কুফর মুসলিমকে ইসলাম থেকে খারিজ করে না। “আল্লাহ যা নাধিল করেছেন, তদনুসারে যারা বিধান দেয় না তারাই কাফির' এখানে কুফরের নিচেও কুফরী আছে ।"৪৮ বস্তুত কুরআন কারীমের বিভিন্ন আয়াত ও রসূলুল্লাহ স.-এর সারাজীবনের শিক্ষার আলোকে তারা এ মত প্রকাশ করেছেন। কুরআনের কিছু আয়াত বা কিছু হাদীসের আলোকে পাপীকে কাফির বলা হলে কুরআনের অন্যান্য অনেক আয়াত ও রসূলুল্লাহ স.-এর আজীবনের শিক্ষা এবং পাপী মুসলিমদের সাথে তার সারাজীবনের আচরণ বাঁিল করতে হয়। সাহাবীগণের আলোচনা ও মতামতের ভিত্তিতে আমরা খারিজীদের এই ভয়ংকর মতবাদটি পর্যালোচনা করব। পাপের কারণে মুসলিমকে কাফির বলা ইসলাম মানুষকে পরিপূর্ণ সততা ও পাপমুক্ত জীবন যাপনে উৎসাহ দিয়েছে, কিন্ত মুসলিম বলে গণ্য হওয়ার জন্য পরিপূর্ণ পাপমুক্ত হওয়ার শর্তারোপ করেনি । আমরা দেখেছি যে, আল্লাহর বিধান অনুসারে ফয়সালা না করাকে কুরআনে কুফর বলা হয়েছে। এছাড়া কুরআন ও হাদীসে অনেক পাপকে কুফর বলা হয়েছে। এগুলোর উপর নির্ভর করে খারিজীরা দাবি করে যে, আল্লাহর বিধান অমান্য করে যে কোনো পাপে লিপ্ত হওয়ার অর্থই হলো আল্লাহর বিধানের বাইরে ফয়সালা দেয়া। কাজেই সকল পাপীই কাফির। তাদের এই মত কুরআন-হাদীসের অপব্যাখ্যা ছাড়া কিছুই নয়। কুরআন ও হাদীসে যেমন বিভিন্ন পাপকে 'কুফর' বলা হয়েছে, তেমনি কঠিন পাপে লিপ্ত ব্যক্তিকেও মুমিন বলা হয়েছে। আমরা দেখেছি যে, আল্লাহ যা নাধিল করেছেন তদনুসারে যারা ফয়সালা করে না তাদেরকে কাফির বলা হয়েছে। আর আল্লাহর অন্যতম বিধান হলো, এক মুমিন অন্য মুমিনকে হত্যা করবে না, বা পরস্পর যুদ্ধ করবে না। মহান আল্লাহ বারংবার বলেছেন: “আল্লাহ যে জীবনকে মহাসম্মানিত- নিষিদ্ধ করেছেন সেই জীবনকে তোমরা ন্যায়সংগত কারণ ছাড়া হত্যা করবে না।'৪৯ রসূলুল্লাহ স, স্পষ্টতই মুমিনের সাথে যুদ্ধ করাকে “কুফর' বলেছেন। তিনি বলেন, “মুসলিমকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করাকে 'কুফর' 1৫০ অথচ আমরা দেখছি যে, আল্লাহর এই বিধানের বিরুদ্ধে ফয়সালা দিয়ে মুমিনের সাথে যুদ্ধরত ব্যক্তি, হাদীসের ভাষায় যে স্পষ্ট কুফরীতে লিপ্ত, তাকে কুরআন কারীমে “মুমিন' বলে অভিহিত করা হয়েছে। উপরোল্লিখিত আয়াতে পরস্পর যুদ্ধরত “মুসলমানদেরকে মুমিন বলে অভিহিত করা হয়েছে এবং পরের আয়াতে যুদ্ধরত মুমিনদেরকে অন্য মুমিনদের ভাই বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অগণিত হাদীসে পাপীকে মুমিন বলে উল্লেখ করা হয়েছে। এ সকল আয়াত ও হাদীসের আলোকে রসূলুল্লাহ স.-এর সাহচর্ষে লালিত সাহাবীগণ বলতেন, কুরআন কারীমে ব্যবহৃত কুফর, নিফাক ও জুলুম দুই অর্থে ব্যবহৃত হয়েছে। কখনো তা অবিশ্বাস, ঈমানের অনুপস্থিতি ও চূড়ান্ত অন্যায় অর্থে এবং কখনো তা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা, মুনাফিকের গুণ ও সাধারণ পাপ অর্থে ব্যবহার করা হয়েছে। ইসলামী আইন ও বিচার ২৭ ///.10907079071.00])
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।