ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাখ্যার অবকাশ রাখে। বরং তুমি সুন্নাত দিয়ে তাদের সাথে বিতর্ক করবে।... ইবনে আব্বাস রা. বলেন, হে আমীরুল মুমিনীন, কুরআনের জ্ঞান তাদের চেয়ে আমার বেশি, আমাদের বাড়িতেই তো কুরআন নাধিল হয়েছে। আলী রা. বলেন, তুমি সত্য বলেছ। তবে কুরআন বিভিন্ন প্রকারের অর্থ ও ব্যাখ্যার অবকাশ রাখে, আমরাও কুরআনের কথা বলবো এবং তারাও কুরআনের কথা বলবে। কিন্তু তুমি সুন্নাত দিয়ে তাদের সাথে বিতর্ক করবে, তাহলে তারা তা প্রত্যাখ্যান করার কোনো পথ পাবে না।২৮ এ বিষয়ে উমর রা.-এর একটি ভবিষ্যদ্বাণী রয়েছে। তিনি বলেন: “অচিরেই কিছু মানুষ আসবে যারা কুরআনের অস্পষ্ট ছ্যর্থবোধক রক্তব্যাদি দিয়ে তোমাদের সাথে বিতর্ক করবে। তোমরা তাদেরকে সুন্রাত দিয়ে প্রতিরোধ করবে। কারণ সুন্নাতের জ্ঞানে অভিজ্ঞ মানুষরা আল্লাহর কিতাব সম্পর্কেও অধিক অভিজ্ঞ।'২৯ মুসলিমকে কাফির বলা না দেয়ার কারণে তারা আলী ও তার অনুগামীদেরকে কাফির বলতো। তারা কুরআনের কিছু আয়াতের বাহ্যিক অর্থের ভিত্তিতে দাবি করে যে, মুসলিম ব্যক্তি পাপে লিগ হলে সে কাফির হয়ে . যায়। তাদের মতে ইসলামের অনুশাসন অনুসরণ করা ঈমানের অবিচ্ছেদ্য অংশ । কাজেই যে ব্যক্তি ইসলামের কোনো অনুশাসন লঙ্ঘন করে সে কাফিরে পরিণত হয়। ঈমান ও কুফরের মাঝে কোনো মধ্যবর্তী অবস্থা নেই। কাজেই যার ঈমানের পূর্ণতা নষ্ট হবে সে কাফিরে পরিণত হবে।৩০ এ ক্ষেত্রে লক্ষণীয় যে, অনেক বিষয় আছে যা কুরআন-হাদীসের আলোকে স্পষ্টতই পাপ। যেমন- চুরি, ডাকাতি, ব্যভিচার, মিথ্যাচার ইত্যাদি । খারিজীরা শুধু এগুলোকেই কুফরী বলে গণ্য করেনি, উপরম্ত তাদের মতের বিপরীতে রাজনৈতিক কর্ম বা সিদ্ধান্তকেও “পাপ' বলে গণ্য করেছে। এরপর তারা সেই পাপকে কুফরী বলে গণ্য করে সংশিষ্ট ব্যক্তিকে কাফির সাব্যস্ত করেছে। প্রকতৃপক্ষে খারিজীদের কাফির কথনের মূল ভিত্তি 'পাপ' নয়, বরং 'রাজনৈতিক মতাদর্শ'। তারা তাদের মতাদর্শে বিশ্বাসী নয় এরূপ সকল মুসলিমকে কাফির বলতো । আলী রা. ও তীর পক্ষের লোকজন এবং অন্যান্য যে সকল সাহাবী ও সাধারণ মুসলিম আলী রা.- কে কাফির বা ইসলামের বিধান লঙ্ঘনকারী বলে মানতে রাজি ছিলেন না, তারা চুরি, ডাকাতি, ব্যভিচার বা কুরআন নির্দেশ অনুরূপ কোনো পাপ বা অপরাধে লিপ্ত হননি। আলী রা. তীর রাষ্্ীয দায়িত্ব পালনের ক্ষেত্রে রক্তপাত বন্ধ করতে সালিসের বা আপোসের চেষ্টা করেছেন। তার কর্মের পক্ষে কুরআন ও হাদীসের সমর্থন রয়েছে। অন্য অনেকে তার সাথে তার কর্মে অংশগ্রহণ না করলেও তীর কর্মের যৌক্তিকতা অনুভব করেছেন। খারিজীরা তাদের মনগড়া ব্যাখ্যার ভিত্তিতে এদের সকলকেই কাফির বলে আখ্যায়িত করে এবং তাদেরকে নির্বিচারে হত্যা করে এবং তাদের ধনসম্পদ লুট করে কথিত সত্য প্রতিষ্ঠার সংগ্রাম করে। পক্ষান্তরে তারা তাদের মধ্যকার পাপীকে কাফির মনে করতো না।"৩১ ১৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।