অন্যান্য মানুষের সমালোচনায় বাড়াবাড়ি বা উগ্রতা এবং সমাজের সকল মানুষকে পাপী, কাফির, ধ্বংসপ্রাপ্ত ইত্যাদি বলা মূলত নিজের ধার্মিকতা ও জ্ঞানের অহঙ্কার থেকেই উৎসারিত । রসূলুল্লাহ স. এরূপ মানসকিতা পরিহার করতে কঠোর তাগীদ দিয়েছেন। তিনি বলেন, “যখন কেউ বলবে যে লোকজন ধ্বংস হয়ে গিয়েছে, সে ব্যক্তি নিজেকেই ধ্বংস করলো ।'৫১ ঈমানের দাবিদারকে কাফির বলা সামাজিক অশান্তির প্রথম পদক্ষেপ। রসূলুল্লাহ স. এ বিষয়ে তার উম্মাতকে সতর্ক করেছেন ও সতর্কতা অবলক্কন করতে শিক্ষা দিয়েছেন। রসূলুল্লাহ স. বলেছেন, “যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফির বলে, তবে এ কথা তাদের দু'জনের একজনের উপর বর্তাবে। যদি তার ভাই সত্যিই কাফির হয় তবে তো ঠিক অন্যথায় কাফির আখ্যায়িতকারীর উপরই কুফর প্রযোজ্য হবে।'৫২ “যদি কেউ তার ভাইকে বলে, হে কাফির, তবে তাদের দু'জনের একজনের উপর এই কুফরের দায়ভার বর্তাবে।'৫৩ “যদি কেউ কোনো মানুষকে কুফরের সাথে সংশ্রিষ্ট করে আহ্বান করে অথবা তাকে বলে, 'হে আল্লাহ্র শক্র' আর সে তা না হয়, তবে তা বক্তার উপরই বর্তাবে।'৫8 'যে কোনো ব্যক্তি অপরকে কাফির বলে গণ্য করল তাদের দু'জনের একজনের উপর তা বর্তাবে। যদি সে কাফির হয় তবে তা ঠিক অন্যথায় তাকে কাফির ঘোষণা করার কারণে কাফির ঘোষণাকারীই কাফির হয়ে যাবে।'৫৫ যদি কেউ কোনো মুমিনকে কুফরীতে অভিযুক্ত করে তবে তা তাকে হত্যা করার সমতুল্য অপরাধ ।'৫৬ কুরআন-হাদীসের এ সকল নির্দেশনার আলোকে এবং কুরআন-হাদীসের সকল বক্তব্যের সামগ্রিক ও সমন্বিত অর্থের উপর নির্ভর করে সাহাবীগণ এবং তাদের অনুসারী পরবর্তী সকল যুগে মুসলিম উম্মাহর মূলধারার মুসলিমগণ ঈমানের দাবিদার কাউকে কাফির বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন। তাদের মূলনীতি হলো, মুমিন নিজের ঈমানের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন। এবং সকল কুফর, শিরক, পাপ, অন্যায়, অবাধ্যতা ও ইসলামী মূল্যবোধ বিরোধী চিন্তাচেতনা থেকে সতর্কতার সাথে আত্মরক্ষা করবেন। কিন্তু অন্যের ঈমানের দাবি গ্রহণ করার বিষয়ে তার বাহ্যিক আচরণের উপর নির্ভর করবেন। কোনো ঈমানের দাবিদারকেই কাফির না বলার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। ভুল করে কোনো মু*মিনকে কাফির মনে করার চেয়ে ভুল করে কোনো কাফির, মুশরিক বা মুনাফিককে মুসলিম মনে করা অনেক নিরাপদ । প্রথম ক্ষেত্রে কঠিন পাপ ও নিজের ঈমান নষ্ট হওয়ার আশংকা রয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কোনোরূপ পাপ বা ক্ষতি হওয়ার আশংকা নেই। এই নীতির ভিত্তিতে তারা বিশ্বাস করেন, যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, তাকে কোনো পাপের কারণে কাফির বা ধর্মত্যাগী বলা যাবে না, তিনি তার পাপ থেকে তাওবা করুন অথবা নাই করুন, যতক্ষণ না তিনি সুস্পষ্টভাবে ইসলামী বিশ্বাসের পরিপন্থী বিশ্বাস পোষণ করার ২৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।