ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١١٠
📝 نص 📖 PDF

তাদের মধ্য থেকে একজনকে “আমীর' বা ইমাম বলে “বাইয়াত' করে নেয়। এভাবে তারা রাষ্্ীয পরিভাষাগুলোকে 'দলের' ক্ষেত্রে প্রয়োগ করে। ক্রমান্বয়ে রাষ্ট্র বিষয়ে তাদের মধ্যে বিভিন্ন মতবাদের জন্ম নেয়।৩৩ জিহাদকে ইসলামের রুকন ও ব্যক্তিগত ফরয বলে গণ্য করা কুরআন-হাদীসে অঙ্গণিত স্থানে জিহাদের নির্দেশ দেয়া হয়েছে এবং জিহাদের জন্য মহান পুরস্কার ঘোষণা করা হয়েছে। কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ছাড়াও মুসলিম-অমুসলিম সকলের মধ্যে “সৎকাজের আদেশ ও অন্যায় থেকে নিষেধ করতে' নির্দেশ দেয়া হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বিভ্রান্তির ফলে খারিজীরা রাষ্ট্রীয় ফরয ও ব্যক্তিগত ফরযের মধ্যে কোনো পার্থক্য করতো না। তারা জিহাদ ও “আদেশ-নিষেধ' বিষয়ক কুরআনী নির্দেশনার আলোকে প্রচার করে ঘে, জিহাদ ও আদেশ-নিষেধ ইসলামের রুকন ও ব্যক্তিগতভাবে প্রত্যেক মুসলিমের উপর ফরয। “খারিজীদের আগ্রাসী আদর্শবাদের দ্বিতীয় ভিত্তি ছিল জিহাদ। খারিজীরা জিহাদকে ইসলামের মূল ভিত্তি বা রুকন বলে মনে করে। অধিকাংশ মুসলিমের মতের বিপরীতে খারিজীরা কুরআন নির্দেশমত “সৎকাজের আদেশ ও অন্যায় থেকে নিষেধ” বলতে তরবারির জোরে সত্য প্রতিষ্ঠা বুঝাতো।... তারা ইসলামের পঞ্চন্তপ্থের সাথে জিহাদকে ষষ্ঠ স্তন্ত হিসেবে যুক্ত করে... 1৩৪ প্রকৃতপক্ষে তারা 'জিহাদ'-কে ইসলামের সবচেয়ে বড় করুন মনে করতো 'জিহাদের' নামে ইসলামে নিষিদ্ধ খুনখারাবিতে লিপ্ত হতো। এটিই ছিল তাদের মারাত্মক বিভ্রান্তি। কোনো মুসলিমকে কাফির বলা কঠিন বিভ্রান্তি। তা সন্ত্রাসের পথ উন্মুক্ত করে। ঢালাওভাবে যোদ্ধা-অযোদ্ধা সকল কাফিরকে হত্যা করা বৈধ মনে করা মারাত্মক বিভ্রান্তি। ইসলামী আইনে কোন মুসলিমকে কোনো কারণে কাফির বলা কঠোরভাবে নিষিদ্ধ যদি না সেই ব্যক্তি ইসলামের কোন মৌলিক বিশ্বাসকে প্রকাশ্যে অস্বীকার করে। বিচারের মাধ্যমে হত্যাযোগ্য অপরাধীকে এবং যুদ্ধের ময়দানে যোদ্ধা পুরুষ ছাড়া অন্য কোনো কাফিরকে হত্যা করাও কঠিনভাবে নিষিদ্ধ। যুদ্ধ ঘোষণা ও বিচার ব্যবস্থাকে একান্তভাবেই রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যেন কেউ কখনো ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কাউকে শাস্তি দিতে বা হত্যা করতে না পারে। পাশাপাশি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রাণ, সম্পদ ও মর্যাদার ক্ষতি করাকে হারাম ঘোষণা দেয়া হয়েছে। এখানে প্রশ্ন হলো, তাহলে কিভাবে ইসলামের নামে এ সকল জানবাজ আবেগী মানুষগুলো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হলো? এর মূল কারণ হলো ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। এজন্য আমরা দেখতে পাই যে, রসূলুল্লাহ স. এর সাহচর্যে লালিত সাহাবীগণ যেখানে দীন প্রতিষ্ঠা ও জিহাদের গুরুত্ব স্বীকার করার পাশাপাশি রক্তপাত ও হত্যার ভয়াবহতা অনুধাবন করতেন এবং সকল উগ্রতা থেকে আত্মরক্ষা করতেন, সেখানে সঠিক জ্ঞানের অভাবের কারণে এ সকল আবেগী মানুষেরা জিহাদের নামে খুন, রক্তপাত, ধনসম্পদের ক্ষতি, বান্দার হক নষ্ট ইত্যাদি কঠিন অপরাধে লিপ্ত হতো। ২০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.