ঘোষণা দিবেন। ইসলামী আইন লঙ্ঘনকারী বা আল্লাহর নির্দেশ অমান্যকারী মুসলিম পাপী বলে গণ্য হবেন। কখনোই তাকে পাপের কারণে ধর্মত্যাগী গণ্য করা যাবে না। তবে যদি তার এই পাপ বা অবাধ্যতাকে তিনি বৈধ মনে করেন বা ইসলামী বিধানকে বাজে, অচল বা অপালনযোগ্য বলে মত প্রকাশ করেন, বা ইসলামের কিছু অলংঘনীয় বিধান পরিত্যাগ করেও ভাল মুসলিম হওয়া যায় বলে দাবি করেন তবে তা কুফর বা ধর্মত্যাগ বলে গণ্য হবে। ঈমানের দাবিদার জেনে শুনে কুফরী করবেন না বলেই ধরে নিতে হবে। কারো কথা বা কর্ম বাহ্যত কুফরী বলে মনে হলেও তার কোনোরূপ ইসলামী ব্যাখ্যা গ্রহণের অবকাশ থাকলে তদনুযায়ী তাকে মুমিন বলে মেনে নিতে হবে। সর্বোপরি ঈমানের দাবিদার কোনো ব্যক্তি যদি সুস্পষ্ট কোনো কুফরী বা শিরকী কাজে লিগ হয়, তবে তার কর্মকে কুফরী বলা হলেও ব্যক্তিগতভাবে তাকে কাফির বলার আগে এ বিষয়ে তার কোনো ওযর বা অজ্ঞতা আছে কিনা তা যাচাই করতে হবে। সেই ব্যক্তি অজ্ঞতা, ভয় বা অন্য কোনো ওযরের কথা উল্লেখ করলে তা গ্রহণ করা হবে। আহনুস সুন্নাত ওয়াল জামা'আত বা মূলধারার মুসলিম উম্মাহর দৃষ্টিতে এ হলো ইসলামের অন্যতম মূলনীতি ৫৭ এই মূলনীতির প্রতি সাহাবীগণের বিশ্বাস এত দৃঢ় ছিল যে, তাঁরা কখনো খারিজীদেরকে কাফির বলেননি। খারিজীরা তাদেরকে কাফির বলেছে, নির্বিচারে মুসলিমদেরকে হত্যা করেছে, স্বয়ং রসূলুল্লাহ স. এদের বিরুদ্ধে যুদ্ধ করতে ও এদেরকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন, সাহাবীগণ তাদের বিরুদ্ধে অনেক যুদ্ধ পরিচালনা করেছেন, কিন্তু কখনো আলী রা. বা অন্য কোনো সাহ- 1বী তাদেরকে কাফির বলে ফাতওয়া দেননি। বরং তীরা এদের সাথে মুসলিম হিসেবেই মিশেছেন, কথাবার্তা বলেছেন, আলোচনা করেছেন, এমনকি এদের ইমামতিতে সালাত আদায় বারেক নক নাত নাজ যা রনিতু কানে এরর হ্যারি দেননি।৫৮ রাজনৈতিক কারণে কাফির বলা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে, খারিজীদের কাফির কথনের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক। কুরআন-হাদীস নির্দেশিত সুস্পষ্ট পাপে লিপ্ত তাদের দললুক্ত ব্যক্তিদেরকে তারা মুমিন বলে গ্রহণ করেছে। পক্ষান্তরে তারা রাজনৈতিক বিরোধীদেরকে কল্পিত পাপ বা “আল্লাহর আইন অমান্য' করার অপরাধে কাফির বলে গণ্য করেছে। আমরা দেখেছি যে, আলী রা. ও তার অনুসারীদেরকে তারা কল্পিত পাপের অপরাধে কাফির বলেছে। এছাড়া উমর ইবনু আব্দুল আবীয র. ছাড়া অন্যান্য উমাইয়া শাসককেও তারা কাফির বলে গণ্য করে। কারণ তারা শাসক নির্বাচনের ক্ষেত্রে জনগণের পরামর্শ গ্রহণের আল্লাহর নির্দেশ পরিত্যাগ করে এর বিপরীতে বংশতন্র প্রতিষ্ঠা করেন৷ উমর ইবনু আব্দুল আযীযকে আন্মাহর আইন প্রতিষ্ঠাকারী, সৎ ও ন্যায়বিচারক হিসেবে মানলেও, তিনি যেহেতু পূর্ববর্তী শাসকদেরকে কাফির বলতে অস্বীকার করেন, সেহেতু তারা তার বিরুদ্ধেও যুদ্ধ অব্যাহত রাখে ।৫৯ ইসলামী আইন ওবিচার ২৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।