ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

বিরোধী বলে গণ্য করেছেন। তবে তৎকালীন জীবিত সাহাবীগণ সরাসরি সংঘাতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছেন। কারণ যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করেন তার প্রাণ, সম্পদ বা মর্যাদার কোনোরপ ক্ষতি করা ইসলামে কঠিনভাবে হারাম। বিভিন্ন হাদীসের আলোকে দেখা যায় যে, তারা মনে করতেন, যারা সংঘাতে লিগ তারা তাদের উদ্দেশ্য ও কর্মের আলোকে ভাল বা মন্দ বলে গণ্য হবেন। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার নামে রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়া জরুরী নয়। কিন্তু হারাম থেকে বেঁচে থাকা জরুরী । পক্ষান্তরে খারিজীগণ এবং তাদের মত আবেগীগণ মনে করত, এই সংঘাতের মধ্যেই “ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কাজেই “ইসলাম প্রতিষ্ঠার' এই মহান উদ্দেশ্য অর্জনের জন্য কিছু মানুষ হত্যা করা কোনো ব্যাপার নয়। বিশেষত যারা ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা হয়েছে তাদেরকে কাফির ঘোষণা করে হত্যা করতে অসুবিধা কী? ৭৩ হিজরীতে হাজ্জাজ ইবনু ইউসুফ যখন মক্কা অবরোধ করে ইবনু যুবাইরের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালাতে থাকেন, তখন দুই ব্যক্তি আবুল্লাহ ইবনু উমর রা.-এর নিকট এসে বলে, “মানুষেরা ফিতনা-ফাসাদে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি ইবনু উমর, রসূলুল্লাহ স.-এর সাহাবী, আপনি কেন বেরিয়ে যুদ্ধে অংশ নিচ্ছেন না? তিনি বলেন, কারণ আল্লাহ আমার ভাইয়ের রক্ত হারাম করেছেন। তারা বলে, আল্লাহ কি বলেননি, 'এবং তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যাবৎ ফিতনা দূরীভূত না হয় এবং আল্লাহর দীন প্রতিষ্ঠিত না হয়'? তখন তিনি বলেন, আমরা যুদ্ধ করেছিলাম এবং ফিতনা দৃরীভূভ হয়েছিল এবং আল্লাহর দীন প্রতিষ্ঠিত হয়েছিল। আর তোমরা চাচ্ছ যে, তোমরা যুদ্ধ করবে যেন ফিতনা প্রতিষ্ঠিত হয় এবং দীন আল্লাহ ছাড়া অন্যের জন্য প্রতিষ্ঠিত হয়।'88 ্‌ এখানে আব্দুল্লাহ ইবনু উমর রা. প্রথমত, জিহাদের আদেশ ও হত্যার নিষেধাজ্ঞার মধ্যে তুলনা করেছেন। ইসলামের মূলনীতি হলো, আদেশ পালনের চেয়ে নিষেধ বর্জন অগ্রগণ্য।8৫ বিশেষত এ ক্ষেত্রে নিষিদ্ধ কর্মাট কুরআন-হাদীসে বারংবার ভয়ঙ্করতম কবীরা গোনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে বারংবার জিহাদের আদেশ করা হলেও তার জন্য অনেক শর্ত উল্লেখ করা হয়েছে, তাকে ফরয আইন বলে কোথাও উল্লেখ করা হয়নি এবং তা পরিত্যাগের অনুমতি দেয়া হয়েছে। কাজেই পরিত্যাগযোগ্য একটি কর্ম পালনের জন্য মুমিন কখনোই তয়ঙ্করতম একটি হারামে লিগ হতে পারেন না। দ্বিতীয়ত, তিনি 'জিহাদ' ও 'ফিতনা'র যধ্যে পার্থক্যের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, সাহারীগণ যে জিহাদ করেছিলেন তা ছিল ফিতনা রোধ করতে । আর খারিজীগণ যে জিহাদ করছে তা ফিতনা প্রতিষ্ঠার জন্য । তিনি এতদুভয়ের মধ্যে পার্থক্যের কারণ উল্লেখ করেননি। ইসলামের দৃষ্টিতে জিহাদ ও ফিতনার মধ্যে মৌলিক পার্থক্য হলো, জিহাদ রাষ্ট্র নিয়ন্ত্রিত যুদ্ধ এবং ফিতনা ব্যক্তি ৰা গোষ্ঠী পরিচালিত যুদ্ধ। কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুসারে রাষ্ট্রপ্রধানের নির্দেশে ও নেতৃতেেই জিহাদ পরিচালিত হবে। খারিজীগণ বিষয্নটিকে ব্যক্তিগত ও গোষ্ঠীগত পর্যায়ে নিয়ে এসে বিশৃঙ্খলার জন্ম দেয়। বন্তত, হত্যা, বিচার, শক্তিপ্রয়োগ ইত্যাদি যদি রাষ্ট্র নিয়ন্ত্রিত না হয় তবে ইসলামী আইন ও বিচার ২৫ ///.10907079071.00])

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।