ইমাম আবু হানিফা র. ও তীর সহমত পোষণকারীগণ একটি ঘটনাকে দলীল হিসেবে গ্রহণ করেছেন, যেখানে রসূল স. নিজে একজন অমুসলিম যিম্মীকে হত্যার বিপরীতে একজন মুসলমানকে কিসাস স্বরূপ মৃত্যুদণ্ড কার্যকর করেন। সেইসাথে রসূল স. বলেন, 'আমার ক্ষেত্রে খুবই সমীচীন আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করা'। এই হাদীসটি হযরত উমর রা. থেকে বর্ণিত। এর ব্যাখ্যায় ইমাম আবু হানিফা র. বলেন, কোন মুসলিমকে কাফেরের বিপরীতে হত্যা করা হবে না বলে রসুল স.-এর কথার মধ্যে যদিও কাফের শব্দটি অনির্দিষ্ট ও ব্যাপক অর্থবোধক, উল্লেখিত দ্বিতীয়টি দ্বারা পূর্বোক্ত ব্যাপকার্থক কাফের শব্দটিকে “হরবী' কাফের তথা মুসলিম বৈরী কাফের অর্থে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। ফলে চুক্তিবদ্ধ যিম্মি কাফের যে মুসলিম রাষ্ট্রে আশ্রয়প্রাপ্ত সে এই নির্দেশের আওতামুক্ত হয়ে গেছে। তাছাড়া আবু হানিফা র. প্রমাণ স্বরূপ বলেন, কোন আশ্রয়প্রাপ্ত অমুসলিম তথা যিম্মির সম্পদ যদি কোন মুসলিম চুরি করে তাহলে এই চুরির অপরাধে মুসলিমের হাত কাটার প্রশ্রে সকল ফকীহগণ একমত। এতে কারো কোন দ্বিমত নেই। বন্তত কিসাসের দাবি হলো, কোন যিম্মির সম্পদ যদি মুসলমানের সম্পদের মর্যাদা পায় তবে তার জীবন ও মুসলমানের জীবনের মতো মর্যাদা পাওয়টাই যৌক্তিক। গ্রন্থকার বলেন, এক্ষেত্রে আমার কাছে ইমাম আবু হানিফা র. ও তীর সমমনাদের অবস্থানই সঠিক মনে হয়। কারণ যিম্মির জীবন সম্পদের যদি সুরক্ষায়ই নিশ্চিত না হবে তবে আশ্রয় চুক্তি অর্থহীন হয়ে পড়ে। তাছাড়া যিম্মিরা দারুল ইসলাম তথা মুসলিম রাষ্ট্রের নাগরিক। নাগরিক হওয়ার সুবাদে তারাও সেই সুবিধাদি পাবে। ২. কোন পুরুষ যদি কোন নারীকে হত্যা করে তবে কোন কোন ফকীহর মত হলো, নারীর বিপরীতে পুরুষ মৃত্যুদণ্ড দণ্ডিত হবে না। এই মতটি জমহুরে ফুকাহার মতের সম্পূর্ণ পরিপন্থী জমহুর বলেন, কোন নারী কর্তৃক কোন পুরুষ নিহত হলে যেভাবে নারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় অনুরূপ পুরুষকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। জমহুর বলেন, নারী পুরুষের মধ্যে কোন পার্থক্য নেই। মানুষ হিসেবে নারী আর পুরুষ সমান এবং একই মর্যাদা সম্মান ও নিরাপত্তার অধিকারী । ৩. কয়েকজন মিলিতভাবে যদি একজনকে হত্যা করে দাউদ ও জাহেরী মতাবলম্বীদের মতে একজনের মৃত্যুর বিপরীতে কয়েকজনকে হত্যা করা যায় না; কেননা কুরআন কারীমে “জীবনের মোকাবেলায় জীবন' বলা হয়েছে। জমহুরে ফুকাহা এই মতকেও প্রত্যাখ্যান করেছেন। তারা বলেন, বহুজন কর্তৃক একজন নিহত হলেও একজনের বিপরীতে বহুজনকে মৃত্যুদণ্ড দেয়া হবে। হযরত উমর রা. এ মতের পক্ষে ছিলেন। সুনাআ হত্যাকাণ্ড সম্পর্কে তিনি উক্তি করেছিলেন, 'এই হত্যাকাণ্ডে যদি সুনাআ'র সব অধিবাসীও জড়িত থাকতো তাহলে এই একজনের মোকাবেলায় আমি সুনাআর গোত্রের সবাইকে হত্যা করতাম ।' একজনের হত্যাকাণ্ডে জড়িত বহুজনকে হত্যার বিষয়টি আইনও দাবী করে। কেননা ইসলামী শরীয়ত অন্যায় হত্যাকাণ্ড রোধ করার জন্যেই কিসাসের বিধান করেছে। আল্লাহ তাআলা কুরআন কারীমে ঘোষণা করেছেন, “হে বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিরা, কিসাসের মধ্যে রয়েছে জীবন।' একজনের হত্যাকাণ্ডে জড়িত একাধিক ইসলামী আইন ও বিচার ৩৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।