ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ হত্যাকাণ্ডের অস্তিত্বের পক্ষে । এ ব্যাপারে কোন সাহাবী তাদের বিরোধিতা করেননি। ইমাম মালিক র. সম্পর্কে বলা হয়, তিনি এ ধরনের হত্যাকাণ্ডের অস্তি তব স্বীকার করেন না। অবশ্য পিতা কর্তৃক সন্তান নিহতের ব্যাপারটিকে তিনি ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করেন এবং এর পর্যায়তুক্ত বলে মনে করেন। যারা এ প্রকার হত্যাকাণ্ডের অস্তিত্বের সমর্থক, এর সংগার ব্যাপারে তাদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা র. বলেন, লোহার ধারালো অস্ত্র ছাড়া লোহার বড় লাঠি, আগুন অথবা এধরনের কোন কিছু দিয়ে যে হত্যাকাণ্ড ঘটে এটিই ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সদৃশ । তীর দৃষ্টিতে এমন জিনিস যা শরীরে বিদ্ধ হয় না এবং শরীর কাটে না কিন্তু সাধারণত এসব জিনিসের আঘাতে মানুষ মারা যায় তাই ইচ্ছাকৃত হত্যার সদৃশ । ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ র. বলেন, যে সব জিনিসের দ্বারা সাধারণত হত্যাকাণ্ড ঘটে না যদি এসব জিনিসের আঘাতে মৃত্যু ঘটে তাহলে সেটিকে ইচ্ছাকৃত হত্যাকাণ সদৃশ বলা হয়। ভিন্নভাবে বলা যায়, হত্যাকাণ্ডে এমন জিনিস ব্যবহার করেছে যেগুলো দিয়ে সাধারণত হত্যাকাণ্ড ঘটে না তাহলে সেটিকে ইচ্ছাকৃত হত্যা সদৃশ বলা হয়। ইমাম শাফেয়ী র. বলেন, আঘাত ইচ্ছাকৃত হলেও হত্যাকাণ্ডটি ভুলবশত হয়ে গেছে এমন হত্যাকে ইচ্ছাকৃত সদৃশ হত্যাকাণ্ড বলা হয়। অর্থাৎ যেখানে নিহতকে হত্যাকারীর মারধোর করার ইচ্ছা ছিল হত্যার ইচ্ছা ছিল না কিন্ত ভুলক্রমে মৃত্যু ঘটে গেছে। ইমাম শাফেয়ী র.-এর দৃষ্টিতে ইচ্ছাকৃত হত্যা সেটিকে বলা হবে যাতে কর্মের পরিণতি ও ইচ্ছা উভয়টিতে কর্তার একই আকাঙ্্া থাকে । আর ভুল হত্যাকাণ্ড সেটিকে বলা হয় যাতে কর্ম ও পরিণতি উভয়টির কোনটিতেই হত্যার ইচ্ছা না থাকে। দৃশ্যত তাই বোঝা যায়, হত্যাকাণ্ডে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এর ভিত্তিতেই হবে ফয়সালা । সেই সাথে যে পরিস্থিতিতে মৃত্যু ঘটেছে এর উপরও ফয়সালা নির্ভর করবে। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ র. হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের উপর ভিত্তি করে ফয়সালা হবে বলে মতামত ব্যক্ত করেছেন। তারা হত্যাকাণ্ডের পর্যায় নির্ধারণে ব্যব্ধত অস্্রকে মূল উপাদান নির্ধারণ করেছেন। পক্ষান্তরে ইমাম শাফেয়ী র. হত্যাকাণ্ডে হত্যাকারীর ইচ্ছার ভিত্তিতে ফয়সালা হবে বলে মতামত ব্যক্ত করেছেন। তিনি হত্যাকাণ্ডের পর্যায় নির্ধারণও হত্যাকারীর নিয়তের ভিত্তিতে হবে বলে মনে করেন। এতো গেলো সংগার ব্যাপারে মততিন্নতা। যেসব দলিল প্রমাণের ভিত্তিতে ফকীহগণ হত্যার এই পর্যায় নির্ধারণ করেছেন এখন সেগুলোর আলোচনা করা যায়। যারা হত্যার এই প্রকারভেদ অস্বীকার করেন, তাদের দলিল হলো, হয় হত্যাকারীর হত্যার ইচ্ছা ছিল নয়তো ছিল না। যদি হত্যার ইচ্ছায় আঘাত করে থাকে তাহলে সেটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড আর যদি ইচ্ছা না করে থাকে তাহলে সেটি ভুলবশত হত্যাকাণ্ড। এই দুটির মধ্যে তৃতীয় পর্যায়ের আদৌ কোন অবকাশ নেই। যারা এটা স্বীকার করেন, ভাদের কথা হলো, হত্যাকারীর ইচ্ছা অনিচ্ছার বিষয়টি একমাত্র আল্লাহ তাআলাই জানেন। একজন বিচারক বাহ্যিক বিষয়াবলী পর্যালোচনা করে বিচার করেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এমন অস্ত্র ব্যবহার করে যে অস্ত্র দ্বারা সাধারণত হত্যাকাণ্ড ঘটে থাকে, তাহলে বুঝতে হবে হত্যার ইচ্ছায়ই সে এ অস্ত্র ব্যবহার করেছে। ফলে তাকে কিসাস স্বরূপ হত্যা করা ইসলামী আইন ও বিচার ৪১ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।