হত্যাকারীকে যদি কিসাসের আওতা বহির্ভূত রাখা হয়, অথবা কিসাস রহিত করে দেয়া হয় তাহলে অপরাধীরা সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে কিসাস থেকে রেহাই পেয়ে যাবে, ফলে শরীয়ত প্রণেতা যে লক্ষে কিসাসের বিধান দিয়েছেন সেই উদ্দেশ্যই অকার্যকর হয়ে যাবে ।৫ গ্রন্থকার বলেন, আমার দৃষ্টিতে জমহুরে ফুকাহার অভিমত বেশি গ্রহণযোগ্য। কারণ হত্যাকারী যখন একাধিক থাকে, তখন যাচাই করলে স্বতন্ত্রভাবে প্রত্যেকের মধ্যে হত্যাকাজ্ফা পাওয়া যায় এবং সবার সম্মিলিত ইচ্ছার কারণেই নিহত ব্যক্তির মৃত্যু ঘটে। এমতাবস্থায় পৃথকভাবে প্রত্যেকের মধ্যে কিসাস প্রয়োগের শর্ত বিদ্যমান থাকে, ফলে স্বতত্ত্রভাবে বিচার্যের ক্ষেত্রে তার সাথে আরো সহযোগী ছিল এই কারণে ক্ষমা করা যায় না। কারণ একাধিক লোকের সর্শুষ্টতা অপরাধ সংঘটনকে আরো শ্রক্তি যোগায়, অপরাধ কর্ম সহজ হয়, ফলে এ ধরনের ঘটনায় এমন কারোর শাস্তি দরকার যে শান্তি হত্যাকাণ্ডের মতো সংঘবদ্ধ অপরাধ করা থেকে মানুষকে বিরত রাখতে পারে। রক্তপণের ক্ষমা পন রর রর তাদেরই । তারা ইচ্ছা করলে রক্তপণ নিয়ে ক্ষমা করতে পারে নয়তো রক্তপণ ছাড়াও ক্ষমা করতে পারে। সকল ফকীহ এ ব্যাপারে একমত, নিহতের উত্তরাধিকারীরা যদি হত্যাকারীর কিসাস ক্ষমা করে দেয় তাহলে কিসাস রহিত হয়ে যায়। আল্লাহ তাআলা এ প্রেক্ষিতে বলেন, 'হত্যাকারীর সাথে যদি তার ভাই কোন ধরনের ক্ষমা প্রদর্শনে সম্মত হয় তবে যথাযথ বিধি অনুসরণ করা এবং সততার সাথে রক্ষপণ আদায় করা উচিত।' (সূরা বাকারা : আয়াত ১৮৭) হাদীসে বর্ণিত হয়েছে, ইচ্ছাকৃত হত্যাকাণ্ডে কিসাস ওয়াজিব যদি না নিহতের উত্তরাধিকারীগণ তা ক্ষমা করে দেয়।' নিহতের উত্তরাধিকারীগণ যদি ক্ষমা করে দেয় তাহলে বিচারক হত্যাকারীর উপর কিসাস প্রয়োগ করতে পারেন না। কেননা ক্ষমা অবশ্যন্তাবীরূপে কিসাস রহিত করে দেয়; এক্ষেত্রে রক্তপণের বিনিয়ে ক্ষমা করুক বা রক্তপণ ছাড়াই ক্ষমা করুক তা কিসাস মওকুফের ক্ষেত্রে কোন প্রভাব ফেলে না। এক্ষেত্রে প্রশ্ন দেখা দেয় নিহতের উত্তরাধিকারীগণ যদি ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারীকে কি কোন ধরনের শাস্তি ছাড়াই ছেড়ে দেয়া হবে, না শাস্তি দেয়া হবে? ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের সাথে সাদৃশযপূর্ণ হত্যা ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ হত্যাকাণ্ডের কোন অস্তিত্ব আদৌ আছে না নেই এ ব্যাপারে ফকীহদের মধ্যে মতভেদ রয়েছে। এমন হত্যাকাণ্ড যা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ও ভুলবশত হত্যাকাণ্ডের মাঝামাঝি এটাকে বলা হয় ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ হত্যাকা্। ইমাম আবু হানিফা ইমাম শাফেয়ী ছাড়াও আরো অনেক ফকীহ এ ধরনের হত্যার অস্তিত্ব স্বীকার করেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর, আলী, উসমান যায়েদ ইবনে সাবিত এবং আবু মূসা আশআরী রা. ৪০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।