকে আকস্মিক মৃত্যু কিংবা ইচ্ছাকৃত হত্যাসদৃশ হত্যাকাণ্ড বলা হয় পা দিয়ে যদি লাগাতার আঘাত করতে থাকে এমতাবস্থায় যদি মার খাওয়া ব্যক্তি মারা যায় তবে এটিকেও ইচ্ছাকৃত হত্যা মদৃশ্য হত্যা বলা হবে।৮ ইমাম আবু হানিফা র.-এর মতে, যেসব অন্ত ধারালো নয় এবং যেগুলো মানুষের শরীরে বিদ্ধ হয় না, এমন অস্ত্রের আঘাতে যারা গেলে এ মৃত্যুকে ইচ্ছাকৃত সদৃশ হত্যাকাণ্ড বলা হবে। যেমন বড় কোন লাঠি, পাথর কিংবা ডান্ডা। অথবা ধারালো অস্ত্রের পিঠের দিক দিয়ে আঘাত করা ।৯ ধারালো অস্ত্রের পিঠের দিক দিয়ে আঘাতে মৃত্যু হলে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ও ইমাম শাফেয়ী র.-এর দৃষ্টিতে সেটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের পর্যায়তুক্ত হবে এবং তাতে কিসাস ওয়াজিব হবে ।১০ ইচ্ছাকৃত হত্যাসদৃশ হত্যাকাণ্ডের পরিণতি যারা হত্যার এই প্রকারকে স্বীকার করেন না, তাদের দৃষ্টিতে আলোচিত সবগুলোই ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, তাই সবগুলোতেই কিসাস ওয়াজিব। আর যারা হত্যার এই প্রকারের পক্ষে তাদের দৃষ্টিতে এ ধরনের হত্যাকাণ্ডে কঠিন দিয়াত 079: 71০০৫ 1৬1০1)০%) ওয়াজিব ।৯১ সেই সাথে হত্যাকারী নিহতের মীরাস থেকেও বঞ্চিত হবে ।১২ অবশ্য এ ক্ষেত্রে মতবিরোধ রয়েছে, এ ধরনের হত্যাকাণ্ডে কাফফারাও দেয়া আবশ্যিক কি-না।১৩ তবে এ ব্যাপারে সবাই একমত, এ ধরনের হত্যাকাণ্ডে কিসাস ওয়াজিব হবে না ।১৪ ৪২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।