“হে আল্লাহর রসূল, আল্লাহকে ভয় করুন, আপনি তো বে-ইনসাফি করলেন! তিনি বলেন, দুর্ভোগ তোমার! পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করার সবচেয়ে বড় কর্তব্য কি আমার নয়? আমি যদি আল্লাহর অবাধ্যতা করি বা বে-ইনসাফি করি তবে আল্লাহর আনুগত্য এবং ন্যায় বিচার আর কে করবে? আল্লাহ আমাকে পৃথিবীবাসীর বিষয়ে বিশ্বস্ত বলে গণ্য করলেন, আর তোমরা আমার বিশ্বস্ত তায় আস্থা রাখতে পারছ না! এরপর লোকটি চলে গেল। তখন খালিদ ইবনুল ওয়ালিদ রা. বলেন, হে আল্লাহর রসূল, আমি কি লোকটিকে (রসূলুল্লাহ স.-এর প্রতি অবিশ্বাস ও কুধারণা পোষণ করে ধর্মত্যাগ ও কুফরী করার অপরাধে) মৃত্যুদণ্ড প্রদান করব না? তিনি বলেন, না। হয়তোবা লোকটি সালাত আদায় করে। খালিদ রা. বলেন, কত মুসন্লীই তো আছে যে মুখে যা বলে তার অন্তরে তা নেই। তখন রসূলুল্লাহ স. বলেন, আমাকে নির্দেশ দেয়া হয়নি যে, আমি মানুষের অন্তর খুঁজে দেখব বা তাদের পেট ফেঁড়ে দেখব। অতঃপর তিনি গমণরত উক্ত ব্যক্তির দিকে দৃষ্টিপাত করে বলেন, এই ব্যক্তির অনুগামীদের মধ্যে এমন একদল মানুষ বের হবে যারা সদাসর্বদা সৃন্দর-হৃদয়াহীভাবে কুরআন তিলাওয়াত করবে, অথচ কুরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তাদের সালাত সিয়ামকে তুচ্ছজ্ঞান করবে। তীর যেমন শিকারের দেহ ভেদ করে বেরিয়ে যায়, এরাও তেমনি ইসলামের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে চলে যাবে। তারা ইসলামের অনুসারীদের হত্যা করবে এবং প্রতিমা-পাথরের অনুসারীদের ছেড়ে দেবে । আমি যদি তাদেরকে পাই তবে আদ সম্প্রদায়কে যেভাবে নির্মূল করা হয়েছিল সেভাবেই তাদেরকে হত্যা করে নির্মূল করব।১৯ মুহাদ্দিস ও এঁতিহাসিকগণ উল্লেখ করেছেন যে, যুলখুওয়াইসিরা বা হুরকৃস নামক এই ব্যক্ত খারিজীদের গুরুজনদের একজন ছিল।২০ এখানে এই ব্যক্তি ও তার অনুসারীদের বি্ান্তির মূল কারণটি প্রতিভাত হয়েছে। তা হলো, ইসলামকে বুঝার ক্ষেত্রে নিজের উপলব্িকেই সঠিক মনে করা এবং এই উপলব্ধির বিপরীত সকলকেই অন্যায়কারী মনে করা। এখানে রসূলুল্লাহ স. রাষ্ট্রীয় সম্পদ বন্টনের ক্ষেত্রে সাধারণ নিয়মের ব্যতিক্রম করেছেন। তিনি সকল যোদ্ধার মধ্যে বা প্রয়োজনের ভিত্তিতে তা বন্টন না করে অল্প কয়েকজনকে তা দিয়েছেন। এতে মনের মধ্যে প্রশ্ন জাগা স্বাভাবিক। এক্ষেত্রে মুমিন নিজের মনকে বুঝাতে পারেন যে, নিশ্চয় কোনো বিশেষ কারণে বা আল্লাহর বিশেষ নির্দেশেই রসূলুল্লাহ স. তা করেছেন। অথবা তিনি সরাসরি রসূলুল্লাহ স.-কে এর কারণ সম্পর্কে প্রশ্ন করতে পারেন। কিন্তু তিনি কখনো রসূলুল্লাহ স.-কে অন্যায়কারী বলে কল্পনা করতে পারেন না বা তাকে ন্যায়ের আদেশ ও অন্যায় থেকে বিরত থাকার কথা বলতে পারেন না। কিন্তু এই ব্যক্তি দীনকে বুঝার ব্যাপারে নিজের জ্ঞানকেই চূড়ান্ত মনে করেছে। সে তার জ্ঞান দিয়ে অনুভব করেছে যে, রসূলুল্লাহ স. ইসলামের নির্দেশ লঙ্ঘন করেছেন এবং তৎক্ষণাৎ সে রসূলুল্লাহ স.-কে আল্লাহকে ভয় করতে ও ন্যায় প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়ে রসূলের বিরুদ্ধাচরণ ও তাকে অবিশ্বাস করে ইসলামের সীমা লঙ্ঘন করে বেঈমান হয়ে যায় অথচ সে নিজেকে সঠিক ধর্মনিষ্ঠ ইসলামী আইন ও বিচীর ১৫ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।