বিরুদ্ধেই হবে। মুসিলম রাষ্ট্রপ্রধান কর্তৃক মুসলিম বিদ্রোহীর বিরুদ্ধ যুদ্ধ যদিও বৈধ করা হয়েছে, কিন্তু ইবনে উমর রা. ও অন্যান্য অধিকাংশ সাহাবী এক্ষেত্রে দূরে থাকাই গছন্দ করতেন। তৃতীয়ত, ফিতনা দূরীকরণ ও আল্লাহর দীন প্রতিষ্ঠার বিষয়ে তারা মুসলিমের দীন পালনের নিরাপত্তাটিই মূল বলে মনে করেছেন। মুসলিম যতক্ষণ দীন পালনের নিরাপত্তা ভোগ করেছে ততক্ষণ ফিতনা দূরীভূত করার নামে যুদ্ধ করার সুযোগ নেই। বরং দাওয়াত, আদেশ, নিষেধ, ইত্যাদির মাধ্যমে সমস্যা দূর করার চেষ্টা করতে হবে। (২) যে সকল সাহাবী খারিজীদের বুঝাতে চেষ্টা করেন তাদের একজন জুনদুব ইবনু আবুল্লাহ রা. । একবার তিনি খারিজীদের কতিপয় নেতাকে ডেকে বলেন, রসূলুল্লাহ বলেছেন, 'যে ব্যক্তি কাঠিন্যের পথ অবলম্বন করবে আল্লাহও তার জন্য কাঠিন্যের পথ অবলম্বন করেনু। কেউ যদি কোনো মানুষের হাতের তালুতে রাখার মত সামান্য রক্তও প্রবাহিত করে তবে সেই রক্ত তার ও জান্নাতের মধ্যে বাধা হয়ে দীড়াবে। কাজেই যদি কেউ পারে এইরূপ রক্তপাত থেকে আত্মরক্ষা করতে তবে সে যেন করে।' এ কথা শুনে উপস্থিত লোকগুলো খুব ক্রন্দন করতে লাগল। তখন জুনদুব রা. বলেন, এরা যদি সত্যবাদী হয় তবে এরা মুক্তি পেয়ে যাবে। কিন্তু পরে আবার তারা উগ্ৰতার পথে ফিরে যায়।৪৩ এখানে জুনদুব রা. দু'টি বিষয়ের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথমত, উগ্রতার। উগ্রতার দু'টি দিক রয়েছে। এক. নিজের ব্যক্তিগত জীবনে দীন পালনের জন্য নফল-মুস্তাহাব ইত্যাদি বিষয়ে অতি কষ্টদায়ক রীতি অনুসরণ করা। দুই. অন্য মানুষদের ভুল্রান্তি সংশোধনকে নিজের অন্যতম বোঝা বলে গ্রহণ করা এবং সেজন্য উগ্ন পন্থা অবলম্বন করা। দু'টি বিষয়ই সুন্নাতের পরিপন্থী যা মুমিনের জীবনে দীন পালনকে কঠিন করে তোলে। দ্বিতীয়ত, তিনি সুন্নাতের আলোকে জিহাদ বনাম হত্যার ভয়াবহতা তুলে ধরেছেন এবং জিহাদের নামে রক্তপাতের তয়ন্কর পরিণতি সম্পর্কে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। (৩) ৬০ হিজরীতে মু'আবিয়ার রা, মৃত্যুর পরে তার পুত্র ইয়াযিদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। মন্কা, মদীনা ও কুফার অধিকাংশ মানুষ তার খিলাফতের বিরুদ্ধে ছিলেন। মক্কায় আবুল্লাহ ইবনু যুবাইর ইয়াষিদের খিলাফত অস্বীকার করেন এবং এক পর্যায়ে নিজে খিলাফতের দাবি করেন। ৬৪ হিজরীতে ইয়াযিদের মৃত্যুর পরে ইবনু যুবাইর মক্কায় খলীফা হিসেবে বাইয়াত গ্রহণ করেন। অপরদিকে সিরিয়ায় ইয়াধিদের পুত্র মু'আবিয়াকে খলীফা ঘোষণা করা হয়। মুসলিম বিশ্বের অধিকাংশ এলাকা ইবনু যুবাইরকেই খলীফা হিসেবে গ্রহণ করে। একপর্যায়ে সিরিয়ার কিছু এলাকা ছাড়া মুসলিম বিশ্বের সর্বত্র ইবনু যুবাইরের ক্তৃত প্রতিষ্ঠিত হয়। কিন্তু সংঘাত চলতে থাকে। একপর্যায়ে ৭৩ হিজরীতে উমাইয়া শাসক আব্দুল মালিকের সেনাবাহিনীর হাতে ইবনু যুবাইর পরাজিত ও নিহত হন। এই দীর্ঘ প্রায় ১০ বছরের সংঘাতের সময়ে অধিকাংশ মুসলিম ইবনু যুবাইরের শাসনকেই. ইসলামী শাসন ও ন্যায়বিচারের পক্ষে মনে করেছেন। ইয়াযিদ ও তার বংশকে তারা ইসলামী শাসনের ২৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।