সুন্নাতের আলোকে তাদের এই বিভ্রান্তি সংশোধনের চেষ্টা করেন। এখানে কয়েকটি নমুনা উল্লেখ করছি। তাবিয়ী নাফে র. বলেন, এক ব্যক্তি (খারিজী নেতা নাফে ইবনুল আযরাক) হযরত আব্দুল্লাহ ইবনে উমরের রা. নিকট এসে বললো, “হে আব্দুর রহমান! কি কারণে আপনি এক বছর হজ্জ করেন আরেক বছর উমরা করেন এবং আল্লাহর রাস্তায় জিহাদ পরিত্যাগ করেন? অথচ আপনি জানেন যে, আল্লাহ জিহাদের জন্য কী পরিমাণ উৎসাহ ও প্রেরণা দিয়েছেন? আবুল্লাহ ইবনে উমর রা. বলেন, ভাতিজা! ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। পাঁচটি বিষয়ের উপর আল্লাহ ও তীর রসূলের স. উপর বিশ্বাস স্থাপন করা, পাচ ওয়াক্ত সালাত ও রমযানের সিয়াম আদায় এবং যাকাত প্রদান ও বাইতুল্লাহর হজ্জ। সে বললো, হে আবূ আব্দুর রহমান! আল্লাহ তার কিতাবে যা উল্লেখ করেছেন তা কি আপনি শুনছেন না? তিনি বলেন, “মুমিনগণের দুই দল যুদ্ধে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। যদি তাদের একদল অপর দলের উপর সীমালজ্ঘন করে তাহলে তোমরা জুলুমকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহ নির্দেশের দিকে ফিরে আসে ।' (তিনি আরো বলেছেন): “এবং তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, যাবৎ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দীন প্রতিষ্ঠিত হয়।'৩৬ ইবনে উমর রা. বলেন, আমরা তো রসূলুল্লাহ স.-এর যুগে তা করেছিলাম। ইসলাম দুর্বল ছিল, ফলে মুসলিম ব্যক্তি তার দীনের কারণে বিপদগ্রস্ত হতেন। কাফিররা তাকে হত্যা করত জবা ভার উপর অভ্যাচার করত। যন ইসলাম্ শক্তিশালী হযে গেল তখন তো আর ফিতনা থাকলো না।”৩৭ এখানে ইবনে উমর রা.-এর বক্তব্য থেকে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারি। প্রথমত, শুধু ফযীলত, নির্দেশনা বা প্রেরণামূলক আয়াত ও হাদীসের ভিত্তিতে কোনো ইবাদতের গুরুত্ব নির্ধারণ করা যায় না। কুরআন কারীম ও রসূলুল্লাহ স.-এর সামঘিক শিক্ষার আলোকেই তা নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, কুরআন কারীমে সালাত, সিয়াম, যাকাত, জিহাদ, দাওয়াত, আদেশ, নিষেধ ইত্যাদি অনেক ইবাদতের নির্দেশ দেয়া হয়েছে। তবে এগুলোর মধ্যে কোনটি অধিক গুরুতৃপূর্ণ এবং কোনটি কম গুরুতৃপূর্ণ, কোনটি ব্যক্তিগত এবং কোনটি সমষ্টিগত, কোনটি সকলের জন্য আলোচনা করা হয়নি। এ সকল কুরআনী নির্দেশ যিনি গ্রহণ করেছেন, তার বাস্তব জীবন ও বাণী থেকেই এ সকল বিষয় বিস্তারিত জানা যায়। রসূলুল্লাহ স.-এর বাস্তব জীবনের শিক্ষা ও কর্ম থেকে জানা যায় যে, কুরআনে উল্লিখিত সকল নির্দেশের মধ্যে উপরোক্ত পাঁচটি কর্ম সবচেয়ে বেশি গুরুতুপূর্ণ এবং এগুলোর উপরেই দীনের ভিত্তি। জিহাদ, দাওয়াত, আদেশ-নিষেধ, দীন প্রতিষ্ঠা ইত্যাদি ইবাদতের গুরুতু অনস্বীকার্য ৷ তবে সেগুলোর পালনের ক্ষেত্রে ব্যক্তির অবস্থার আলোকে যে ছাড় বা সুযোগ আছে তা আরকানে ইসলামের ক্ষেত্রে নেই। তারা বুঝতেন যে, জিহাদ আরকানে ইসলামের মত ব্যক্তিগত ফরয ২২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।