ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

তা ফিতনার মহাদ্বার উন্মোচন করে। পৃথিবীতে প্রত্যেক মানুষই অন্য কোনো না কোনো মানুষের দৃষ্টিতে অন্যায়কারী ও অপরাধী। প্রত্যেক ব্যক্তি বা গোষ্ঠী যদি নিজের বিবেচনা অনুযায়ী বিচার, যুদ্ধ ও শক্তিপ্রয়োগ করতে থাকে তবে তার চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না। (8) তাবিয়ী সাফওয়ান ইবনু মুহরিয বলেন, আবুল্লাহ ইবনু যুবাইরের ফিতনার সময়ে সাহাবী জুনদুব ইবনু আবুল্লাহ বাজালী রা. এ সকল সংঘাতের বিষয়ে আগ্রহী কতিপয় ব্যক্তিকে ডেকে একত্র করে তাদেরকে সর্বাবস্থায় “লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী ঈমানের দাবিদার কোনো ব্যক্তিকে হত্যা করার পরিণতি থেকে সাবধান করার জন্য বলেন, রসূলুল্লাহ স. কাফিরদের বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করেন। যুদ্ধের মাঠে এক কাফির সৈনিক দুর্দমনীয় বীরত্ব প্রদর্শন করে এবং মুসলিম বাহিনীর অনেক সৈনিককে হত্যা করে। এক পর্যায়ে উসামা ইবনু যায়েদ রা. উক্ত কাফির সৈনিককে আক্রমণ করেন। তিনি যখন তাকে হত্যা করতে উদ্যত হন তখন সে 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলে। উসামা সেই অবস্থাতেই তাকে হত্যা করেন। রসূলুল্লাহ স. তা জানতে পেরে উসামাকে বলেন, “লা ইলাহা ইল্লাল্লাহ' বলার পরও তুমি তাকে হত্যা করলে? তিনি বলেন, সে মুসলিম বাহিনীকে অনেক কষ্ট দিয়েছে, অমুক অমুককে হত্যা করেছে। সে তরবারির ভয়ে “লা ইলাহা ইল্লাল্লাহু বলেছে। রসূলুল্লাহ স. বলেন, তুমি তার হৃদয় চিরে দেখে নিলে না কেন! কিয়ামতের দিন যখন এই 'লা ইলাহা ইল্লাল্লাহু, উপস্থিত হবে তখন তুমি কী করবে? এভাবে তিনি বারবারই বলতে লাগলেন।৪৬ এখানেও জুনদুব রা. ঈমানদার ব্যক্তিকে কাফির বলা ও তাকে হত্যা করার কঠিন পরিণতি সম্পর্কে এদেরকে সাবধান করেছেন। (৫) উসামা বিন যায়েদ রা. স্বয়ং এই ঘটনা বর্ণনা করে এরূপ আবেগী যুবকদের বুঝাতে চেষ্টা করতেন। তিনি বলেন, রসূলুল্লাহ স. যখন এভাবে বারংবার ব্যাকুল চিত্তে আফসোস করতে লাগলেন, তখন আমি কামনা করতে লাগলাম যে, হায় যদি আমি আজই মুসলমান হতাম। তখন সা'দ ইবনে আবু ওয়াকাস বলেন, আমি কখনো কোনো মুসলিমকে হত্যা করব না। তখন উপস্থিত একজন বলল, কেন আল্লাহ বলেননি, “এবং তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যাবৎ ফিতনা দূরীভূত না হয় এবং আল্লাহর দীন প্রতিষ্ঠিত না হয়'। সা'দ বলেন, আমরা তো যুদ্ধ করেছিলাম ফিতনা দূরীভূত করতে, আর তুমি এবং তোমার সাথীরা যুদ্ধ করতে চাও ফিতনা সৃষ্টি করতে ।৪৭ মুসলিমকে কাফির বলা খারিজীদের সাথে সাহাবীগণের উপরোক্ত আলোচনায় আমরা দেখতে পাই যে, তারা সৃদৃঢ়ভাবে বিশ্বাস করতেন, কখনো কোনো মতবিরোধ, পাপ বা অপরাধের কারণে মুমিন ভাই তার ভ্রাতৃত্ব হারায় না। কাজেই যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লাহু বলেছে তাকে মুমিন বলেই গণ্য করতে হবে। “আল্লাহ যা নাযিল করেছেন, তদনুসারে যারা বিধান দেয় না তারাই কাফির।' এই আয়াত ও অনুরূপ আয়াত ও হাদীসের আলোকে খারিজীরা মুসলিমকে কাফির বলতে থাকে, তখন আব্ল্লাহ ইবনু আব্বাস রা. তাদেরকে বলেন, “এখানে কুফর বলতে তোমরা যা বুঝেছ তা নয়। এই পর্যায়ের ২৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।