ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

অক্টোবর-ডিসেম্বর ২০০৬ বর্ধ ২, সংখ্যা ৮, পৃষ্টা : ৩৭-৫২ ইসলামী দণ্ডবিধি ড. আব্দুল আযীয আমের ॥আট। ষে নিহত ব্যক্তি পরিপূর্ণ নির্দোষ নয় তাকে হত্যাকারীর শাস্তি কোন ক্ষতিত্রস্ত ব্যক্তি কিংবা নিহত ব্যক্তি যদি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ নির্দোষ না হয় তাহলে তার হত্যাকারীর বিরুদ্ধে কিসাস নেয়া যাবে না। যেমন কোন দেশের মুসলিম নাগরিক কিংবা অমুসলিম নাগরিক কোন বিদ্োহী কাফের কিংবা ইসলাম ধর্মত্যাগী মুরতাদকে যদি হত্যা করে ফেলে অথবা কোন দেশপ্রেমিক নাগরিক যদি কোন দেশদ্রোহীকে হত্যা করে।১ যেহেতু এসব নিহত ব্যক্তি নির্দোষ নয় তাই এদের হত্যার বিপরীতে হত্যাকারীর বিরুদ্ধে কিসাসের বিধান কার্যকর হবে না। অনুরূপ কোন দেশদ্রোহী ব্যক্তি যদি কোন দেশপ্রেমিক নাগরিককে হত্যা করে তবে বিদ্বোহী নাগরিকের বিরুদ্ধেও কিসাসের বিধান কার্যকর করা যাবে না। কারণ দেশদ্রোহীর দৃষ্টিতে দেশপ্রেমিক নাগরিক নির্দোষ ব্যক্তি নয়। যদিও দেশদ্রোহীর দেশদ্রোহিতা অযৌক্তিক, তার যুক্তি প্রমাণ ভিত্তিহীন কিন্তু দেশদ্রোহী যদি প্রভাবশালী (১০৮/৪7০]1) ব্যক্তি হয় , তাহলে নাহয় রা রিকি রিনি বামানি বসি নামান হবে। ইমাম আবু হানিফা র. এবং ইমাম মুহাম্মদ র.বলেন, কোন মুসলিম নাগরিক যদি মুসলিম দেশে আশ্রয় গ্রহণকারী কোন পরদেশী অমুসলিমকে হত্যা করে তাহলে তাতে কিসাস কার্যকর হবে না। কেননা যদিও আশ্রয়গ্রহণকারী ব্যক্তি নির্দোষ কিন্তু তার নির্দোষ হওয়াটা সীমিত সময়ের জন্য, চির দিনের জন্য তার রক্ত নির্দোষ নয় এবং সে নিরাপত্তার গ্যারান্টি প্রাপ্তও নয়, ফলে তার রক্ত মুসলিম রাষ্ট্রের সাধারণ নাগরিকের রক্তের মর্যাদা রাখে না, যে একজনের প্রতিদান অপর জনের কাছ থেকে সমপরিমাণ নেয়া হবে। যেহেতু আশ্রয়প্রাপ্ত অমুসলিম লোকটি পুনর্বার অমুসলিম রাষ্ট্রে ফিরে যাওয়ার ইচ্ছা রাখতো, ফলে অমুসলিম দেশে ফিরে যাওয়ার পর তার কুফরী তাকে মুসলমান ও ইসলামের বিরুদ্ধে প্ররোচিত করবে-এর সমূহ সম্ভাবনা ছিল, এমতাবস্থায় একজন সাময়িক আশ্রয় ও নিরাপত্তা প্রাপ্ত মুসলিমের অস্তিত্বের মধ্যে মুসলিম নাগরিকের নিরাপত্তাহীনতার শংকা বিদ্যমান থাকে। এই সংশয় ও সন্দেহের কারণে এ ধরনের ব্যক্তিকে হত্যার অভিযোগে কোন মুসলিম নাগরিকের উপর কিসাস প্রয়োগ করা যাবে না। ইসলামী আইন ও বিচার ৩৭ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।