ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

কাফির হত্যার চালাও বৈধতা দাবি করা : কাউকে কাফির বলে গণ্য করা আর তাকে হত্যা করা কখনো এক বিষয় নয়। একমাত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধরত কাফির ছাড়া অন্য কাউকে হত্যা করার কোনো অনুমতি ইসলামে নেই। কিন্তু খারিজীরা সাহাবীগণ ও সাধারণ মুসলিমদেরকে কাফির বলেই ক্ষান্ত হয়নি, তারা তাদেরকে ঢালাওভাবে হত্যা করার বৈধতা দিয়েছে। তারা মুসলিম দেশকে “দারুল কুফর' বা অনৈসলামিক রাষ্ট্র বলে গণ্য করেছে এবং তারা মুসলিম নাগরিষ্জদেরকে ঢালাওভাবে হত্যা ও তাদের সম্পদ লুষ্ঠন করার বৈধতা ঘোষণা করেছে। অবশ্য তারা মুসলিমদেরকেই হত্যা করেছে এবং অমুসলিম নাগরিকদের হত্যা করা থেকে বিরত থেকেছে ।৩২ রাষ্ট্র ও রাষতরীয় আনুগত্য সম্পর্কে অন্বচ্ছ ধারণা ইসলামের মাধ্যমে রসূলুল্লাহ স. গোত্র কেন্দ্রিক শতধাবিভক্ত আরব সমাজকে বিশ্বের সর্বপ্রথম আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অধীনে এক্যবদ্ধ করেন। আরবরা রাষ্ট্রীয় আনুগত্য বুঝতো না। তারা বুঝতো গোত্র প্রধানের আনুগত্য । বিচ্ছিন্রভাবে ছোট বা বড় গোত্রের অধীনে তারা বাস করতো । গোত্রের বাইরে কারে! আনুগত্য বা অধীনতাকে তারা অবমাননাকর মনে করত। এছাড়া ব্য্ত-্বাতস্ত্যবোধ, স্বাধীনতাবৌধ-ইত্যাদি তাদেরকে তাদের মতের বাইরে সকল সিদ্ধান্ত অমান্য করতে প্ররোচিত করতো। রসূলুল্লাহ স. এই বিচ্ছিন্ন জাতিকে প্রথমবারের মত কেন্দ্রীয় রাষ্্ীয ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন। তিনি এজন্য বারবার তাদেরকে রাষ্ট্রীয় আনুগত্যের মধ্যে অবস্থান করতে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় এঁক্য বা “আল-জামা'আত', রাষ্ট্রপ্রধানের আনুগত্য বা “আল-ইমাম', বা “আল-আমীর' রাষ্ট্রীয় আনুগত্যের শপথ বা “বাইয়াত' ইত্যাদির বিষয়ে তার অগণিত সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। রা্ট্রপ্রধানের আনুগত্য বর্জন করা, রাষ্ট্রদ্রোহিতা করা, রাষ্্ীয় ব্যবস্থার বাইরে বা রাষট্রহীনভাবে বাস করাকে তিনি জাহিলী জীবন ও এই অবস্থার মৃত্যুকে জাহিলী মৃত্যু বলেছেন। পছন্দ হোক বা না হোক মুসলিম রাষ্ট্র প্রশাসনের বিরুদ্ধাচরণ করতে গিয়ে গণমানুষের অশান্তি ও ক্ষয়ক্ষতি করা যাবে না। সংঘাতে লিপ্ত হওয়া যাবে না। প্রয়োজনে রাষ্ট্র প্রধানকে সৎকাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ ও সংশোধন করতে হবে। কিন্তু বিদ্রোহ, গৃহযুদ্ধ ও হানাহানি তিনি কঠিনভাবে নিষেধ করেছেন। সুন্নাতে নববী ও সাহাবীগণের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কুরআন ও ইসলাম বুঝতে গিয়ে খারিজীরা মারাত্বক বিভ্রান্তিতে পতিত হয়। “ন্যায়ের আদেশ, অন্যায়ের প্রতিরোধ'-এর নামে তারা াষ্টর্োহিতা করে ওযরাম্ত্ীয় আনুগত্য অস্বীকার করে। এছাড়া তারা রা্টরব্যবস্থাও রাষ্ট্রীয় আনুগত্যের প্রয়োজনীয়তাও বুঝতে অক্ষম হয়। তারা শুধু বলতো “কর্তৃত্‌ বা বিধান কেবলমাত্র আল্লাহ্রই' । এ দ্বারা তারা বুঝাতো, আল্লাহ ছাড়া কোনো শাসন বা কর্তৃত্ চলবে না। আল্লাহর বিধান যে যেভাবে বুঝবে সেভাবে পালন করবে। এভাবে প্রথমে খারিজীগণ রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান ও প্রশাসনের ' কোনো গুরুত্ব স্বীকার করত না। ইসলামী আইন ও বিচার ১৯ ///.10907079071.00])

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।