মনে করে। পরবতীতে এর অনুসারীরা মূলত 'মুসলিমদের' বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। “মুরতাদ', 'কাফির' ইত্যাদি অভিযোগে এরা মুসলিমদেরকে হত্যা করে। আলী রা. এবং আব্দুল্লাহ ইবনু মাসউদ রা. থেকে বিভিন্ন সহীহ সনদে বর্ণিত হাদীসে রসূলুল্লাহ স. বলেন, “আখেরী যমানায় এমন একটি সম্প্রদায় আগমন করবে যারা হবে বয়সে তরুণ এবং তাদের বুদ্ধিজ্ঞান অপরিপক্কতা, বোকামি ও প্রগলভতায় পূর্ণ । মানুষ যত কথা বলে তন্মধ্যে সর্বোত্তম কথা তারা বলবে। তারা সত্য-ন্যায়ের কথা বলবে। কিন্তু তারা সত্য, ন্যায় ও ইসলাম থেকে তেমনি বেরিয়ে যাবে, যেমন করে তীর শিকারের দেহ ভেদ করে বেরিয়ে যায়। তাদের ঈমান তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তোমরা যখন যেখানেই তাদেরকে পাবে তখন তাদেরকে হত্যা করবে; কারণ তাদেরকে যারা হত্যা করে তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর নিকট পুরস্কার থাকবে।"২১ এখানে ইসলামের নামে বা সত্য, ন্যায় ও হক প্রতিষ্ঠার নামে সন্ত্াসীকর্মে লিপ্তদের দু'টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে: এক. এরা অপেক্ষাকৃত তরুণ বয়সের । “যুল খুওয়াইসিরা'র মত দু'চারজন বয়স্ক মানুষ এদের মধ্যে থাকলেও এদের নেতৃতৃ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ইত্যাদি সবই যুবক তরুণদের হাতে। সমাজের বয়স্ক ও অভিজ্ঞ আলিম ও নেতৃবৃন্দের নেতৃত্ব বা পরামর্শ এরা মূল্যায়ন করে না। দুই. এদের বুদ্ধি অপরিপক্ ও প্রগলভতাপূর্ণ। আমরা আগেই দেখেছি যে, সকল সন্ত্রাসই মূলত রাজনৈতিক পরিবর্তন অর্জনের লক্ষে পরিচালিত হয়েছে। আর রাজনৈতিক পরিবর্তনের জন্য অস্থিরতা ও অদূরদর্শিতা সন্ত্রাসী কর্মের অন্যতম কারণ। অপরিপন্ধ বুদ্ধি, অভিজ্ঞতার অভাব ও দ্রদর্শিতার কমতির সাথে নিজের জ্ঞান ও বুদ্ধির অহঙ্কার এ সকল ধার্ষিক যুবককে ইসলাম থেকে বিচ্যুত করছিল। এদের বিদ্রোহের পরে হযরত আলী রা. এদেরকে বুঝিয়ে রাষ্ট্রীয় আনুগত্যের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্ত তারা তাদের নির্বিচার হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখলে একপর্যায়ে আলী রা. তাদের বিরুদ্ধ যুদ্ধ করেন। নাহরাওয়ানের যুদ্ধে তারা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং অনেকে নিহত হয়। বাকিরা নতুন উদ্দীপনা নিয়ে জমায়েত হতে থাকে। একপর্যায়ে তারা একত্র হয়ে সিদ্ধান্ত নয় যে, যেহেতু আলী রা. ও মুআবিয়া রা. মুসিলম উম্মাহকে ইসলাম বিরোধিতা ও খোদাদ্বোহিতার মধ্যে নিমজ্জিত করেছেন, সেহেতু তাদেরকে গোপনে হত্যা করলেই জাতি এই পঙ্কিলতা থেকে উদ্ধার পাবে। এজন্য আব্দুর রহমান ইবনু মুলজিম নামে এক ব্যক্তি ৪০ হিজরীর রমযান মাসের ২১ তারিখে ফজরের সালাতের পূর্বে আলী রা. যখন বাড়ি থেকে বের হন, তখন বিষাক্ত তরবারী দ্বারা তাকে আঘাত হানে। আলী রা.-র শাহাদতের পরে তার উত্তেজিত সৈন্যেরা যখন আবদুর রহমানের হস্তপদ কর্তন করে তখন সে মোটেও কষ্ট প্রকাশ করেনি, বরং আনন্দ প্রকাশ করে। কিন্তু যখন তারা তার জিহ্বা কর্তন করতে চায় তখন সে অত্যন্ত আপত্তি ও বেদনা প্রকাশ করে। তাকে কারণ জিজ্ঞাসা করা হলে সে বলে, আল্লাহর ষিকির করতে করতে আমি শহীদ হতে চাই।২২ ১৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।