এক্ষেত্রে সাহাবীগণ এবং তাদের অনুসারী তাবিয়ী ও পরবর্তী আলিমগণ পূর্ববর্তী মূলনীতির অনুসরণ করেন। তারা বলেন, কুরআন কারীমে আল্লাহর বিধান মত ফয়সালা না করাকে কুফর বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি ইসলামী বিধানানুসারে বিচার করা অপ্রয়োজনীয় অথবা ইসলামী আইনকে অচল বা বাতিল মনে করেন তবে তিনি নিঃসন্দেহে কাফির বা অবিশ্বাসী বলে গণ্য হবেন। পক্ষান্তরে তিনি যদি ইসলামের নির্দেশকে সঠিক জেনেও জাগতিক লোভ, স্বার্থ, ভয় ইত্যাদি কারণে ইসলাম বিরোধী ফয়সালা দেন তবে তার এই কার্যক্রম মারাত্মক পাপ বলে গণ্য হবে।৬০ যেমন মাদকদ্রব্য ইসলামে হারাম এবং কারো মদপান প্রমাণিত হলে বেত্রাঘাতের বিধান দেয়া হয়েছে। কেউ যদি মদ বৈধ. মনে করেন অথবা মদপানের জন্য শাস্তি প্রদানকে সেকেলে, আপত্তিকর বা অমানবিক মনে করেন তবে তিনি কাফির বলে গণ্য হবেন। পক্ষান্তরে যদি কোনো বিচারক মদের অবৈধতা মনে প্রাণে বিশ্বাস করেন এবং মদপানের জন্য শাস্তি দেয়াই সঠিক বলে মনে করেন, দল বা সেনাবাহিনীকে অনুগত রাখার লোভে, শাসক বা আমীরের চাপে, জাগতিক কোনো স্বার্থে বা পক্ষপাতিত্ের কারণে আইন প্রয়োগ না করেন বা অপরাধীকে শান্তি না দেন তবে তিনি পাপী গণ্য হবেন, আল্লাহর নেয়ামত অস্বীকারকারী বলে গণ্য হবেন, কিন্তু অবিশ্বাসী কাফির গণ্য হবেন না। বিশেষত যে ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করেছেন, তিনি “আল্লাহর আইন" অমান্য করলে বা “আল্লাহর আইনের বাইরে ফয়সালা দিলে' তার ক্ষেত্রে দ্বিতীয় সম্ভাবনাটিই গ্রহণ করতে হবে, যতক্ষণ না তার স্পষ্ট বক্তব্য দ্বারা তার কুফরী প্রমাণিত হয়। সাহাবীগণ বিভিন্নভাবে খারিজীদেরকে এ বিষয়ে বুঝাতে চেষ্টা করেন। যখন তারা কুরআনের বাণী “আল্লাহ ছাড়া কারো বিধান বা শাসন নেই' এই আয়াতের ভিত্তিতে রাষ্ট্র বা শাসকের দায়িত্ব ও অধিকার অস্বীকার করে তখন তাদের এই বক্তব্যের প্রতিবাদে আলী রা. বলেন, “তারা একটি সঠিক কথাকে ভুল অর্থে প্রয়োগ করছে। তারা বলছে “আল্লাহ্ ছাড়া কারো বিধান নেই বা কর্তৃতু নেই।' কিন্তু তারা বুঝাচ্ছে যে, আল্লাহ ছাড়া কারো শাসন নেই। কিন্ত মানুষের জন্য তো একজন শাসক প্রয়োজন। ভার শাসনাধীনে মুমিন কর্ম করবে এবং পাপীও নাগরিক অধিকার ভোগ করবে। এভাবেই আল্লাহর নির্ধারিত সময় পূর্ণ হবে। যিনি শক্রর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবেন, জনগণের জন্য নিরাপত্তা নিশ্চিত করবেন এবং সবল থেকে দুর্বলের অধিকায় আদায় করবেন। এভাবে সং মানুষেরা শান্তি পাবে এবং অপরাধীরা দমিত হবে।"৬১ এখানেও রসূলুল্লাহ স.-এর প্রায়োগিক সুন্নীতের আলোকে আলী রা. আল্লাহর বিধান পালনে রাষ্ট্র ও রাষ্ট্প্রধানের গুরুত্ব বুঝিয়েছেন। ইসলামের অনেক নির্দেশনা সকল মুমিন ব্যক্তিগতভাবে পালন করেন। আবার অনেক নির্দেশনা পালন করবে রাষ্ট্রী। সেগুলোর অন্যতম হলো বিচার, শাসন, নাগকিরদের নিরাপত্তা নিশ্চিত করা ও শক্রর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা। বিচার, শাসন, যুদ্ধ ইত্যাদি ইবাদত কখনোই কোনো মুসলিম ব্যক্তিগতভাবে পালন করতে পারেন না। ৩০৩ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00)
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।