কিন্তু ইমাম আবু ইউসুফ র. বলেন, এমতাবস্থায়ও হত্যাকারীর বিরুদ্ধে কিসাস কার্যকর হবে। কেননা অপরাধ সংঘটনের সময় নিহত ব্যক্তি নিরপরাধ ছিল, সে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে মুসলিম রাষ্ট্রে অবস্থান করছিল। সে যেহেতু নিরাপত্তার অনুমোদন নিয়েই মুসলিম রাষ্ট্রে প্রবেশ করেছিল সেহেতু সে নিরপরাধ ।৩ গ্রন্থকার বলেন, আমার কাছে আবু ইউসুফ র.-এর মতামত বেশি যৌক্তিক এবং গ্রহণযোগ্য । ইমাম মুহাম্মদ র. থেকে বর্ণিত আছে, কোন নিরাপত্তা গ্রহণকারী যদি একজন অপরজনকে হত্যা করে তবে তাদের মধ্যে কিসাস কার্কর হবে না।8 রক্তমূল্যে সমতা কিসাস কার্যকর হওয়ার শর্তসমূহের মধ্যে অন্যতম একটি শর্ত হলো, নিহত ও হত্যাকারীর রক্ত সমমূল্যের হওয়া অর্থা হত্যাকারী ও নিহতের ব্যক্তি মর্যাদা ও জীবনের মূল্য আইনের দৃষ্টিতে সমপর্যায়ের হওয়া। ফকীহগণ হত্যাকারী ও নিহতের রক্তের অসামঞ্জস্যতার চারটি উপাদান নির্ধারণ করেছেন। ক. ইসলাম ও কুফর অর্থাৎ একজন মুসলমান অপরজন কাফের হওয়া। খ. স্বাধীন ও পরাধীন তথা একজন আযাদ ও অপরজন গোলাম হওয়া। গ. লিংগের তারতম্য, একজন পুরুষ অপর জনের নারী হওয়া। ঘ. এক পক্ষে একজন বিপরীতে বহুজন হওয়া। উল্লেক্ষিত চারটি ব্যাপারে যদি হত্যাকারী ও নিহতের মধ্যে কোন গরমিল না থাকে সমতা থাকে তাহলে সর্বসম্মত ভাবে কিসাস কার্যকর হবে। কিন্তু উল্লেখিত চারটি উপাদানের কোন একটিতে যদি ব্যতিক্রম পাওয়া যায় তাহলে কিসাস ওয়াজিব হবে কি না এ ব্যাপারে ফকীহদের মধ্যে মতভেদ রয়েছে। ১. কোন মুসলিম যদি কোন অমুসলিমকে হত্যা করে তবে কোন কোন ফকীহ দৃষ্টিতে এমতাবস্থায় কিসাস আইনে হত্যাকারী মুসলিমকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। এ মত ব্যক্ত করেছেন ইমাম শাফেয়ী, দাউদ জাহেরী, ইমাম ছাত্তরী, ইমাম আহমদ র.। অন্যান্য ফকীহগণ বলেন, এমতাবস্থায় হত্যাকারী মুসলিমকে কিসাসের আইনে হত্যা করা হবে তথা মৃত্যুদণ্ড দেয়া হবে। ইমাম আবু হানি- ফা র. ও তার অনুসারী সহযোগীরা এবং ইবনে আবু লায়লা এ মতের ধারক। ইমাম মালেক এবং লাইছ ইবনে সাদ বলেন, মুসলিম হত্যাকারীকে অমুসলিম নাগরিক হত্যার জন্যে হত্যা করা হবে না, যদি না মুসলিম নাগরিক অমুসলিম ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে থাকে। তাদের কাছে নির্মমতার অর্থ হলো, শুইয়ে ধারালো অন্তর দিয়ে জবাই করে হত্যা করা এবং যদি হত্যাকারীরা অমুসলিমের ধন সম্পদ কা করার জন্যে হত্যা করে থাকে। যারা কিসাসের আইনে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দানের বিরুদ্ধে তারা হযরত আলী রা.-এর রেওয়ায়েত থেকে দলীল গ্রহণ করেন, যেখানে বলা হয়েছে, “কোন কাফেরের বিপরীতে মুমিনকে হত্যা করা হবে না।' এই হাদীসটি আমর ইবনে শুআইবও তার পিতা ও দাদা সূত্রে বর্ণনা করেছেন। ৩৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।