ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

পরিবর্তন, জিহাদ ও উগ্রতা ইতোপূর্বে উল্লেখ করেছি যে, আলী রা.-এর পক্ষ থেকে আবুল্লাহ ইবনে আব্বাস রা. ও অন্য এই প্রচেষ্টায় সংশোধিত হলেও অন্য অনেকেই তাদের উপ্বতা পরিত্যাগ করেনি। এর মূল কারণ ছিল, কুরআন বুঝার ক্ষেত্রে তাদের নিজেদের পারঙ্গমতা সম্পর্কে তাদের অহংকার। সাহাবীগণ আজীবন রসূলুল্লাহ স.-এর সাহচর্ধে থেকে কুরআন বুঝেছেন। কিন্তু তাদের ব্যাখ্যা ও মতামতের বিশেষ কোনো গুরুত্ব খারিজীরা মানত না। এই মানসিকতাই ছিল সকল বিভ্রান্তির উৎস। বস্তুত, কুরআনের বাস্তব প্রয়োগে রসূলুল্লাহ স.-এর কর্ম ও বাণীই হলো সুন্নাত (হাদীস)। আর সুন্নাতের আলোকেই কুরআনের প্রকৃত অর্থ অনুধাবন করা সম্ভব। পরবর্তী প্রায় অর্ধ শতাব্দী যাবৎ সাহাবীগণ এভাবে সুন্নাতের আলোকে খারিজীদের উন্মাদনা রোধের চেষ্টা করেছেন। প্রসিদ্ধ হাদীসগ্রন্থসমূহে সংকলিত হাদীসের আলোকে দেখা যায় যে, সাহাবীগণ তাদের 'জিহাদ' কেন্দ্রিক বিভ্রান্তিগুলো অপনোদনের চেষ্টা করেছেন। প্রথমত, খারিজীরা ইবাদতের গুরুত্ব নির্ধারণের ক্ষেত্র সুন্নাতের বিরোধিতা করে। তারা যে সকল আয়াত ও হাদীস উল্লেখ করে সেগুলো আদেশ, নিষেধ, পরিবর্তন, জিহাদ, দীন প্রতিষ্ঠা ও ফিতনা দূরীকরণের গুরুত্ব প্রমাণ করে। কিন্তু কখনোই এই কর্মকে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ ফরয বলে প্রমাণ করে না। প্রকৃত কথা হলো, ইসলামে মুসলিমের উপর অনেক কর্ম ফরয করা হয়েছে। সকল ফরয কর্মই গুরুত্বপূর্ণ । তবে সেগুলোর মধ্যে কোনোটির চেয়ে কোনোটি বেশি গুরুতুপূর্ণ হতে পারে। গুরুত্বের বেশিকম সাধারণভাবে সকলের জন্য হতে পারে আবার ব্যক্তিগত অবস্থার কারণে হতে পারে। সর্বাবস্থায় গুরুত্বের কমবেশি আবেগ বা যুক্তি দিয়ে নয়, বরং “সুন্নাতের আলোকে বা রসূলুল্লাহ স.-এর আজীবনের কর্ম, শিক্ষা ও আচরণের আলোকে বুঝতে হবে। সাহাবীগণ সুন্নাতের আলোকে তাদের এই ভুল অপনোদনের চেষ্টা করেন। ছিতীয়ত, ফরযে আইনের চেয়ে ফরযে কিফাইয়া বা নিজের চেয়ে অপরের সংশোধনের বিষয়ে বেশি গুরুত্বারোপ করা । খারিজীদের কাউকে ব্যক্তিগতমত লালনে বা ব্যক্তিগত মতানুসারে ইবাদত বন্দেগী, ব্যক্তিজীবন বা পারিবারিক জীবন পালনে আলী রা. বা অন্য কোনো সাহাবী বা পরবর্তী শাসক বা আলিমগণ বাধা দেননি। রাষ্ট্র, শাসক বা জনগণের অন্যায়ের প্রতিবাদ করতে বা আদেশ- নিষেধ করতেও কেউ তাদেরকে বাধা দেয়নি। তাত্বিক বিতর্ক হলেও, তাদের কর্মে বাধা দেয়া হয়নি।৩৫ কিন্তু এতে তারা পরিতৃপ্ত থাকেনি। তাদের একমাত্র লক্ষ ছিল “অন্যান্যদের জীবনে “আল্লাহর দীন" বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করা।' এজন্য কল্পিত অপরাধে অপরাধী বা সত্যিকার অপরাধে অপরাধী শাসক, প্রশাসক ও জনগণকে সংশোধন ও ফিতনা দূর করে দীন প্রতিষ্ঠা করার লক্ষে তারা নিজেরা পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছিল। তাদের মানসিকতা ছিল, সমাজের অন্য মানুষের জীবনে 'দীন' প্রতিষ্ঠা না হলে বোধ হয় আমার নিজের দীন পালন মূল্যহীন হয়ে গেল। সাহাবীগণ ইসলামী আইন ও বিচার ২১ //4.10907079071.00])

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।