ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

আলী রা.-কে এভাবে গুণ্ত হত্যা করাতে আবদুর রহমানের প্রশংসা করে তাদের এক কৰি ইমরান ইবনু হিতান (মৃত্যু ৮৪ হি.) বলেন, “কত মহান ছিলেন সেই নেককার মুন্তাকি মানুষটি, যিনি সেই মহান আঘাতটি করেছিলেন! সেই আঘাতটির দ্বারা তিনি আরশের অধিপতির সন্তষ্টি ছাড়া আর কিছুই চাননি । আমি প্রায়ই তার স্মরণ করি এবং মনে করি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সাওয়াবের অধিকারী মানুষ তিনিই ।"২৩ হযরত আলী রা. ও অন্যান্য সাহাবী এদের ধর্ম নিষ্ঠার কারণে এদের প্রতি অত্যন্ত দরদ অনুভব করতেন। তারা এদের উগ্রতা পরিহার করানোর জন্য অনেক চেষ্টা করেন। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয়। তারা ইসলাম ও কুরআন সম্পর্কে তাদের নিজস্ব চিন্তা ও ব্যাখ্যা পরিত্যাগ করতে অস্বীকার করে। আলী রা.-কে প্রশ্ন করা হয়, এরা কি কাফির? তিনি বলেন, এরা তো কুফরী থেকে বাচার জন্যই পালিয়ে বেড়াচ্ছে। বলা হয়, তবে কি তারা মুনাফিক? তিনি বলেন, মুনাফিকরা তো খুব কমই আল্লাহর যিকির করে, আর এরা তো রাতদিন আল্লাহর যিকিরে লিপ্ত । বলা হয়, তবে এরা কী? তিনি বলেন, এরা বিভ্রান্তি ও স্বমতে অবিচল থাকায় ফিতনায় নিপতিত হয়ে অন্ধ ও বধির হয়ে গিয়েছে।২৪ বিভ্রান্তির কারণ: জ্ঞানের অহঙ্কার ইসলামের ইতিহাসের এই প্রথম সন্ত্রাসী ঘটনা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে, জ্ঞানের: অহঙ্কারই ছিল তাদের বিভ্রান্তির উৎস। আমরা দেখেছি যে, রসূলুল্লাহ স. এরূপ উগ্রতায় লিগ্তদের দু'টি বৈশিষ্টের কথা উল্লেখ করেছেন: তারুণ্য এবং বুদ্ধির অপরিপক্ষতা বা হঠকারিতা। তাই তারা ইসলাম বুঝার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেদের দৃষ্টিভংগীকেই চূড়ান্ত মনে করতো। রসূলুল্লাহ স.-এর আজীবনের সহচর ও দীন সম্পর্কে অধিক জ্ঞানী সাহাবীগণের মতামতকে অবজ্ঞা করা বা তাদের পরামর্শ গ্রহণ করাকে তারা অপ্রয়োজনীয় মনে করতো। তাদের বুঝের বাইরে মতপ্রকাশকারীদেরকে ঢালাওভাবে তারা অবজ্ঞা করতো ।২৫ এছাড়া তারা কুরআন বুঝার জন্য সুন্নাতের গুরুত্ব অস্বীকার করে। তারা হাদীস একবারে অস্বীকার করতো না। কখনো কখনো সাহাবীদের কাছে বিভিন্ন বিষয়ে তারা হাদীস শিক্ষার জন্য গমন করতো ও প্রশ্ন করতো ।২৬ কিন্তু ইসলামী জীবনব্যবস্থার ক্ষেত্রে কুরআনকেই তারা যথেষ্ট মনে করতো। রাতদিন তারা কুরআন পাঠ ও চর্চায় রত থাকতো । কুরআন বুঝার জন্য রসূলুল্লাহ স.. এর ব্যক্তিগত কর্ম,.ব্যাখ্যা বা হাদীসের গুরুত্ব তারা অস্বীকার করতো। কুরআনের আয়াতের বাহ্যিক অর্থ যা তারা বুঝতো তাকেই চূড়ান্ত মনে করতো ।২৭ শুরু থেকেই সাহাবীগণ এদের বিভ্রান্তির কারণ উপলব্ধি করেছিলেন। এজন্য তারা 'সুন্নাত'-এর মাধ্যমে তাদের বিভ্রান্তি অপনোদনের চেষ্টা করতেন। আলী রা. আব্দুলাহ ইবনে আব্বাস রা.-কে তাদেরকে বুঝানোর জন্য পাঠানোর প্রাককালে বলেন, “তুমি তাদের কাছে যাও, তাদের সাথে আলোচনা-বিতর্কে লিপ্ত হও । তাদের সাথে কুরআন দিয়ে বিতর্ক করো না; কারণ কুরআন বিভিন্ন ইসলামী আইন ও বিচার ১৭ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।