ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

জন সাহাবীও এতে অংশগ্রহণ করেননি। এতে অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা ৩০ জনেরও কম ছিল।১৫ এ সকল সাহাবী ও অন্যান্য সাহাবী-তাবিয়গণ নৈতিকভাবে আলীর রা. কর্ম সমর্থন করতেন। তাঁকে পাপী বা ইসলামের নির্দেশ লঙ্ঘনকারী বলতে কখনোই রাজি হতেন না। খারিজীরা এদেরকেও কাফির বলে গণ্য করতো এবং হত্যা করতো। সাহাবী খাব্বাৰ ইবনুল আরাত রা.-এর পুত্র আবদুললাহ তীর স্ত্ীপরিজনদের নিয়ে পথে চলছিলেন। খারিজীরা তাকে উসমান রা. ও আলী রা. সম্পর্কে প্রশ্ন করে। তিনি তাদের সম্পর্কে ভাল মন্তব্য করেন। তখন তারা তীকে নদীর ধারে নিয়ে জবাই করে এবং তীর গর্ভবর্তী স্ত্রী ও কাফেলার অন্যান্য নারী ও শিশুকে হত্যা করে। এ সময়ে তারা একস্থানে বিশ্রাম করতে বসে। সেখানে একটি খেজুর গাছ থেকে একটি খের ঝরে পড়লে একজন খারিজী তা তুলে নিয়ে মুখে দেয়। তখন অন্য একজন বলে, তুমি মূল্য না দিয়ে পরের দ্রব্য ভক্ষণ করলে? লোকটি তাড়াতাড়ি খেজুরটি উগরে ফেলে দেয়। আকেরজন খারিজী একটি শূকর দেখে তার দেহে নিজের তরবারি দিয়ে আঘাত করে। তৎক্ষণাৎ তার বন্ধুরা প্রতিবাদ করে বলে, এতো অন্যায়, তুমি এভাবে আল্লাহর যমীনে বিশৃঙ্খলা ছড়াচ্ছ ও পরের সম্পদ নষ্ট করছ! তখন সেই খারিজী শৃকরের অমুসলিম মালিককে খুঁজে তাকে টাকা-পয়সা দিয়ে ক্ষমা চেয়ে নেয়।১৬ রসূলুল্লাহ স.-এর ভবিষ্যঘাণী রসূলুল্লাহ স. এদের ধর্মনিষ্ঠা ও উত্বতার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। আবু সাঈদ আল খুদরী রা. বলেন, রসূলুল্লাহ স. বলেন: 'তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায়' বের হবে, যাদের সালাতের সামনে তোমাদের সালাত তোমাদের কাছে তুচ্ছ মনে হবে, যাদের সিয়ামের সামনে তোমাদের সিয়াম তুচ্ছ মনে হবে, যাদের সৎকর্মের পাশে তোমাদের কর্ম তোমাদের কাছেই নগণ্য মনে হবে, তারা কুরআন পাঠ করবে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তীর যেমন শিকারের দেহ ভেদ করে বেরিয়ে যায়, তেমনিভাবে তারা দীন থেকে বেরিয়ে যাবে।'১৭ এই অর্থে ১৭ জন সাহাবী থেকে প্রায় ৫০টি পৃথক সূত্রে হাদীস বর্ণিত হয়েছে। এ সকল হাদীস প্রমাণ করে যে, বাহ্যিক আকর্ষণীয় ধর্মনিষ্ঠা, সততা ও এঁকান্তিকতা সত্বেও. অনেক মানুষ উগ্নতার কারণে ইসলাম থেকে বিচ্যুত হবে। এ সকল হাদীস যদিও সবর্জনীন এবং সকল যুগেই এরূপ মানুষের আবির্ভাব হতে পারে, তবে সাহাবীগণের যুগ থেকে মুসলিম উম্মাহর আলেমগণ একমত যে, এ ভবিষ্যদ্বাণীর প্রথম প্রতিফলন হয়েছিল খারিজীদের আবির্ভাবের মধ্য দিয়ে ।১৮ রসূলুল্লাহ স.-এর প্রায় অর্ধশত হাদীস থেকে আমরা এদের বিভ্রান্তির কারণ ও এদের কিছু বৈশিষ্ট্য জানতে পারি। আবূ সাঈদ খুদরী রা. বলেন, ইয়ামন থেকে আলী রা. মাটি মিশ্রিত কিছু স্বর্ণ প্রেরণ করেন। রসূল স. উক্ত স্বর্ণ ৪ জন নওমুসলিম আরবীয় নেতার মধ্যে বন্টন করে দেন। তখন বসা চক্ষু, উচু গাল, বড় কপাল ও মুণ্ডিত চুল বিশিষ্ট যুলখুওয়াইসিরা নামক এক ব্যক্তি দীড়িয়ে বলে: 58 ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।