কুরআন কারীমে বারংবার কাফিরের বিরুদ্ধে জিহাদ কিতাল বা যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে বিভিন্ন স্থানে কাফির-মুশরিকদের হত্যার নির্দেশ বা অনুমতি দেয়া হয়েছে এ থেকে খারিজীগণ ধারণা করে যে, কাফির হলেই হত্যা করা যাবে। তাদের এই ধারণা ছিল 'দুন্নাত' বা রসূলুল্লাহ স.-এর প্রয়োগের উপর নির্ভর না করে যনগড়াভাবে কুরআনের অর্থ করার ফল। কুরআনের নির্দেশাবলি সকল আয়াতের সমন্বয়ে ও রসূলুল্লাহ স.-এর প্রয়োগের মাধ্যমে বুঝতে হবে। অন্যায়ের পরিবর্তন মুসলমানদেরকে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার ও দুষ্র্মের প্রতিরোধ করার নির্দেশ দেয়া হয়েছে। কিন্ত কখনো তাকে আইন হাতে তুলে নেয়ার অনুমতি দেয়া হয়নি। আবু সাঈদ খুদরী রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন, “তোমাদের কেউ যদি কোন দুষ্কর্ম সংঘটিত হতে দেখতে পায় তবে সে তাকে তার বাহুবল দিয়ে পরিবর্তন করবে। যদি তাতে সক্ষম না হয় তবে সে তার বক্তব্যের মাধ্যমে তা পরিবর্তন করবে। এতেও যদি সক্ষম না হয় তাহলে সে তার অন্তর দিয়ে তার পরিবর্তন (কামনা) করবে, আর এটা হলো ঈমানের দুর্বলতম পর্যায়।'৬২ কাউকে কোনো অপরাধে লিপ্ত দেখে তাকে বিচারকের নিকট সোপর্দ করে যথাযথ প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে বিচার ছাড়া কেউ শাস্তি দিতে পারেন না। এই প্রক্রিয়ার বাইরে স্বয়ং রাষ্ট্রপ্রধান বা প্রধান বিচারপতিও কাউকে শাস্তি দিতে পারেন না । উমর রা. আব্দুর রহমান ইবনু আউফ রা.-কে বলেন, আপনি শাসক থাকা অবস্থায় যদি কাউকে ব্যভিচারের অপরাধে বা চুরির অপরাধে রত দেখতে পান তাহলে তার বিচারের বিধান কী? আব্দুর রহমান রা. বলেন, আপনার সাক্ষ্যও একজন সাধারণ মুসলিমের সাক্ষ্যের সমান। উমর রা. বলেন, আপনি ঠিকই বলেছেন।৬৩ অর্থাৎ রাষ্টরপ্রধানও নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না। এমনকি তার সাক্ষ্যেরও অতিরিক্ত কোনো মূল্য নেই। রাষ্ট্রপ্রধানের একার সাক্ষ্যে কোনো বিচার হবে না। বিধিমোতাবেক দুইজন বা চারজন সাক্ষীর কমে বিচারক কারো বিচার করতে পারবেন না। উমর রা. রাতে মদীনায় ঘোরাফেরা করার সময় এক ব্যক্তিকে ব্যভিচারে লিপু দেখতে পান। তিনি পরদিন সকালে সাহাবীগণকে জিজ্ঞাসা করেন, যদি রাষ্ট্রপ্রধান কাউকে ব্যভিচারে লিগ্ত দেখতে পান তাহলে তিনি কি শাস্তি প্রদান করতে পারবেন? তখন আলী রা. বলেন, কখনোই না। আপনি ছাড়া আরো তিনজন প্রত্যক্ষ সাক্ষী যদি অপরাধের সাক্ষ্য না দেয় তাহলে আপনার উপর মিথ্যা অপবাদের শাস্তি প্রয়োগ করা হবে।৬৪ এভাবে আমরা দেখছি যে, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ, প্রতিবাদ বা পরিবর্তন মুমিনের দায়িতব। পক্ষান্তরে বিচার বা শাস্তি নিজের হাতে তুলে নেয়ার অর্থ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা ও রাষ্ট্রের আনুগত্য পরিত্যাগ করা। খারিজীগণ এই দুয়ের মাঝে পার্থক্য না বুঝে অন্যায়ের পরিবর্তনের নামে রাষ্ট্রদ্বোহিতায় লিপু হয়। খারিজীগণ হ্যাইফা রা.-কে বলে, আমরা কি ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ করতে পারবো না? আপনি কি তা করবেন না? তিনি উত্তরে বলেন, ইসলামী আইন ও বিচার ৩১ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।