ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ নিঃসন্দেহে ভাল কাজ। তবে তোমাদের রাষ্ট্প্রধানের বিরুদ্ধে অস্ত্রধারণ বা বিদ্রোহ করা সুন্নাত সম্মত নয়।”৬৫ খিলাফতে রাশিদার পর থেকে সকল ইসলামী রাষ্্েই রাষ্ট্র পরিচালনায় ইসলামী বিধিবিধানের কমবেশি লঙ্ঘন করা হয়েছে। শাসক নির্বাচন ও রাষ্ট্র পরিচালনায় জনগণের পরামর্শ গ্রহণ, জনগণের নিকট জবাবদিহিতা, মানবাধিকার, আমানত ও ন্যায়বিচার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা ও আইন প্রয়োগ ইত্যাদি অগণিত ইসলামী নির্দেশনা কম বেশি উপেক্ষিত হয়েছে। অনেক ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান বা শাসকগণ নিজেদেরকেই আইনদাতা মনে করেছেন এবং কুরআনী বিধিবিধান ও আইনকে অবহেলা করেছেন। এমনকি সালাতের সময় ও পদ্ধতিও পরিবর্তন করা হয়েছে। উমাইয়া শাসনামলে সাহাবীগণ এরূপ অবস্থা প্রত্যক্ষ করেছেন। কিন্তু কখনোই তারা এ কারণে রাষ্ট্র বা সরকারকে জাহিলী, কাফির বা অনৈসলামিক বলে গণ্য করেননি। বরং তারা সাধ্যমত এদের অন্যায়ের বিরুদ্ধে আপত্তি জ্ঞাপনসহ এদের আনুগত্য বহাল রেখেছেন। এদের পিছনে সালাত আদায় করেছেন এবং এদের নেতৃত্বে জিহাদে অংশগ্রহণ করেছেন। পরবততীকালেও কোনো মুসলিম ইমাম, ফকীহ বা আলিম এ কারণে এ সকল রাষ্ট্রকে "দারুল হরব', 'অনৈসলামিক রাষ্ট্র বা 'জাহিলী রাষ্ট্র' বলে মনে করেননি। তারা তাদের সাধ্যমত সংশোধন ও পরিবর্তনের চেষ্টা করেছেন, সাথে সাথে রাষ্ট্রীয় আনুগত্য ও সংহতি বজায় রেখেছেন।৬৬ পাশাপাশি তাঁরা সর্বদা শান্তিপূর্ণ পন্থায় অন্যায়ের প্রতিবাদ করতে উৎসাহ দিতেন এবং “নাহি আনিল মুনকার' অন্যায় কাজে নিষেধের নামে অস্ত্রধারণ, শক্তিপ্রয়োগ, রাষ্ট্রদ্রোহিতার উস্কানি দিতে নিষেধ করতেন। এ বিষয়ে তাদের অগণিত নির্দেশনা হাদীসন্থসমূহে সংকলিত হয়েছে।৬৭ ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে, সুন্নাতের আলোকে সাহাবীগণের পন্থাই ইসলাম প্রতিষ্ঠা ও সংস্কারের সঠিক পন্থা। অন্যায়ের পরিবর্তনের প্রবল স্্রায়বিক চাপ দ্রুত ফল অর্জনের উদ্দীপনা বা অন্যায়ের প্রতি অপ্রতিরোধ্য ঘৃণা ইত্যাদি কারণে উ্ধ ও আবেগী হয়ে যারা সহিংসতা বা হঠকারিতার পথ বেছে নিয়েছে তারা কখনো ইসলামের কোনো কল্যাণ করতে পারেনি। খারিজীগণ ও অন্যান্য উগ্ন জনগোষ্ঠী তাদের অনুসারীদের অনেক গরম ও আবেগী কথা বলেছে এবং অনেক 'পরিবর্তনের, স্বপন দেখিয়েছে। কিন্তু তারা স্বল্প সময়ের কিছু ফিতনা সৃষ্টি করা ছাড়া কিছুই করতে পারেনি। পক্ষান্তরে মধ্যপন্থা অনুসারী আলেমগণ বিদ্রোহ, উগ্ৰতা ও শক্তিপ্রয়োগ, জোরপূর্বক সরকার পরিবর্তন ইত্যাদি পরিহার করে শান্তিপূর্ণভাবে জনগণ ও সরকারকে ন্যায় নীতির প্রতিষ্ঠা এবং দুনীতি প্রতিরোধে কার্যকর সলা পরামর্শ দিয়ে যুগে যুগে মুসলিম সমাজের অবক্ষয় রোধ করার চেষ্টা করে আসছেন। ৪. উপসংহার এভাবে আমরা দেখতে পাই যে, প্রকৃত ইসলামী শিক্ষার অনুপস্থিতি রা অনুধাবন না করতে পারা ইসলামের নামে সন্ত্রাস ও উগ্রপন্থার জন্ম দিতে পারে। সন্ত্রাস রোধের ৩২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।